দেশছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি, কোন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে এই সাংসদ?

Sex Scandal Prajwal Revanna: এই সমস্ত ভিডিও প্রকাশ্যে আসার পরেই ৩৩ বছর বয়সি প্রজ্জ্বল রেভান্না জার্মানির উদ্দেশ্যে রওনা দেন।

inscript
৩ মিনিট
দেশছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি, কোন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে এই সাংসদ?

২৬ এপ্রিল দেশে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ছিল। তার ঠিক একদিন পরে সোশ্যাল মিডিয়াতে ছেয়ে যায় যৌন হেনস্থা ও শ্লীলতাহানির ভিডিও। যার বিরুদ্ধে এই হেনস্থার অভিযোগ তাঁর দুইখানি মুখ্য পরিচয়। এক, তিনি কর্ণাটকের সাংসদ, দুই, তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার নাতি। সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷ জেডিএস প্রধান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা তিনি একটি অভিযোগ দায়ের করেছেন যে, যেসমস্ত ভিডিওগুলি প্রচার করা হচ্ছে তা ভুয়ো, তৈরি করা। কর্ণাটক সরকার এই অশ্লীল ভিডিও মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছে। রাজ্য মহিলা কমিশন সিদ্দারামাইয়া সরকারকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার পরেই এই সিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

যে যৌন কেলেঙ্কারিতে প্রজ্জ্বলের নাম জড়িয়েছে তাতে একাধিক স্পষ্ট ভিডিও রয়েছে যা সাংসদ প্রজ্জ্বল নিজেই শ্যুট করেছেন এবং হাসান নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে প্রচার করেছেন বলে অভিযোগ। এর পরেই একজন মহিলা প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে পুলিশের কাছে মামলা দায়ের করেন। ওই মহিলার অভিযোগ, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে একাধিকবার যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

মহিলার আরও দাবি, প্রজ্জ্বল রেভান্না একটি ভিডিও কলে তাঁর মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং 'অশ্লীল' কথাবার্তা বলেন। মহিলার অভিযোগ, প্রজ্জ্বলের বাবা এইচডি রেভান্নাও তাঁকে যৌন হেনস্থা করেছিলেন। সেই সময় তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। মহিলা আরও বলেছেন, তাঁকে তো বটেই, তাঁর পরিবারের অন্যান্যদেরও হুমকি দেওয়া হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইন্দিরার নির্দেশে ছেলের 'অশ্লীল' ছবি ফাঁস! বারবার কেন প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি দলিত জগজীবন রামকে?

Babu Jagjivan Ram: আমৃত্যু সাসারামের সাংসদ ছিলেন বাবু জগজীবন রাম। তাঁর মৃত্যুর পর, তাঁর কন্যা সাংসদ হন সাসারামের। ২০০৯ সালে লোকসভার স্পিকারও হন মীরা কুমার।

বিজেপি নেতা দেবরাজে গৌড়া, যিনি ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময় দলের হোলেনারসিপুরার প্রার্থী ছিলেন, দাবি করেছেন যে গত বছরের ডিসেম্বরে তৎকালীন রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রকে চিঠি লিখে তিনি প্রজ্জ্বল রেভান্না সহ এইচডি দেবগৌড়া পরিবারের বিরুদ্ধে 'গুরুতর অভিযোগ' তুলেছিলেন।

দেবরাজে গৌড়ার দাবি, তিনি একটি পেনড্রাইভ পেয়েছেন যাতে ২,৯৭৬ জন মহিলার সুস্পষ্ট ভিডিও রয়েছে, যা দেখিয়ে এই মহিলাদের যৌনভাবে ব্যবহারের জন্য ব্ল্যাকমেইল করা হতো। দেবরাজে গৌড়া চিঠিতে লিখেছেন, "যদি আমরা জেডি(এস)-এর সঙ্গে জোট করি এবং যদি লোকসভা নির্বাচনে হাসানে জেডি(এস) প্রার্থীকে মনোনীত করি, তবে এই ভিডিওগুলি ব্রহ্মাস্ত্র হিসাবে ব্যবহার করা যেতে পারে। তখন আমরা এমন একটি দল হিসাবে কলঙ্কিত হব যারা কিনা দেবেগৌড়া পরিবারের জোটসঙ্গী, যে পরিবারে একজন ধর্ষক আছে। এটা জাতীয় স্তরে আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করবে।”

প্রজ্বল রেভান্না কী বলছেন?

