বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট

Khaleda Zia’s Funeral: এই জানাজায় যারা যোগ দিয়েছিলেন তারা সকলেই বিএনপি কর্মী ছিলেন না। কোনো রাজনৈতিক নেতৃত্বের অন্তিম বিদায়ে এমন ছবি এই উপমহাদেশে খুব কমই তৈরি হয়েছে।

Arka Deb
৫ মিনিট
বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট

খালেদা জিয়ার জানাজায় জনপ্লাবন দেখল বাংলাদেশ। 'ভিড়' বাংলাদেশে নতুন নয়। বিগত কয়েক মাসে গোটা বিশ্ব বারবার দেখেছে কী ভাবে বারবার রাস্তায় নেমে পড়েছে বাংলাদেশের নানাপ্রান্তের মানুষ। ক্ষোভে ফেটে পড়েছে। প্রাণ দিয়েছে। আবার, প্রাণ নিয়েওছে। কিন্তু, বছরের শেষ দিনে খালেদা জিয়াকে অন্তিম শ্রদ্ধা জানাতে রাস্তায় নামা মানুষ এবং খালেদার সন্তানের বোঝাপড়া যে দৃশ্যকল্প তৈরি করল তার গুরুত্ব উপমহাদেশের রাজনীতিতে অসীম। সমস্ত ঝুঁকি মাথায় রেখেই বলা যায়, এই মূহূর্তটিই হতে পারে বাংলাদেশের রাজনীতির টর্নিং পয়েন্ট।

জুলাই অভ্যুত্থানে রাস্তার দখল নিয়েছিলেন অপশাসনে ক্লান্ত, দুর্নীতিতে ক্ষুব্ধ, অত্যাচারে রক্তাক্ত মানুষ। তার সঙ্গে জুড়ে গিয়েছিল নানা স্বার্থগোষ্ঠী, যা জুলাই আন্দোলনকে কালিমালিপ্তই করেছে, তাদের জন্যই প্রশ্ন উঠেছে জুলাই আন্দোলনকারীদের অভিসন্ধি নিয়ে। জুলাই আন্দোলন ক্রমে কোণঠাসা করেছে আওয়ামী লীগকে, দায়িত্বে এসেছে অন্তর্বর্তী সরকার, কিন্তু বাংলাদেশের মনের শুশ্রূষা হয়নি। বারবার, ক্ষুব্ধ বিমর্ষ মানুষ কার্যত টুলে পরিণত হয়েছে। 'ভিড়ের' আবেগককে ন্যূনতম সম্মান করেনি স্বার্থগোষ্ঠীগুলি বরং একটা বড় অংশের মনের দখল নিয়ে, তাঁকে পরিচালনা করার চেষ্টা করে গিয়েছে। ৩২ ধানমণ্ডি ভাঙচুর থেকে শুরু, দেশের বাইরে বসে থাকা ইনফ্লুয়েন্সাররা বাংলাদেশের সাধরাণ মানুষের ক্ষোভ প্রশমন না করে, সেই আগুনে মশাল জ্বালিয়েছেন। এর সর্বশেষ উদাহরণ প্রথম আলো-ডেইলি স্টারেরে দফতরে হামলা, নিউ এজ সম্পাদক নূরুল কবীরের হেনস্থা। মনে রাখতে হৱে, প্রথম আলো ডেইলি স্টারেরে ক্ষেত্রে শুধু ভবন ভাঙচুর হয়নি, আটকে পড়েছিলেন বহু সাংবাদিক, তাদের মৃত্যু হতে পারত। অর্থাৎ হিংস্র মব সহনাগরিকের প্রাণের মূল্যের কথাও ভাবেনি। যে নূরুল কবীর হাসিনা জামানার বিরুদ্ধে মুখ খুলতে কখনও পিছু পা হননি তাঁকেও যখন হেনস্থা করা হলো তখন বোঝা গিয়েছিল এই জনতা হিতাহিত জ্ঞানশূন্য। তাদের রিমোট আছে অন্য কারোর হাতে। তাঁরা যেমন খুশি তেমন নাচায় ভাবতে নাচার জনতাকে। আর সরকার, সে যেন অক্ষম, ন্যুব্জ, অপারগ। এই অবস্থা বাংলাদেশে বসবাসকারী এমনকী বাংলাদেশের বাইরে থাকা সচেতন, ধর্মনিরপেক্ষ, রাজনৈতিকভাবে সচেতন মানুষদের বারংবার বিড়ম্বনায় ফেলেছে।

