থাইল্যান্ড থেকে কেনিয়া! ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে যে সব দেশ

Visa-free Travel to Indians: এবার থেকে ভিসা ছাড়াই ভারতবাসীরা ভ্রমণ করতে পারবেন ইরানে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইরানের বিদেশমন্ত্রক।

Sohini Das
৩ মিনিট
থাইল্যান্ড থেকে কেনিয়া! ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে যে সব দেশ

বিদেশে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন! এই সুযোগ! ঘুরে আসুন ইরান থেকে। যেতে পারেন মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডেও। তেমনই সুযোগ এবার হাতের কাছেই। এবার থেকে ভিসা ছাড়াই ভারতবাসীরা ভ্রমণ করতে পারবেন ইরানে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইরানের বিদেশমন্ত্রক। শুধু ভারতই নয়, ভারত-সহ আরও ৩৩টি দেশের জন্যই ভিসার শর্ত প্রত্যাহার করে নিয়েছে ইরানের রাজধানী তেহরান। পর্যটন বাড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই তেহরানের তরফে এ কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা (IRNA) সূত্রের খবর, ইরানে পর্যটক প্রবাহকে বাড়ানোর জন্যই এমন একটি পদক্ষেপ নিয়েছে তেহরান। একই সঙ্গে যে সব দেশ বিনা ভিসাতেই ইরান ঘুরে ফেলতে পারবে, সেই তালিকায় রয়েছে রাশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তিউনিসিয়া, মৌরিতানিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ইন্দোনেশিয়া, দারুসসালাম, জাপান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়ান , ব্রাজিল, পেরু, কিউবা, মেক্সিকো, ভেনিজুয়েলা, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং বেলারুশ।

তবে শুধু পর্যটন বাড়ানোই নয়। ইরানের প্রতি অন্যান্য দেশগুলি যে বিরূপ মনোভাব প্রকাশ করে আসছে বহুদিন ধরে, তাকে কমিয়ে আনাও একটা অন্যতম লক্ষ্য এই সিদ্ধান্তের পিছনে। এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল। তবে সেই ইরানোফোবিয়ার মুখে সত্যিই কি মলম হতে পারবে এ হেন ভিসা মকুবের সিদ্ধান্ত, নাকি সেই তিমিরেই পড়ে থাকবে ইরানের পর্যটন। সেই উত্তর অবশ্য মিলতে আরও কিছুটা সময়।

ইরানের দেখানো পথে হাঁটছে আরও বেশ কয়েকটি দেশও। ভারত থেকে আসা পর্যটকদের জন্য ভিসা মকুব করে নিয়েছে সম্প্রতি মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামও। তালিকায় রয়েছে কেনিয়া, মালয়েশিয়ার মতো দেশও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভিসা ছাড়াই বিদেশ ভ্রমণ সম্ভব! এই দেশগুলি ঘুরতে ভারতীয় পাসপোর্টই যথেষ্ট

ভারতের পাসপোর্ট থাকলে আপনি বিশ্বের ৭০টিরও বেশি দেশে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এমন কিছু দেশ, যা ঘুরতে ভারতীয়দের ভিসার প্রয়োজন পড়ে না।

শ্রীলঙ্কা

পর্যটকদের কাছে শ্রীলঙ্কার যথেষ্ট আবেদন। পাহাড়, জঙ্গল ও সমুদ্র- সব ধরনের আস্বাদই মেলে ছোট্ট এই দেশটিতে। ভারত, চিন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড-সহ মোট ৬টি দেশের পর্যটকদের শ্রীলঙ্কা যাওয়ার জন্য ভিসা লাগবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন পর্যটকেরা।

