ডুবে ডুবে জল খাওয়া না কি গভীর প্রণয়, কেমন সম্পর্ক ছিল ইমরান-মুনমুনের?

Sindhu Som
৩ মিনিট
ডুবে ডুবে জল খাওয়া না কি গভীর প্রণয়, কেমন সম্পর্ক ছিল ইমরান-মুনমুনের?

ইমরানের ব্যক্তিগত জীবন আট বা নয়ের দশকের বহুচর্চিত বিষয়। বরাবর বহুনারীসঙ্গের বিতর্কে নাম উঠে এসেছে তাঁর। রাজনীতিতে আসার আগে পর্যন্ত এই নিয়ে রাখঢাক করা নিয়ে খুব একটা মাথা ঘামাননি ‘কাপ্তান’। বরং বিষয়টা উপভোগই করেছেন। বিভিন্ন সময় এ-বিষয়ে সংবাদপত্রকে দেওয়া তাঁর সাক্ষাৎকার এর সাক্ষ্য দেবে। লাইমলাইট এবং বিনোদনের জগতের প্রতি ইমরানের একটা সহজাত ঝোঁক ছিল। জমিদার পরিবারের সন্তান, বাবা নামকরা সিভিল ইঞ্জিনিয়ার; একদিকে সামন্ত ঐতিহ্য, অপরদিকে হোয়াইট কলার চাকরির আভিজাত্য– এই দুইই সম্ভবত ইমরানের এই ঝোঁকের জন্য দায়ী। পরবর্তীতে নিজেও আলোর জগতের একজন হয়ে ওঠা এই আগুনে আরও হাওয়া দিয়েছিল। সেই কারণেই, কখনও বলিউড, কখনও হলিউড–কাপ্তানের গতায়াত সর্বত্র। প্রচুর বলিউড অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে।

বিখ্যাত মডেল ম্যারি হেলভিন বলেছিলেন, “ইমরানের প্রেমে পড়তেই হয়, ওর এমন একটা গন্ধ রয়েছে! মেয়েরা পাগল হয়ে যায় সেই গন্ধে।” এরপর হলিউডের অভিনেত্রী গোল্ডি হউনের সঙ্গে ইমরানের সম্পর্কের ব্যাপারটা প্রকাশ্যে আসে। এমা সার্জেন্ট নাম্নী এক ব্রিটিশ চিত্রকরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অনেকদিন। কিন্তু বিয়ের কথা কখনও ভাবেননি তাঁরা। ইমরানের বহুগামী ঝোঁকের কথাও সর্বজনবিদিত। একই সঙ্গে একাধিক সম্পর্কে থেকেছেন সময়ে সময়ে। ‘ক্যাসানোভা’-জাতীয় একটা ভাবমূর্তি সচেতনভাবে নির্মাণ করতেন তিনি। তাঁর মোট পাঁচ জন অবৈধ সন্তানের কথা জানা যায়। সংখ্যাটা আরও বেশিও হতে পারে। তাঁদের মধ্যে ভারতীয়ও রয়েছেন। শোনা যায়, সেই ভারতীয় সন্তানদের মধ্যে একজনের বয়স বর্তমানে ৩৪ বছর। এবং তিনি বিবাহিত। এও শোনা যায়, ইমরানের যাবতীয় গুপ্তকথা যদি কেউ জেনে থাকেন, তবে তা তাঁর প্রথম স্ত্রী জেমাইমা। যদিও সেই বিয়ের পরেও যাপন যে বদলাননি ইমরান– সে বিষয়ে আলোকপাত করেন তাঁর দ্বিতীয় স্ত্রী রেহম, নিজের আত্মজীবনীতে।

যেহেতু সিনেমা জগতের বহু নামের সঙ্গে ইমরানের নাম জড়িয়ে, জিনাত আমন থেকে রেখা হয়ে শাবানা অজমি– কাজেই সেখানে এক বাঙালি অভিনেত্রীর নাম উঠে আসা খুব বিস্ময়কর ব্যাপার না। কে তিনি? বাঙালির চিরদিনের মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন, যাঁর আবেদন নিয়ে একসময় বঙ্গমানসে আগ্রহের শেষ ছিল না। ১৯৮৪-তে ‘অন্দর বাহার’ ছবির মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু মুনমুনের। প্রথম হিন্দি ছবিতেই নিজের ‘সাহসী’ ভাবমূর্তি নির্মাণে সক্ষম হয়েছিলেন তিনি। অনিল কাপুর ও জ্যাকি শ্রফের সঙ্গে মুনমুনের অভিনীত এই ছবি জনপ্রিয় হয়েছিল। এরপরে নানা প্রোজেক্টের অফার আসতে থাকে। তবে ইমরানের মতোই বর্ণময় জীবন মুনমুনেরও। বরাবরই নানা গুজব ছড়িয়েছে তাঁকে নিয়ে। বিতর্কের শীর্ষে থেকেছেন মুনমুন। এমন মিল মানুষকে বন্ধুত্বের দিকে ঠেলে দেয় কখনও-সখনও। পরস্পরের প্রতি সমানুভূতিশীল করে তোলে। ফলে ইমরান এবং মুনমুন যে নির্ভার একটি সম্পর্কের দিকে এগোবেন– তা আর আশ্চর্য কী! ইমরান খানের সঙ্গে মুনমুনের নাম যে-সময় জড়াল, সে-সময় মুনমুন বিবাহিত। ভারতীয় সমাজে পরচর্চার এটি অন্যতম প্রধান স্তম্ভ। পরকীয়া নিয়ে দেশের মানুষের আগ্রহ নেহাত কম না।

