মুম্বই থেকে খেদিয়ে বাংলাদেশ! কী ভাবে ঘরে ফিরলেন নাজিমুদ্দিন?

Migrant workers from Bengal : তারপর জোর করে বাংলাদেশে পুশব্যাক করা হয়। অভিযোগ বিএসএফ তাঁর থেকে ১৮ হাজার টাকা কেড়ে নিয়ে হাতে ধরিয়ে দেয় ৩০০ বাংলাদেশি রূপি।

inscript
২ মিনিট
মুম্বই থেকে খেদিয়ে বাংলাদেশ! কী ভাবে ঘরে ফিরলেন নাজিমুদ্দিন?

মুর্শিদাবদের তরতিপুর গ্রামের ছেলে নাজিমুদ্দিন। জমি নেই, কর্মসংস্থান নেই। তাই মিস্ত্রির কাজ নিয়ে মুম্বই রওনা দেন। সেখান থেকে খেদিয়ে বাংলাদেশ পাঠানো হতে পারে, ঘুণাক্ষরেও ভাবেননি নাজিমুদ্দিন।

গত ৮ জুলাই রাত দুটোয় মুম্বই পুলিশ নাজিমকে বাংলাদেশি সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর জোর করে বাংলাদেশে পুশব্যাক করা হয়। অভিযোগ বিএসএফ তাঁর থেকে ১৮ হাজার টাকা কেড়ে নিয়ে হাতে ধরিয়ে দেয় ৩০০ বাংলাদেশি রূপি।

গত কয়েক মাস ধরেই ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটক করে ঘাড়ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। নাজিমও সেই সন্ত্রাসের শিকার।

নাজিমুদ্দিন

  • আপনার জন্য আরও কিছু লেখা
কালিয়াচকের পরিযায়ী শ্রমিক আমির শেখকে যেভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া হল

Amir Sheikh: 'বাঙালি' পরিচয় দেওয়ার পরেই তাঁকে 'বাংলাদেশি' তকমা দেওয়া শুরু হয়। আধার কার্ড, জন্মের শংসাপত্র দাখিল করেও লাভ হয়নি।

মুর্শিদাবদের ভৈরব নদী লাগোয়া তরতিপুর গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন। বাবা কালু মণ্ডল ন্যুব্জপ্রায়। এক ছটাক জমি আছে তাতে সংসার চালানো কঠিন হয়ে যায়। রাজমিস্ত্রির কাজ করে রাজ্যে সর্বোচ্চ আয় করা যায় ৫০০ টাকা। মুম্বইয়ে রেট ১৩০০ টাকা। প্রত্যহ ৮০০ টাকা বেশি পেলে হিল্লে হবে, এই ভাবনা থেকেই মুম্বই যাওয়া নাজিমের।প্রায় চার-পাঁচ বছর মুম্বইতেই কাজ করে নাজিম পাকা বাড়ি করেছেন।

উক্তদিনে নাজিমকে থানায় নিয়ে যাওয়ার পর ক্রমে তাঁর ফোন কেড়ে নেওয়া হয়। আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সার্টিফিকেট সব নথি কেড়ে নেওয়া হয়। বলা হয়, সব নথি নকল।

নাজিমের বক্তব্য, তাঁকে আটক করে চারদিন রাখার পর প্রথমে পুনে আনা হয়। তারপর ত্রিপুরা সেখান থেকে বাগডোগরা এনে বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়। নাজিমের অভিযোগ, বিএসএফ তাঁকে ব্যাপক পেটানোর পর, রাত তিনটের সময় কোচবিহার বর্ডার থেকে বাংলাদেশে পাচার করে দেয়।

নাজিমুদ্দিনের স্ত্রী

নাজিম ইনস্ক্রিপ্টকে বলেন, "কোনোরকমে বর্ডার লাগোয়া জঙ্গলে তিনদিন কাটিয়েছি। স্থানীয় কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাঁদের সাহায্যেই বাড়ির লোক, পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের সঙ্গে যোগাযোগ করেন। চাপেই বিএসএফ নাজিমদের ফিরিয়ে আনতে বাধ্য হয়।" সূত্রের খবর পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের চাপেই বিডিআর নাজিমদের বাড়ি ফেরার ব্যাপারে সাহায্য করে। মেখলিগঞ্জ দিয়ে ফেরানো হয় নাজিম-সহ আরও কয়েকজনকে।

মুর্শিদাবাদের নানা প্রান্ত জুড়ে ছড়িয়ে আছে নাজিমের মতো বহু পরিযায়ী শ্রমিক। যাদের কাজ জোটাতে গিয়ে কপালে মার জুটেছে। রাজ্যে কি কাজ জুটবে নাকি ফের জীবন বাজি রেখে ফিরতে হবে ভিনরাজ্যে, বৃহত্তর ঠিকা কাজের বাজারে? এই প্রশ্নেই তন্দ্রাহারা দিন কাটাচ্ছেন নাজিমরা।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘মহাকাব্য যদি কোথাও জন্মে থাকে, তবে তা ফুটপাতে’—কৃষ্ণপ্রিয় দাশগুপ্তের সঙ্গে 'আড্ডা'য় অত্রি ভট্টাচার্য

