কলকাতার দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ অষ্টধাতুর প্রতিমা! দৈর্ঘ্য থেকে ওজন, সবেতেই চমক

অষ্টধাতুর তৈরি 'হেভিওয়েট' প্রতিমা এবারের শারদীয়া কলকাতার বিশেষ আকর্ষণ।

inscript
২ মিনিট
কলকাতার দুর্গাপুজোয় বিশেষ আকর্ষণ অষ্টধাতুর প্রতিমা! দৈর্ঘ্য থেকে ওজন, সবেতেই চমক

'এত বড়, সত্যি?' বছরকয়েক আগে কলকাতা কাঁপিয়েছিল এই বিজ্ঞাপন। বড় দুর্গা, হাজার হাতের দুর্গা, পরপর নানা চমক দেখা গেছে কলকাতার দুর্গাপুজোয়। এবার চমক অষ্টধাতুর প্রতিমা।

অষ্টধাতুর তৈরি 'হেভিওয়েট' প্রতিমা এবারের শারদীয়া কলকাতার বিশেষ আকর্ষণ। শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে এই অষ্টধাতুর দুর্গা দেখা যাবে এবার। ক্রেনের সাহায্যে আনা হলো এই প্রতিমা।

দুর্গাপুজোয় বঙ্গজননী এবার বিশ্বজননী। ইউনেসকো-র ইনট‍্যানজিবল হেরিটেজ স্বীকৃতি এবার শারদোৎসবে বিশেষ পাওনা। আর সেই স্বীকৃতি উদযাপনেই অষ্টধাতুতে তৈরি হয়েছে ১২ ফুট দৈর্ঘ্যের এই দুর্গাপ্রতিমা। মহিষাদলে গত ছয় মাস ধরে তৈরি হয়েছে এই সুবিশাল দুর্গাপ্রতিমা। এক টন ওজনের অষ্টধাতুতে তৈরি হয়েছে তা। অষ্টধাতুতে তৈরি হওয়ার দরুন এই প্রতিমার বিসর্জন হবে না। সারা বছর নিয়ম-রীতি মেনে পুজো করবে ক্লাব কমিটি।

এই প্রতিমাকে কেন্দ্র করে রাজকীয় যজ্ঞ হলো শোভাবাজার বেনিয়াটোলায়। ষোলো চাকার ট্রেলারে এই দুর্গাপ্রতিমা আনা হলো মণ্ডপে। জাহাজ কোম্পানি থেকে আনা ক্রেনের সাহায্যে এক টন ওজনের দুর্গামূর্তি লিফটিংয়ের অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা।

পুজোর আর একমাসও বাকি নেই। শহর সেজে উঠছে পুরোদমে। অতিমারীর স্তব্ধতা পেরিয়ে এবার আবার সচল হচ্ছে রাজ্য। ইউনেসকো-র স্বীকৃতি উদযাপন করতে শহরে যে মিছিল দেখা গেল ১ সেপ্টেম্বর, তাতে তো কার্নিভালের আভাস পাওয়া যাচ্ছেই, তার সঙ্গে উপরি পাওনা দশদিনের ছুটি। ফলে এবার পুজো জমজমাট। আর সেই আবহেই আরও অন্য মাত্রা যোগ করল এই অষ্টধাতুর প্রতিমা। বেনিয়াটোলা সার্বজনীন-এর পুজো এবার দর্শকের কাছে বিশেষ আকর্ষণ।

উল্লেখ্য, বাংলাদেশেও অষ্টধাতুর দুর্গাপুজোর চল রয়েছে। ঢাকার কাছে ধামরাই অঞ্চলে বণিক বাড়িতে কয়েক প্রজন্ম ধরে আট ফুটেরও বেশি উচ্চতার অষ্টধাতুর মূর্তি পুজো হয়ে আসছে। ৪০০ কেজির এই দূর্গামূর্তি দেখতে নানা জেলার মানুষ ছুটে আসেন। আজকের বাংলাদেশের বাজারমূল্য অনুযায়ী প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ এই দুর্গামূর্তি তৈরিতে।

লিখেছেন
inscript
inscript
18 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক: যুগলসাধনার দেশে প্রেমের প্রকাশ নিয়ে এত বিতর্ক কেন?

Rahul Gandhi's 'father's lap' remark: সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংয়িং’ বইয়ের প্রকাশ-অনুষ্ঠানে রাহুল গান্ধীর নিজের বাবা মায়ের আবেগঘন সম্পর্কে মোড়া, শৈশবের স্মৃতিচারণ ঘিরে বিপুল বিতর্কের সৃষ্টি হয়েছে। কর্ণাটকের হালেবিডুর দ্বাদশ শতাব্দীর হয়সালেশ্বর মন্দিরে থাকা, শিব ও শক্তির অবিচ্ছেদ্য মিলনের প্রতীক সমাজমাধ্যমে পোস্ট করে ট্রোলিংয়ের জবাব দিয়েছেন রাহুল। প্রশ্ন উঠছে, ভারতের জনপরিসরে প্রেমের প্রকাশ, কেবল দেবালয়েই পবিত্র হয়ে উঠল কেন?