দ্রুত চর্চার বিষয় হয়ে ওঠে তাঁদের সম্পর্ক। এ-সময় একটি ম্যাগাজিনের প্রচ্ছদেও ইমরান ও মুনমুনকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। যখন মুনমুনকে ইমরানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তখন মুনমুনের খোলামেলা জবাব গ্রহণ করার ক্ষমতা ছিল না এ সমাজের। তিনি স্পষ্ট বলেছিলেন, “ইমরানের সঙ্গে সময় কাটাতে আমার ভাল লাগে। ওকে খুব পছন্দ করি। আমার স্বামীও সে-কথা জানেন এবং আমাদের মেলামেশায় ওঁর কোনও সমস্যাই নেই। লোকের এত কীসের অসুবিধে বুঝি না!” কিন্তু খোলাখুলি বয়ানের ফল খুব একটা ভাল হয় না। ধীরে ধীরে গৃহবন্দি হতে হয় মুনমুনকে, এক প্রকার বাধ্য হয়েই।

কিন্তু সে তো গেল ইতিহাসের কথা। সেই আট-নয়ের দশকের বিতর্ক মানুষ ভুলতে বসেছিল। কিন্তু সংসদীয় রাজনীতি এবং নির্বাচন এমন জিনিস, যা প্রতিপক্ষকে আক্রমণের জন্য তাঁদের অতীতকে, ব্যক্তিজীবনের নানা ঘটনাকে দুর্বলতা হিসেবে, বিচ্যুতি হিসেবে উপস্থাপিত করে এবং সেই অপমান ভাঙিয়ে ফায়দা তোলার পরিসর তৈরি করে। ২০১৯-এ ফের ইমরান-সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয় মুনমুনকে। কারণ, ইমরান ও মুনমুন– দু’জনেই ততদিনে সংসদীয় রাজনীতিতে এসেছেন। ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের মুখে দাঁড়িয়ে ইমরানের সঙ্গে কথা এরপরে কখনও বলবেন কি না– এ-জাতীয় প্রশ্ন করা হয় তাঁকে। “কেন বলব না? আশচর্য! ও তো বন্ধু আমার!” স্পষ্ট জানান মুনমুন। তবে কিনা, হাজার বিপত্তি একবার পেরিয়ে এবার সতর্ক তিনি। তুলনামূলকভাবে অভিজ্ঞও। বলেন, “আমরা বন্ধুই। আর কোনওরকম সম্পর্ক ওর সঙ্গে নেই। কিন্তু এই জাতীয়তাবাদী ধুয়ো তুলে যে রাজনীতি চলছে তা খুবই মারাত্মক।” তবে এখানেই থামেননি সাংবাদিক। ভারতের তরফ থেকে তাঁকে গুপ্তচরবৃত্তি করার দায়িত্ব দেওয়া হলে তিনি কী করবেন– এই প্রশ্নও করা হয় তাঁকে। উত্তরে মুনমুন সাবলীলভাবে জানান, এই ধরনের গুরুদায়িত্ব কখনওই তাঁকে দেওয়া হবে না, এ মিথ্যে জল্পনা। নিজে থেকে এইসব ব্যাপার নিয়ে ইমরানের সঙ্গে কখনওই কথা বলতে তিনি উদ্যোগী হবেন না, এবং তাঁকে কেউ বলবেনও না এমন করতে– মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষ নেত্রী, তিনি কখনওই মুনমুনের ব্যক্তিগত বন্ধুত্বের ফায়দা তুলবেন না। সে-বিশ্বাস মমতার ওপর রয়েছে বলেই জানান অভিনেত্রী। মুনমুনের বয়ানে, “কলকাতায় ইমরানের অনেক বন্ধু রয়েছে, আমার স্বামীও ওর বন্ধু।”

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।