মাঠে নামলেই ছয়ের বন্যা! আইপিএলে সেরা ছক্কা হাঁকিয়েছেন কোন ক্রিকেটাররা, জানেন?

Players With Most Sixes IPL : একের পর এক ছয় মেরে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। এক নজরে সেই ‘ছক্কাবাজ’দেরই নজরে রাখা যাক।

inscript
৩ মিনিট
মাঠে নামলেই ছয়ের বন্যা! আইপিএলে সেরা ছক্কা হাঁকিয়েছেন কোন ক্রিকেটাররা, জানেন?

কখনও বোলিংয়ের জাদুতে উইকেট ছিটকে পড়ে যায়, কখনও আবার ব্যাটারের দাপটে কালঘাম ছুটে যায় বিপক্ষের অধিনায়কের। আবার যখন কোনও খেলোয়াড় অসামান্য, প্রায় অসম্ভব একটি ক্যাচ ধড়ে ফেলেন, গোটা স্টেডিয়াম লাফিয়ে ওঠে। এভাবেই নানা রঙে রঙিন হয়ে থাকে ক্রিকেটের জগত। আর সেই জগতেরই আরও রঙিন ছবি উঠে আসে আইপিএলে। বিশ্বের সেরা খেলোয়াড়রা নিজেদের সেরা ফর্ম দেখানোর জন্য মুখিয়ে থাকেন। উঠে আসে অনেক নতুন প্রতিভা। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেল, সব মিলিয়ে এবারও আকর্ষণীয় হওয়ার প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ২০২৩-র আইপিএল।

গ্যালারিতে বসে থাকা দর্শকরা কীসে সবচেয়ে বেশি উৎসাহিত হন? তাঁদের প্রিয় দল যখন জেতে, তখন তো আনন্দ হয় বটেই। কিন্তু ম্যাচ চলাকালীন টানটান উত্তেজনা, শেষ বল অবধি শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত, নখ কামড়ানো, এসব তো লেগেই থাকে। তারপর কোনও বোলার যখন উইকেট ছিটকে দেন, উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। আর টি-২০ ক্রিকেট মানে সেখানে ছক্কার বন্যা থাকবে না, তা কি হয়! গ্যালারিতে উড়ে আসা একের পর এক ছয় নিয়ে আরও বেশি উচ্ছ্বাস থাকে মানুষের। আইপিএলের ইতিহাস এমন অনেক প্রতিভাবান, কিংবদন্তি ক্রিকেটারের সাক্ষী থেকেছে, যারা মাঠে নামলে বিপক্ষ আলাদা করে প্রস্তুতি নিয়ে রাখে। একের পর এক ছয় মেরে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। এক নজরে সেই ‘ছক্কাবাজ’দেরই নজরে রাখা যাক।

ক্রিস গেইল

এক নম্বরে ইনি থাকবেন না তো আর কে থাকবেন! ক্রিস গেইল যেন এক অতিমানবের নাম, দানবের শক্তি তাঁর গায়ে। ব্যাটে বলে লাগলে অধিকাংশ সময়ই ফলাফল জেনে যেতেন সবাই। কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি। ১৪২টি ম্যাচে মোট ৩৫৭টি ছয়ই মেরেছেন! এক কথায়, অবিশ্বাস্য! ক্যারিবিয়ান জায়ান্ট এখন অবসর নিয়েছেন। কিন্তু আইপিএল আর বিশ্ব ক্রিকেটের মঞ্চ সবসময় তাঁকে মনে রাখবে।

এবি ডেভিলিয়ার্স

ক্রিকেটের ময়দানে তিনি ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। বাইশ গজে দাঁড়িয়েই গোটা মাঠ জুড়ে ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন তিনি। তাঁর দুরন্ত কিছু ইনিংস আজও ইতিহাসের পাতায় রয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। আর তাঁর অবদান নিশ্চয়ই নতুন করে বলার দরকার নেই। ১৮৪টি ম্যাচে ২৫১টি ছয় মেরেছেন। তাও ৩৬০ ডিগ্রি জুড়ে!

রোহিত শর্মা

ক্রিকেট মহলে এমনি এমনি তাঁর নাম ‘রো-হিট’ হয়নি। ভারতের বর্তমান অধিনায়ক নিজের ফর্মে থাকলে যে ঠিক কী করতে পারেন, তাঁর অনেক উদাহরণ দেখে নিয়েছে বিশ্ব ক্রিকেট। এখন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তিনি। আগে ডেকান চার্জার্সের হয়েও খেলেছিলেন। ২২৭ ম্যাচে ২৪০টি ছয়, মুখের কথা নয়!

এমএস ধোনি

তিনি ক্যাপ্টেন কুল। ভারতের আদরের ‘মাহি’। ২০১১ সালে ছয় মেরেই ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনির সম্পর্কে যত বলা যায়, সেটা কমই হবে। ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু ২০২৩-র আইপিএল দেখছে তাঁর বুড়ো হাড়ে ভেল্কি। ২৩৪টি ম্যাচে ২২৯টি ছয় মেরেছেন তিনি। ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন প্রচুর। তিনি তো ‘মাহি’, তিনি আছেন মানে চেন্নাই সুপার কিংসের ধড়ে প্রাণ আছে।

কায়রন পোলার্ড

ইনিও আরেক ক্যারিবিয়ান বিগ হিটার। মুম্বই ইন্ডিয়ান্সের বরাবরের সঙ্গী এই খেলোয়াড় ব্যাট হাতেও ভয়ানক, বল হাতেও কার্যকরী। মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল জয়ের পেছনে পোলার্ডের অবদান অনেক। ১৮৯ ম্যাচে ২২৩টি ছয়, এ কি মুখের কথা!

বিরাট কোহলি

ইনি না থাকলে ভারতের ক্রিকেটপ্রেমী দর্শক ক্ষুব্ধ হতেন। সচিন পরবর্তী যুগে ভারতের সেরা ব্যাটার বললে অত্যুক্তি হয় না। ইতিমধ্যেই যা সব রেকর্ড স্পর্শ করেছেন, তাক লাগিয়ে দেওয়ার মতো। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে দীর্ঘদিন অধিনায়ক হিসেবে ছিলেন। এখনও এই দলেই আছেন, কেবল অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ২২৩টি ম্যাচে ২১৮ ছয়; এই সংখ্যা যাতে আরও বাড়ে, তারই অপেক্ষায় গোটা বিশ্ব।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।