মধুছন্দা আমার কাছে এক অনুপ্রেরণার নাম
Women's Day 2026: নাচের শো করে ফিরে, রাতে বাবার জন্য সব রকমের শুশ্রূষা করে, পরদিন সকাল সাতটায় আমাকে ক্লাস অনলাইন করিয়েছে। সবচেয়ে অণুপ্রেরণাদায়ক বিষয় হলো, স্বামী কয়েকদিনের জন্য এলেও তাঁর এই রুটিনের রকমফের হয় না। হাসিমুখে তখন আরও একজনের দেখাশোনায় হাসিমুখে লেগে পড়ে।
মধুছন্দার সঙ্গে আমার আলাপ হয়েছিল খুব আশ্চর্যভাবেই। তিরিশের কোঠায় পৌঁছতেই বাতে ধরেছে; নিয়ম ছিল রোজ তিনবার করে হাঁটুর একগাদা ব্যায়াম করা। কিন্তু হাজার চেষ্টা করেও সকালে সেসব আর হয়ে উঠত না। ঘটনাটি ২০২৩ সালের। আমার এক অগ্রজ লেখিকা দিদির মাধ্যমেই মধুছন্দার সঙ্গে পরিচয়।
মধুছন্দা একাধারে ওড়িশি নৃত্যশিল্পী এবং সার্টিফায়েড যোগব্যায়াম (Yoga) প্রশিক্ষক; পাশাপাশি ইংরেজিও পড়ায়। ধীরে ধীরে জানতে পারলাম ওর লড়াইটা একদম একার। স্বামী আফগানিস্তানে কর্মরত, বছরে একাধিকবার বাড়ি আসেন। বৃদ্ধ বাবা আর শ্বশুরবাড়ি সামলে, নিজের পেশাকে পূর্ণ সময় দিয়ে এক ব্যতিক্রমী জীবনযাপন করে চলেছে মধুছন্দা।
- আপনার জন্য আরও কিছু লেখা
International Women’s Day story: ব্যবসার খাতিরে অনেক সময় তাঁকে কড়া কথা বা বিরক্তিও সহ্য করতে হয়। কেউ হয়তো দাম বেশি হওয়ার অনুযোগ করেন, কেউ বা অপছন্দ করেন। কিন্তু চৈইতালদি সবকিছুই সামলে নেন অসীম ধৈর্যের সঙ্গে।
আমাকে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে মধুছন্দা অনলাইনে যোগব্যায়াম শেখাতে শুরু করে। একদিন করে অফলাইন। আমি শুরুতে হাত-পা প্রায় নাড়াতেই পারতাম না, কোমর ভাঙা তো দূরের কথা। হাঁটুর সব ব্যায়াম করানো ছাড়াও ধীরে ধীরে অনেক ধরনের যোগাসন মধুছন্দা আমাকে শেখাতে লাগল। আমি নিজের চোখে দেখেছি নাচের শো করে ফিরে, রাতে বাবার জন্য সব রকমের শুশ্রূষা করে, পরদিন সকাল সাতটায় আমাকে ক্লাস অনলাইন করিয়েছে। সবচেয়ে অণুপ্রেরণাদায়ক বিষয় হলো, স্বামী কয়েকদিনের জন্য এলেও তাঁর এই রুটিনের রকমফের হয় না। হাসিমুখে তখন আরও একজনের দেখাশোনায় হাসিমুখে লেগে পড়ে।
আমি ছোটবেলা থেকে ভরতনাট্যম শিখেছি। কিন্তু হাঁটুর সমস্যার কারণেই একপ্রকার নাচের অভ্যাস কমিয়েছিলাম। মধুছন্দা কিন্তু হাল ছাড়েনি। নিয়মিত যোগাভ্যাস করানোর পাশাপাশি ও আমাকে ক্রমাগত উৎসাহ দিয়ে যেত নাচটা আবার শুরু করতে। শেষ পর্যন্ত ও আমাকে দিয়ে সেটা করিয়েই ছাড়ল! গতবার আমরা একসঙ্গে দোলের জন্য একটি নাচের ভিডিও বানিয়েছিলাম; আমাদের নাচ দেখে কেউ বিশ্বাসই করতে পারছিল না যে আমি আবার এভাবে নাচতে পারব। মধুছন্দা আমার কাছে এক অনুপ্রেরণার নাম। যে নিজেকে ছাপিয়ে গিয়ে প্রতিদিন অন্যদের পরম যত্নে আগলে রাখে।







