ভারতে আসা আরও সহজ? ট্যুরিস্ট ভিসার নাম বদলে ভিজ়িটর ভিসা, জানুন নয়া নিয়ম
New Visa Rules: বিদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বড় পদক্ষেপ কেন্দ্রের। কমছে ভিসার বিভাগ ও আবেদনপত্রের তথ্যের সংখ্যা। বদলে যাচ্ছে ট্যুরিস্ট ভিসার নামও। নতুন ভিজ়িটর ভিসায় কী কী সুবিধা মিলবে? কবে থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম? জেনে নিন বিস্তারিত।
বিদেশ থেকে ভারতে আসতে চান? পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা পড়াশোনার জন্য ভারতে আসার পরিকল্পনা করছেন? বিদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বদলে যাচ্ছে ভিসার বিভাগ, কমছে আবেদনপত্রের তথ্যের পরিমাণ। এমনকি এত দিন যে ভিসা ‘ট্যুরিস্ট ভিসা’ নামে পরিচিত ছিল, তার নামও বদলে করা হচ্ছে ‘ভিজ়িটর ভিসা’। ১১ নভেম্বর এই নতুন ভিসা কাঠামোর কথা জানানো হয়েছে। মূলত একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলিকে এক ছাতার তলায় এনে গোটা ব্যবস্থাকে সহজ করাই এই উদ্যোগের লক্ষ্য।
কেন ভিসার বিভাগ কমানোর সিদ্ধান্ত?
আগে বিদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার মূল বিভাগ ছিল ১৩টি। উপ-বিভাগের সংখ্যা ছিল ৪৯। নতুন সিদ্ধান্তে মূল বিভাগ কমিয়ে ৯টি এবং উপ-বিভাগ কমিয়ে ২৩টি করা হয়েছে। অর্থাৎ, একই ধরনের উদ্দেশ্যে ভারতে আসা বিদেশি নাগরিকদের জন্য আলাদা আলাদা ভিসার শ্রেণি রাখার পরিবর্তে সেগুলিকে একত্রিত করা হচ্ছে। এর আগে ২০২৫ সালের অক্টোবরেও ভিসা ব্যবস্থায় পরিবর্তন এনেছিল কেন্দ্র। তখন মূল বিভাগের সংখ্যা ২২ থেকে কমিয়ে ১৩ এবং উপ-বিভাগের সংখ্যা ৬৩ থেকে কমিয়ে ৪৯ করা হয়েছিল। কেন্দ্রের বক্তব্য, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা, বিনিয়োগ এবং ব্যবসার মতো ক্ষেত্রগুলিতে একই ধরনের উদ্দেশ্যকে চিহ্নিত করে সেগুলিকে একত্রিত করা হয়েছে। উন্নত দেশগুলির ভিসা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘ট্যুরিস্ট ভিসা’ কেন হলো ‘ভিজ়িটর ভিসা’?
- আপনার জন্য আরও কিছু লেখা
Visa-free Travel to Indians: এবার থেকে ভিসা ছাড়াই ভারতবাসীরা ভ্রমণ করতে পারবেন ইরানে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইরানের বিদেশমন্ত্রক।
নাম পরিবর্তনের পিছনেও রয়েছে একটি বিশেষ কারণ। এত দিন ট্যুরিস্ট ভিসা বলতে মূলত পর্যটনের উদ্দেশ্যে ভারতে আসার অনুমতিকেই বোঝানো হত। কিন্তু বাস্তবে বিদেশি নাগরিকেরা শুধুমাত্র ঘুরতে আসেন না। কেউ স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠকে যোগ দিতে আসেন, কেউ চিকিৎসকের পরামর্শ নিতে আসেন, আবার কেউ যোগব্যায়াম, সঙ্গীত কিংবা ভারতীয় ভাষা শেখার জন্য ভারতে আসেন। এই ধরনের বিভিন্ন উদ্দেশ্যকে একই ব্যবস্থার আওতায় আনতেই ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ভিজ়িটর ভিসা করা হয়েছে।
নতুন ভিজ়িটর ভিসার দু'টি উপ-বিভাগ কী কী?