থাইল্যান্ড

হাতের কাছে বিদেশ বললেই ভারতীয়রা থাইল্যান্ডে যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে প্রস্তুত। শুধু ভারতীয়দের কাছেই নয়, পৃথিবীর বহু পর্যটকের কাছেই এই সৈকত-সাম্রাজ্য এক সব পেয়েছির দেশ। এবার সেই থাইল্যান্ড ভ্রমণ আরও সহজ। গত নভেম্বর মাস থেকে ভারত ও তাইওয়ানের পর্যটকদের জন্য ভিসা মকুব করার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড। ২০২৪ সালের ১০ মে পর্যন্ত মিলবে সেই সুবিধা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ছয় বছরে ৩০টি দেশে ভ্রমণ, অথচ চড়েননি একটিও ফ্লাইট! কীভাবে সম্ভব করলেন এই দম্পতি?

Kian and Morgan Committed to Non-Airplane Travel : ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং বালি সহ ৩০টিরও বেশি দেশ ঘুরে দেখেছেন ইতিমধ্যেই, ফ্লাইট ছাড়া কীভাবে সম্ভব হল এই ভ্রমণ?

ভিয়েতনাম

শ্রীলঙ্কা ও থাইল্যান্জের মতোই ভিয়েতনামও চেষ্টা করছে পর্যটনকে বাড়ানোর। সে কারণে ভারতীয় ও চিনা পর্যটকদের জন্য এ বছরের শুরু থেকেই ভিসা মকুবের কথা ভাবছে ভিয়েতনাম। ইউরোপীয় কয়েকটি দেশের নাগরিকেরা আপাতত সেই সুবিধা পেয়ে থাকেন ভিয়েতনামে। বাকিদের ৯০ দিনের জন্য ভিসা দেওয়া হয়। যা এবার ভারত ও চিনের জন্য তুলে নেওয়ার চিন্তাভাবনা করছে ভিয়েতনাম সরকার।

কেনিয়া

জঙ্গলপ্রিয় যাঁরা, তাঁদের কাছে এক স্বপ্নের গন্তব্য আফ্রিকার কেনিয়া। এবার সেই ভ্রমণের অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলতে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভিসা প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা নিয়েছে কেনিয়া প্রশাসন। ১ জানুয়ারি থেকেই শুরু হচ্ছে সেই সুবিধা। বন্যপ্রাণী সাফারি ও সমুদ্র সৈকতে ছুটি কাটানোর অভিজ্ঞতা যাতে ঝামেলামুক্ত হয়, সে জন্যই এই ব্যবস্থা বলে জানিয়েছেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি জানান, পৃথিবীর কোনও প্রান্ত থেকে কেনিয়ায় আসা কোনও পর্যটককেই ভিসা তৈরির হুজ্জুতির মধ্যে যেতে হবে না।

মালয়েশিয়া

মালেশিয়ার তরফেও জানানো হয়েছে, চিন ও ভারতের নাগরিকেরা এখন ভিসা ছাড়াই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। একসঙ্গে ৩০দিন থাকতেও পারবেন সেখানে বিনা ভিসায়। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই নয়া নিয়ম। তবে মালয়েশিয়ার ঢুকতে গেসে পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত একটি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। সেই ব্যক্তির কোনও রকম অপরাধমূলক রেকর্ড থাকলে বা সন্ত্রাসের ঝুঁকি থাকলে তাঁকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সব মিলিয়ে এই ছুটির মরসুমের আগে দারুণ সব ভ্রমণের সুবিধা নিয়ে হাজির হয়েছে ইরান, মালয়েশিয়া-সহ একাধিক দেশ। চাইলেই এই ছুটিতে বেরিয়ে আসতে পারেন বিদেশ থেকে। তার জন্য ভিসা তৈরি বা ওই ধরনের কোনও ঝক্কি সামলাতে হবে না পর্যটকদের। কারণ ভারতীয়দের জন্য ভিসামুক্ত পর্যটনের সমস্ত ব্যবস্থাই সেরে রেখেছে ইরান, মালয়েশিয়া, থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো একাধিক দেশ। অপেক্ষা শুধু উড়ানে চেপে বসার।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?