জোগো বোনিতো: শরীরী কৌশল কীভাবে বদলে দিল ব্রাজিলীয় ফুটবল?
Jogo Bonito: 'জোগো বোনিতো' আজ ব্রাজিলীয় ফুটবলের পরিচিত নাম হলেও, এর শিকড় ক্যাপুয়েরায়। আফ্রিকান ক্রীতদাসদের আত্মরক্ষা, প্রতিরোধ ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক ছিল এই শরীরচর্চা। সেই স্বতঃস্ফূর্ততা, গিঙ্গা ও সৃজনশীল কৌশলই পরে ব্রাজিলীয় ফুটবলের সৌন্দর্য ও দর্শনের অংশ হয়ে 'দ্য বিউটিফুল গেম'-এর পরিচয় গড়ে তোলে।
জোগো বোনিতো (Jogo Bonito)—ব্রাজিলীয় ফুটবলের জনপ্রিয়তার কারণে এই শব্দবন্ধের সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। ইংরেজিতে এর অর্থ The Beautiful Game। তবে মজার বিষয় হলো, 'জোগো বনিতো' কথাটির জন্ম কিন্তু ফুটবলকে ঘিরে হয়নি।
প্রাথমিকভাবে 'জোগো বোনিতো' বলতে ক্যাপুয়েরা (Capoeira) নামের ব্রাজিলীয় খেলাকেই বোঝানো হতো। ষোড়শ শতকের শুরুতে ট্রান্স-আটলান্টিক ক্রীতদাস বাণিজ্যের সময় অ্যাঙ্গোলা থেকে লাতিন আমেরিকায় ক্যাপুয়েরা পৌঁছায় বলে মনে করা হয়। শুরুতে এই খেলা হতো গানের সঙ্গে, একপ্রকার নাচের ফর্মে। সঙ্গে বাজত বে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






