২,৫০০ মহিলাকে যৌন হেনস্থা করে ভিডিও! যেভাবে গ্রেফতার হলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রজ্জ্বল

Prajwal Revanna Arrested: প্রজ্জ্বলের বাবার বিরুদ্ধেও এমন একাধিক অভিযোগ উঠেছে। সাংসদের বাবা এইচ.ডি. রেভান্না, অপহরণের অভিযোগে গত ৪ মে গ্রেফতার হন।

inscript
৩ মিনিট
২,৫০০ মহিলাকে যৌন হেনস্থা করে ভিডিও! যেভাবে গ্রেফতার হলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি প্রজ্জ্বল

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার নাতি তিনি। তাঁরই বিরুদ্ধে উঠেছিল যৌন হেনস্থার ভয়াবহ অভিযোগ। তবে ঘটনা প্রকাশ্যে আসতেই বিদেশে পালান অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না। অবশেষে শুক্রবার ৩১ মে ভোররাতে, হাসানের সাংসদ এবং জনতা দলের (ধর্মনিরপেক্ষ) নেতা প্রজ্জ্বল রেভান্না মিউনিখ থেকে এসে পৌঁছন বেঙ্গালুরু বিমানবন্দরে। ভারতের মাটিতে পা দিতেই কর্ণাটক পুলিশ তাঁকে গ্রেফতার করে। প্রজ্জ্বল গত ২৬ এপ্রিল দেশ ছেড়ে পালিয়ে যান। একজন বা সাতজন নয়, তাঁর বিরুদ্ধে কয়েক হাজার মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। সেইসব ধর্ষণ ও নিগ্রহের ভিডিও-ও প্রকাশ্যে এসেছে।

কর্ণাটক পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল, বেঙ্গালুরু পুলিশ এবং অভিবাসন কর্তৃপক্ষ ইন্টারপোলের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন। প্রজ্জ্বল কোন বিমানে ফিরবেন সেই তথ্য ইন্টারপোলের কাছ থেকে জানার পরেই গ্রেফতারির পরিকল্পনা করেন তারা। গ্রেফতারের পর প্যালেস রোডের কার্লটন হাউসে সিআইডি সদর দফতরে নিয়ে যাওয়া হয় প্রজ্জ্বলকে।

প্রজ্জ্বলের যেদিন ফেরার কথা, তার ঠিক একদিন আগেই বিদেশ মন্ত্রক ঘোষণা করেছিল যে, প্রজ্জ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার জন্য একটি নোটিশ পাঠান হয়েছে তাঁকে। যদিও তিনি তার কোনও প্রতিক্রিয়াই জানাননি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি, কোন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে এই সাংসদ?

Sex Scandal Prajwal Revanna: এই সমস্ত ভিডিও প্রকাশ্যে আসার পরেই ৩৩ বছর বয়সি প্রজ্জ্বল রেভান্না জার্মানির উদ্দেশ্যে রওনা দেন।

ধর্ষণের অভিযোগ ওঠার পরেই বিদেশে পালান এই সাংসদ। পালানোর এক মাস পরে ২৭ মে, প্রজ্জ্বল একটি ভিডিও প্রকাশ করেছি জানান যে তিনি ৩১ মে বিশেষ তদন্তকারী দলের সামনে উপস্থিত হবেন এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। প্রজ্জ্বলের দাবি করেছেন তাঁর এই বিদেশ সফর আগে থেকেই ঠিক করা ছিল, ধর্ষণের অভিযোগের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

গত ১৮ মে একটি বিশেষ আদালত প্রজ্জ্বলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। যৌন নির্যাতনের অভিযোগে এই সাংসদের বিরুদ্ধে এখনও পর্যন্ত তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যে প্রজ্জ্বল রেভান্নাকে শোকজ করেছে জেডিএস। দল থেকে সাসপেন্ডও করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহিলা কমিশন।

গত মাসে, বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসে। যাতে জেডি (এস) নেতা প্রজ্জ্বল রেভান্নার এমন একাধিক মুহূর্ত ধরা পড়েছিল যাতে স্পষ্ট হয়ে যায় তিনি জোরপূর্বক এবং সম্মতিহীনভাবে একাধিক মহিলাকে যৌনহেনস্থা করছেন। বেশিরভাগ ভিডিও দেখেই মনে হয়, এই মহিলাদের ভিডিওগুলি প্রজ্জ্বল রেভান্না নিজেই রেকর্ড করেছিলেন এবং ওই মহিলাদের ভয় দেখিয়ে, তাদের সম্মতি ছাড়াই গোটাটা করা হয়েছে। এই মামলাগুলির তদন্তের জন্য গত ২৭ এপ্রিল সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন সরকার একটি এসআইটি বা স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম গঠন করে। ঠিক ওই দিনই প্রজ্জ্বল রেভান্না জার্মানিতে পালিয়ে যান।

২২ মে, সিদ্দারামাইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে প্রজ্জ্বলের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার দাবি জানান। কর্ণাটকের মুখ্যমন্ত্রী এর আগে ১ মে তেও মোদিকে চিঠি লেখেন, যাতে স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রককে প্রজ্জ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার নির্দেশ দেয়।

প্রজ্জ্বলের বাবার বিরুদ্ধেও এমন একাধিক অভিযোগ উঠেছে। সাংসদের বাবা এইচ.ডি. রেভান্না, অপহরণের অভিযোগে গত ৪ মে গ্রেফতার হন। এখন অবশ্য জামিনে রয়েছেন তিনি। সাংসদের বাবা নিজেও এক মহিলাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিধানসভা ভোটে জিতে কর্ণাটকে এখন ক্ষমতায় আছে কংগ্রেস। হাসান কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন জেডিএস নেতা প্রজ্জ্বল রেভান্নাকে। কর্ণাটকে জেডিএসের সঙ্গে জোট করে বিজেপি। রাজ্য বিজেপি বারেবারেই প্রমাণ করার চেষ্টা করেছে প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। লোকসভা ভোটে আসন জেতার খেলা সবটা। অথচ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়তেই সত্য ফাঁস হতে থাকে। পরিচারিকা থেকে দলীয় কর্মী, কেউ-ই বাদ যেতেন রেভান্নার অশ্লীলতা থেকে, জোরজবরদস্তি থেকে। আড়াই হাজার মহিলার ভিডিও ধরা পড়েছে তাঁর কাছ থেকে। যাদেরকে যৌন হেনস্থা করেছেন তিনি বলে অভিযোগ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?