মিম সংস্কৃতি গিলে খাচ্ছে গণতন্ত্রকে?
গণতন্ত্রের এই প্রতিফলন আমরা কোথায় দেখতে পাই? এর উত্তর আমাদের সকলের জানা। নির্বাচনের সময় বা সহজভাবে বললে ভোটের ময়দানেই এর প্রকৃত প্রকাশ ঘটে। আর এই ভোটে জনগণের স্বচ্ছল ও সক্রিয় অংশগ্রহণ ও মত প্রদান এবং প্রতিনিধি (পক্ষান্তরে শাসক) নির্বাচনের দ্বারাই এর মোক্ষলাভ ঘটে বলে অন্তত ভাবা হয়। সেটা লোকসভা ভোট হতে পারে বা বিধানসভা ভোট বা পঞ্চায়েত ভোট বা কর্পোরেশন ভোট বা অন্য যেকোনো প্রকার ভোট।
ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। বাস্তবে এই ‘গণতন্ত্র’ বা ‘গণতান্ত্রিক’ শব্দটির প্রতিফলন সঠিক অর্থে কতটা ঘটে, সেই বিতর্কে না গিয়ে এটুকু বলা যায়, খাতায়-কলমে বিষয়টি স্বীকৃত এবং আমরা তা মেনে চলি। তবে গণতন্ত্র আকাশ থেকে ঝরে পড়া কোনো কল্পনা নয়; বরং এটি একটি সুদীর্ঘ প্রয়াস, পরিকল্পনা এবং মহৎ চিন্তা। ফলে এই ব্যবস্থার সঠিক প্রয়োগ বা বাস্তবায়ন কেবল রাষ্ট্রের একার কাজ নয়, বরং এর মূল দায়িত্ব দেশের জনগণের।
‘দেশ’ বা ‘রাষ্ট্রের’ তত্ত্ব এবং এদের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করে লেখাটিকে দীর্ঘায়িত করার ইচ...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