চিকেন চ্যাসিয়র: যে ফরাসি খাবার জুড়ে রয়েছে গান্ধী পরিবারের প্রেমের স্মৃতি

Chicken Chasseur: ১৯ শতকের মাঝামাঝি সময় থেকে ফরাসি বিস্ট্রো ও রেস্তোরাঁর মেনুতে এই পদ নিয়মিত পাওয়া যায়। ১৮৬৫ সালের স্পোর্টস ম্যাগাজিন কিংবা ১৮৭০ সালের ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধের সময়ের বিভিন্ন লেখায় ফরাসি সেনা অফিসারদের দুপুরের খাবারে এই ‘পুলে আ লা চ্যাসিয়র’-এর উল্লেখ পাওয়া যায়।

বই বিক্রির দুই মডেল: অরুন্ধতীর অন্তরঙ্গতা, সনিয়ার প্রচারের ঝড়

Book Marketing Strategies: দুটোই স্মৃতিকথা, দুটোই বেস্টসেলার—কিন্তু এই দুই বইয়ের সাফল্যের নেপথ্যে কাজ করেছে সম্পূর্ণ বিপরীত দুটি মার্কেটিং দর্শন।

রামায়ণের সফলতা কি বদলে দেবে ভারতে থ্রিডি ছবির ভবিষ্যত?

3D Ramayana: রণবীর কপূর, সাই পল্লবী, যশ ও সানি দেওল অভিনীত, নীতেশ তিওয়ারি পরিচালিত ৪,০০০ কোটি টাকা বাজেটের দুই পর্বের ‘রামায়ণ’ বদলে দিচ্ছে ভারতে থ্রিডি চলচ্চিত্রের হালহকিকত। ভারতে পিভিআর-আইনক্স এই ছবির রিলিজের সমসময়ে ১৫০টি নতুন থ্রিডি স্ক্রিন যোগ করেছে।

সিনেমা হল পেরিয়ে এবার ব্যক্তিগত পরিসরেও সেন্সরশিপ, ভারতে কি স্বাধীন ছবির জায়গা ফুরিয়ে আসছে?

Film Censorship in India: প্রখ্যাত চলচ্চিত্রকার ইন্দ্রনীল রায়চৌধুরী ইনস্ক্রিপ্টকে বলেছেন: "আজকে ভারতের যেকোনো জায়গায় কোনো একটা ছবি বানালে যেকোনো ফিল্মমেকার জানে যে সেখানে যদি কিছু বিতর্কিত বিষয় থাকে, সারা ভারত থেকে ৩০ থেকে ৪০টা কেস বিভিন্ন জায়গায় হয়ে যাবে তার নামে।"

যে উনুনে জ্বলবে ছটের আগুন, তাতে মিশে থাকবে মুসলিম কারিগরদের শ্রম

Muslim Women Making Chhath Stoves: সম্প্রতি বিহারের পাটনা থেকে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পড়তে গিয়ে বিষয়টি নতুন করে ভাবিয়েছে। বীরচন্দ পটেল সড়কের পাশে মুসলিম পরিবারের মহিলারা ছটপুজোর জন্য মাটির উনুন তৈরি করছেন। শাকিলা খাতুন প্রায় তিন দশক ধরে এই কাজ করছেন।

শরৎচন্দ্র পণ্ডিত থেকে দাদাঠাকুর, বাংলা সাংবাদিকতার ইতিহাসে তাঁর অবদান কতটা গুরুত্বপূর্ণ?

Dadathakur Biography: দাদাঠাকুর হয়ে ওঠেন একজন ব্যক্তি ছাড়িয়ে এক স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়। তাঁর জীবন ও কর্মের বিবরণে এই বহুমুখী পরিচয়ের সাক্ষ্য পাওয়া যায়।

সোনিয়ার জীবনের অজানা অধ্যায় জানতে পাঠকদের ভিড়, ‘Belonging’ এখন বেস্টসেলার

Belonging book bestseller: ইনস্ক্রিপ্টের কথা হয়েছিল কলকাতার ঐতিহ্যবাহী ও দুর্লভ বই সংগ্রহের অন্যতম সেরা ডোরস্টেপ বুকসেলার তরুণ কুমার শ-এর সঙ্গে। তিনি বলেন, "আমি এই ব্যবসায় রয়েছি প্রায় ৪২ বছর। হ্যারি পটারের পর সেইরকম ক্রেজ, যদি কোনো বইয়ের থেকে থাকে, সেটা সোনিয়া গান্ধীর 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ'-এর। "