নতুন ব্যবস্থায় ভিজ়িটর ভিসাকে মূলত দু'টি উপ-বিভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হল V-1 এবং V-2। দু'টির মেয়াদ ও ব্যবহারের উদ্দেশ্য আলাদা।
- আপনার জন্য আরও কিছু লেখা
H-1B Visa Fee Hike: ভারত, চিন ও ইউরোপ ইতিমধ্যেই প্রযুক্তি ও পরিষেবা খাতে দ্রুত অগ্রসর হচ্ছে। এইসব দেশের মেধা ও মানবসম্পদের একটা বড় অংশ এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছিল।
V-1 ভিসা: এটি মূলত স্বল্পমেয়াদি সফরের জন্য। এই ভিসার মেয়াদ ৩০ দিন। একাধিক বার ভারতে প্রবেশের সুবিধাও থাকবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ নেওয়া, ওয়েলনেস রিট্রিটে যোগ দেওয়া এবং ভারতীয় ভাষা, সঙ্গীত ও যোগব্যায়াম শেখার মতো কাজ করা যাবে এই ভিসার মাধ্যমে।
অর্থাৎ, কেউ যদি ভারতে কয়েক দিনের জন্য বেড়াতে আসার পাশাপাশি কোনও ব্যবসায়িক বৈঠকে যোগ দিতে চান কিংবা যোগব্যায়ামের প্রশিক্ষণ নিতে চান, তাহলে তাঁকে আলাদা আলাদা উদ্দেশ্যে একাধিক ভিসার আবেদন করতে হবে না। V-1 ভিসার আওতায় এই ধরনের একাধিক কাজ করা সম্ভব হবে।
V-2 ভিসা: যাঁরা তুলনামূলক দীর্ঘ সময়ের জন্য ভারতে থাকতে চান, তাঁদের জন্য এই উপ-বিভাগ। যোগ্যতা অনুযায়ী এই ভিসার মেয়াদ হতে পারে ১ বছর, ৫ বছর অথবা ১০ বছর। বিদেশি পর্বতারোহীদের মতো যাঁদের ভারতে বেশ কয়েক মাস থাকার প্রয়োজন হয়, তাঁদের কথাও এই ব্যবস্থায় বিবেচনা করা হয়েছে।
- আপনার জন্য আরও কিছু লেখা
Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।
তবে দীর্ঘমেয়াদি ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। প্রত্যেক আবেদনকারী যে ইচ্ছামতো ৫ বা ১০ বছরের ভিসা পেয়ে যাবেন, বিষয়টি এমন নয়।
আবেদনপত্রেও বড় পরিবর্তন, কী সুবিধা হবে?
শুধু ভিসার বিভাগ কমানোই নয়, আবেদনপত্রের জটিলতাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এত দিন ভারতীয় ভিসার আবেদনপত্রে প্রচুর তথ্য দিতে হত। বিভিন্ন ধরনের ভিসার জন্য প্রয়োজনীয় তথ্যের ঘরও ছিল অনেক বেশি।
- আপনার জন্য আরও কিছু লেখা
Mini Switzerland Tour : কলকাতার খুব কাছেই রয়েছে মিনি সুইজারল্যান্ড! জানেন কোথায় গেলে পাবেন স্বর্গসুখ?
নতুন ব্যবস্থায় আবেদনপত্রের তথ্যের ঘরের সংখ্যা প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ কমানো হচ্ছে। অর্থাৎ, আগের তুলনায় অনেক কম তথ্য দিয়েই আবেদন করা সম্ভব হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, আবেদনপত্রে থাকা অপ্রয়োজনীয় তথ্যের অংশ বাদ দিয়ে প্রয়োজনীয় তথ্যের উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে।
এর ফলে বিদেশি নাগরিকদের আবেদন করার সময় কমতে পারে। পাশাপাশি একই তথ্য বারবার দেওয়ার ঝামেলাও কমার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক কাজের ক্ষেত্রেও প্রক্রিয়াটি আরও সহজ হতে পারে।
কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম?
নতুন ভিসা কাঠামোর ঘোষণা হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই পরিবর্তনগুলি বাস্তবায়নের জন্য তাদের নিজস্ব তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় কিছু সংশোধন করতে হবে। সেই কাজ শেষ হলে চলতি বছরের শেষের দিকেই নতুন কাঠামো কার্যকর করা হতে পারে। অর্থাৎ, ২০২৬ সালের শেষের দিকে বিদেশি নাগরিকেরা সংশোধিত ভিসা ব্যবস্থার সুবিধা পেতে পারেন। তবে নতুন নিয়ম চালু না হওয়া পর্যন্ত পুরনো ব্যবস্থাই কার্যকর থাকবে।
ভারতের পর্যটন ও ব্যবসায় কী প্রভাব পড়তে পারে?
ভারতের পর্যটন শিল্পের পাশাপাশি চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এবং ওয়েলনেস পর্যটনের ক্ষেত্রেও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, বিদেশি নাগরিকদের কাছে কোনও দেশের ভিসা পাওয়ার প্রক্রিয়া যত সহজ হয়, সেখানে যাওয়ার আগ্রহও তত বাড়তে পারে। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশি নাগরিক, যোগব্যায়াম ও আয়ুর্বেদ চর্চায় আগ্রহী পর্যটক এবং স্বল্পমেয়াদি ব্যবসায়িক সফরে আসা ব্যক্তিদের ক্ষেত্রে নতুন ব্যবস্থা সুবিধাজনক হতে পারে।





