হিমালয়ের বরফ গলছে দ্বিগুণ হারে, নেপালের বিপর্যয়ের বিজ্ঞান কী বলছে?
Nepal Flood 2026: বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন, ৪৫০০ থেকে ৬০০০ মিটার উচ্চতার মধ্যে থাকা হিমবাহ অঞ্চলের অন্তত ৭৮ শতাংশ উচ্চতা-নির্ভর উষ্ণায়নের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাঁচ মাস পর সেই সতর্কবাণীই যেন সত্যি হয়ে উঠল নেপালের উপত্যকায়।
গত ২৬ অগাস্ট, নেপালের রাসুয়া জেলায় যে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে, তাতে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় আড়াই হাজার মানুষ। তিব্বতের সীমান্তবর্তী এলাকায় ধ্বংস হয়েছে গ্রাম, সড়ক, সেতু। সঙ্গে ভেসে গিয়েছে নেপালের জলবিদ্যুৎ খাতেরও বড় অংশ। বিজ্ঞানীরা বলছেন, এই প্রলয়ের উৎস ছিল লাংটাং লিরুং শৃঙ্গের কাছে একটি হিমবাহের বিশাল অংশের ধস। সেটি প্রায় ১ হাজার ৪০০ মিটার খাড়া ঢাল বেয়ে নিচে নামে, নদীতে পড়ে তৈরি করে এক বিরাট বাধা—তারপর সেই বাধা ভেঙে প্রবল বন্যায় প্...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






