ক্ষুদিরাম থেকে জেন জি: বদলেছে সময়, বদলায়নি প্রতিবাদের ভাষা
Khudiram Bose and Gen Z: ১১ অগাস্টের সেই সকালে মুজাফফরপুর জেলের ফাঁসির দড়ি একজন ক্ষুদিরামের শরীরকে হয়তো স্তব্ধ করে দিয়েছিল, কিন্তু তাঁর জ্বালিয়ে যাওয়া প্রতিবাদের আগুনকে নেভাতে পারেনি। ক্ষুদিরামের সেই হাসিমুখ আর ‘বন্দে মাতরম’ ধ্বনি আজও রাজপথের প্রতিটি প্রতিবাদী তরুণের মিছিলে প্রতিধ্বনি তোলে।
“হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী”। পীতাম্বর দাস রচিত এই গান শুধু শতবর্ষ পুরনো এক আবেগ নয়; এটি যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠা তরুণ প্রজন্মের আত্মবিশ্বাসের প্রথম সুর। যখন পীতাম্বর দাস লেখেন, “একবার বিদায় দে মা ঘুরে আসি”, তখন তা কেবল একজন ১৮ বছরের কিশোরের বিদায়গাথা থাকে না, তা হয়ে ওঠে ক্ষমতার চোখ রাঙানিকে তুচ্ছ করার এক স্পর্ধা। এই গান আজও তরুণ প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দেয় যে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের রাগ কখনো ভয় পেতে শেখে না।
১১ অগাস্ট। ১৯০৮ সালের এই দিনটিতেই মুজাফফরপুর জেলের ঠান...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