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না, হাসান লোকসভা কেন্দ্রে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ-র প্রার্থী, এই আসনে ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়। জনতা দল (সেকুলার), বা জেডি(এস) গত বছরের সেপ্টেম্বরে এনডিএ-তে যোগ দেয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদিকে কতটা 'ভালোবাসে' বিদেশের সংবাদমাধ্যম? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

PM Narendra Modi: নিউ ইয়র্ক টাইমস বলছে, ২০২০ সালের ৫ অগাস্ট, সারা দেশে যখন কোভিড-১৯ নিয়ন্ত্রণহীন, তখন মোদি চকচকে পোশাক, N95 মাস্ক পরে রাম মন্দিরের ভূমিপুজো করেছিলেন।

এই সমস্ত ভিডিও প্রকাশ্যে আসার পরেই ৩৩ বছর বয়সি প্রজ্জ্বল রেভান্না জার্মানির উদ্দেশ্যে রওনা দেন। প্রজ্জ্বল পুলিশে পাল্টা অভিযোগ দায়ের করে দাবি করেছেন যে, ভিডিওগুলি ভুয়ো এবং সেগুলি "তাঁর ভাবমূর্তি নষ্ট করতে এবং ভোটারদের মনকে বিষিয়ে দিতে" প্রচার করা হচ্ছে৷

প্রজ্জ্বলের বাবা এইচডি রেভান্নার বিরুদ্ধে আবার তাঁদেরই বাড়ির প্রাক্তন পরিচারিকা মামলা দায়ের করেছিলেন। প্রজ্জ্বলের বাবা আবার হোলেনারসিপুরা আসনের বিধায়ক।

যৌন কেলেঙ্কারির রাজনীতি যোগ

জেডিএস এবং বিজেপির মধ্যে ব্যাপক রাজনৈতিক দ্বন্দ্ব দেখা দিয়েছে এই যৌন কেলেঙ্কারির ভিডিওগুলি নিয়ে। বিজেপি অবস্থা বুঝে প্রজ্জ্বলের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছে। "দল হিসাবে আমাদের এই ভিডিওগুলি নিয়ে কিছু বলার নেই এবং প্রজ্জ্বল রেভান্নার এই যৌন কেলেঙ্কারির অভিযোগে রাজ্য সরকার ঘোষিত SIT তদন্তের বিষয়েও আমাদের কোনও মন্তব্য করার নেই,” বলেছেন সে রাজ্যের বিজেপির মুখপাত্র এস প্রকাশ।

প্রজ্জ্বল রেভান্নার কাকা এবং জেডি(এস) নেতা এইচ ডি কুমারস্বামী বলেছেন, তদন্তে সত্য বেরিয়ে আসুক, সেই অপেক্ষাই করবেন তিনি। তবে এই ঘটনায়, যে-ই দোষী হোক না কেন কাউকে ক্ষমা করার প্রশ্নই নেই।

আরেক জেডি(এস) নেতা শারঙ্গৌড় কান্দকুর প্রজ্জ্বল রেভান্নাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এইচডি দেবগৌড়াকে তিনি লিখে জানিয়েছেন, কীভাবে এই কেলেঙ্কারি দেবেগৌড়া এবং তাঁর দল, দুই তরফের সুনামই নষ্ট করেছে। অন্যদিকে কংগ্রেসও আক্রমণ করেছে বিজেপিকে। কংগ্রেস বলছে, যৌন কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ ওঠা সত্ত্বেও প্রজ্জ্বল রেভান্নাকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছে বিজেপিই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?