এমন পরিস্থিতিতেই স্বদেশে ফিরেছেন তারেক রহমান। দীর্ঘ প্রবাসজীবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় কর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রাখতেন। সভা করতেন। কিন্তু ১৭ বছরের অদর্শন। ১৮ মাস কারাবাসের পর সেদিন দেশ ছেড়েছিল এক যুবা। আর ফিরেছেন এক পরিণত মধ্যবয়স্ক নেতা। তাঁকে দেশত্যাগে বাধ্য করেছিলেন যাঁরা আজ তারাই দেশছাড়া। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে তাই উচ্ছ্বাস ছিল সঙ্গত কারণেই। অপেক্ষা ছিল বাংলাদেশের আনাচেকানাচে। তারেক রহমান দেশে ফেরার প্রাক্কালে তাঁর সর্মথকদের বিমানবন্দরের সামনে ভিড় করতে না করেন, বুঝিয়ে দেন বাংলাদেশ মানে 'অনিয়ন্ত্রিত ভিড়' এই ছবিটা বিশ্বমঞ্চে প্রর্দশিত হোক তা তিনি চান না। পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে তাঁর বক্তৃতাতেও অভাবনীয় ভিড় হয়েছিল। তিনি স্বপ্নের কথা বললেন, পরিকল্পনার কথা বললেন। কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে মব নিয়ন্ত্রণে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে অর্ন্তবর্তী সরকার, তার থেকে এই ভিড় সংযত অথচ উজ্জীবীত ছিল— মানুষ এই সমাবেশে এসেছিলেন ভালোবাসার তাগিদে, অপেক্ষার ঋতু পার করে। প্রথম জনসভায় তারেক রহমান ভাঙার নয় গড়ার ডাক দিয়েছেন। ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেছেন। অথচ ১৭ বছর দেশে ফিরতে না পারা মানুষটা চাইলেই প্রতিশোধের জিগির তুলতে পারতেন।

খালেদা জিয়ার জানাজা

  • আপনার জন্য আরও কিছু লেখা
বেগম খালেদা জিয়া: গণতন্ত্রের এক নিঃসঙ্গ শেরপা

Khaleda Zia: ২০০৯ থেকে ২০২৪ সালে পদে পদে খালেদা জিয়াকে অপমান করার চেষ্টা করা হয়। তাঁর নামে কুৎসা রটানো হয়। স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে জোর করে বের করে দেওয়া হয়।

তারপর এল বেগম খালেদা জিয়ার জানাজার এই মূহুর্ত। এই জানাজায় যারা যোগ দিয়েছিলেন তারা সকলেই বিএনপি কর্মী ছিলেন না। কোনো রাজনৈতিক নেতৃত্বের অন্তিম বিদায়ে এমন ছবি এই উপমহাদেশে খুব কমই তৈরি হয়েছে। ২০০৯-২০২৪ খালেদা জিয়া অপমান সহ্য করেছেন, নিংসঙ্গ জেলজীবন মেনে নিয়েছেন, তাঁর পারিবারিক বাসভূমিটিও কেড়ে নেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে খালেদা জিয়া দেশ ছাড়েননি এই সমস্ত তথ্য-তত্ত্ব খালেদা জিয়ার পুত্রের চেয়ে কে ভালো জানে! ফলে, শোকের দিনে তিনি এই প্রতিটি ঘটনা উল্লেখ করে উপস্থিত মুহ্যমান জনতাকে আরও আরও উস্কানি দিতেই পারতেন। যেমনটা গত কয়েকমাসে বাংলাদেশে ঘটেছে বারবার। কিন্তু সে পথে না হেঁটে মাত্র ৫৮ সেকেন্ডের বক্তৱ্যে তিনি বললেন,

খালেদা জ়িয়া জীবিত থাকা অবস্থায় আপনাদের কারও কাছ থেকে কোনও ঋণ নিয়ে থাকলে আমি পরিশোধের ব্যবস্থা করব। ‘তাঁর (খালেদা) কোনও ব্যবহারে, কোনও কথায় আপনারা আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী। আল্লা যেন ওঁকে বেহেস্ত দান করেন।