The Other Kolkata of krishnapriya Dasgupta: কলকাতার সেই অচেনা ফুটপাতের মানুষরা কীভাবে বেঁচে থাকেন? সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতায় আজকালের প্রাক্তন সাংবাদিক কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত কী দেখেছেন? আর আজকের সংবাদমাধ্যম কেন বদলে গেল তাঁদের দেখার চোখে? তাঁর স্মৃতি, সাংবাদিকতা ও আজকের বদলে যাওয়া শহর নিয়েই তাঁর সঙ্গে আলাপচারিতায় অত্রি ভট্টাচার্য।

১৯৭১ থেকে ২০১১: কলকাতার ফুটপাথে থাকা মানুষদের রোজনামচা কেমন ছিল?

Kolkata pavement dwellers survey: ১৯৭১ থেকে ২০১১—এই চার দশকে কলকাতার ফুটপাথবাসীর সংখ্যা ৫০ হাজার থেকে বেড়ে প্রায় ৭০ হাজারে পৌঁছেছে। ফুটপাথবাসীদের নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। কেউ থাকেন উড়ালপুলের নীচে, কেউ রেললাইনের পাশে, আবার কেউ পরিত্যক্ত পাইপের ভিতরে। শহরের অসংগঠিত অর্থনীতিতে ফুটপাথবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের জীবনযাপন, কাজ, শিক্ষা ও স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে অতীতে বেশ কিছু গবেষণা ও সমীক্ষাও হয়েছে।

শুধু আমেরিকা বা আফ্রিকাতেই নয়, বাংলাতেও ছিল দাসপ্রথা

International Day for the Remembrance of the Slave Trade and its Abolition: ২৩ আগস্ট আন্তর্জাতিক দাসব্যবসা স্মরণ দিবস। হাইতির দাসবিদ্রোহের পাশাপাশি স্মরণ করতে হবে, বাংলার মাটি থেকে লক্ষাধিক মানুষকে বলপূর্বক নির্বাসিত করার ইতিহাস। চট্টগ্রাম, হুগলি, সুন্দরবন হয়ে আরব, আফ্রিকা, মরিশাসে পৌঁছেছেন বাংলার দাসেরা। শুধু ইতিহাসে নয়, আজও বাঙালির আন্তর্জাতিকতা চর্চায় দাসেদের উল্লেখ প্রাসঙ্গিক।

ঘাড়ধাক্কা খেয়ে ওপারে, বাংলাদেশে যেভাবে বেঁচে আছেন সাইদা ফকির

Saida Fakir Deportation: বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগের পর কী ভাবে দিন কাটছে সাইদা ফকিরের? বাংলাদেশের কোথায় আছেন? কারা আশ্রয় দিল তাঁকে?

সোনালি সুইটির পর এবার সাইদা, 'ঘাড়ধাক্কা'র তালিকায় নতুন নাম যে প্রশ্ন তুলছে

Saida Fakir Case: সাইদা ফকিরকে বাংলাদেশি সন্দেহে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগ নতুন করে নাগরিকত্ব যাচাই ও আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। সোনালি খাতুন ও সুইটি বিবির ঘটনারই যেন পুনরাবৃত্তি। কাউকে দেশছাড়া করার আগে যথাযথ তদন্ত ও সাংবিধানিক সুরক্ষা কতটা নিশ্চিত হচ্ছে, সেই বিতর্ক ফের উঠে এসেছে।

ফিরে দেখা: সোনালি-সুইটিদের নরক যাত্রা

Sonali Khatun, Sweety Bibi: দু'দশক দিল্লিতে থাকার পরও কেন সোনালি খাতুন ও সুইটি বিবিদের ‘বাংলাদেশি’ সন্দেহে সীমান্ত পেরিয়ে পাঠানো হলো? নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও কেন জেল, পুশব্যাক ও অপমানের শিকার হতে হলো তাঁদের? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কি প্রশাসনিক ব্যর্থতা ও মানবাধিকার প্রশ্নকে আরও সামনে এনে দিল?

উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম, তবু ফল প্রকাশের দিন হোটেলে কাজে ব্যস্ত সাগর

Sagar Mondal: উচ্চমাধ্যমিকে রাজ্যে নবম। মোট ৪৮৮ নম্বর। কিন্তু ফল প্রকাশের দিন বাড়িতে নয়, গুজরাটের আমেদাবাদের একটি হোটেলে কাজে ব্যস্ত ছিল পূর্ব বর্ধমানের সাগর মণ্ডল। পরিযায়ী শ্রমিকের ছেলে সাগরের স্বপ্ন আইএএস হওয়ার।