মাত্র ৫৮ সেকেন্ডের এই বক্তব্য আসলে এই উপমহাদেশের ক্ষমার রাজনীতির, অহিংস রাজনীতির দ্যোতনা বহন করছেন। এই বক্তব্য ঐতিহাসিক আবার সময়ানুগ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বেগম খালেদা জিয়া: বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের পাঞ্জেরী

Khaleda Zia death: অন্যান্য রাজনৈতিক দল এরশাদের সঙ্গে আপস করে সংসদে যোগ দেয়, তখন তিনি বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কার চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ থাকেন।

জেমস হুইলার, ভিনসেন্ট স্মিথ তাঁদের লেখায় দেখিয়েছেন, কলিঙ্গ যুদ্ধের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সম্রাট অশোক। অশোকের ধম্ম পরমতসহিষ্ণুতার কথা বলে। বলে ন্যায়পরায়ণতার কথা। শ্রীচৈতন্যের মামার সম্রাট বাড়ি ছিল সিলেটে। শিক্ষাষ্টকে চৈতন্য বলছেন,

তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা।

অমানিনা মানদেন কীর্তনীয়ঃ सदा হরিঃ॥

(শিক্ষাষ্টকম্ - ৩)

অর্থাৎ চৈতন্য বলেন, তৃণর মতো নীচু, গাছের মত সহিষ্ণু হতে। বলেন, সমস্ত অভিমান অহং মুছে ফেলতে।" অর্থাৎ তৃণর মতো নিচু, গাছের মত সহিষ্ণু হতে হবে। সমস্ত অভিমান অহং মুছে ফেলতে হবে।

১৯২২ সালের ফ্রেব্রুয়ারি মাসে চৌরিচৌরায় অগুন লাগিয়ে ২২ জন পুলিশ সদস্যকে হত্যা করা হলে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। পাশাপাশি ক্ষমাকে গান্ধী কখনও দুর্বলতা হিসেবে দেখেননি। দেখেছেন মুক্তি হিসেবে।

এই উপমহাদেশের ইতিহাস জানেন তারেক রহমান। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তাঁর করতলগত। তাই মায়ের জানাজায় রাজনীতি করার সুযোগ প্রত্যাখান করলেন তিনি, এগিয়ে দিলেন 'ক্ষমা' শব্দটিকে। তাঁর এই আচরণ আসলে ডিএসকেলেশনের বার্তা দেয়। ভারত-বাংলাদেশে অতি দক্ষিণপন্থী উগ্রবাদের বাড়বাড়ন্ত থেকে বাঁচার একমাত্র দাওয়াই: ডিএসকেলশন, এক পা এক পা করে পিছিয়ে আসা, উত্তেজনা প্রশমন।

নির্বাচনের প্রাক্কালে এনসিপি-র জামাত ঝোঁক একাত্তরপন্থী কিন্তু হাসিনাশাহীর বিরোধী বহু মানুষের মনোবেদনার কারণ হয়েছে। পর্বত মূষিক প্রসব করেছে। এই বৃহত্তর শান্তিকামী বাংলাদেশি সমাজ প্রত্যক্ষ বিএনপি ক্যাডার নয় কিন্তু নেতৃত্বহীন শূন্যসময়ের শরিক। তারেক রহমানের এই শারীরিক উপস্থিতি সেই অভাব পূরণ করত পারে। রোবট মবের রবরাবয় ধস্ত বাংলদেশ এমন নেতা চায় যিনি নিজে আগুনে পুড়বেন কিন্তু সমস্ত ক্ষতের মুখে রেখে দেবেন গোলাপের তোড়া। দক্ষিণ পূর্ব এশিয়ার ঘৃণাজর্জর রাজনৈতিক পরিবেশে কোনো লোকখ্যাপানো ইনফ্লুয়েন্সার নতুন দিন আনতে পারবে না। দিশা দেখাতে পারে একজন স্বল্পবাক মানুষই। অস্ত্রবিসর্জন, আর ক্ষমার আদর্শকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে পারে নতুন বাংলাদেশ।

লিখেছেন
Arka Deb
Arka Deb
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।