বিজেপি-বিরোধী খবর করার জের! খুনের হুমকি সাংবাদিক তুলসি চন্দুকে

Thulasi Chandu, Telugu Journalist: 'হিন্দুত্ববিরোধী', 'আর্বান নকশাল' 'কমিউনিস্ট' এমন অনেক তকমাই জুটে গিয়েছে কপালে ইতিমধ্যেই। খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় তাঁকে।

Sohini Das
৪ মিনিট
বিজেপি-বিরোধী খবর করার জের! খুনের হুমকি সাংবাদিক তুলসি চন্দুকে

গণতন্ত্রে বিরোধীশূন্যতা ভালো নয়। এমনটাই বলে থাকেন বিশেষজ্ঞেরা। কারণ সেক্ষেত্রে তা আর গণতন্ত্র থাকে না, বরং তা স্বৈরাচার হয়ে যায়। আর বিরোধী থাকা মানে গণতন্ত্রে বাকস্বাধীনতাও থাকতে হবে। অন্তত থাকাটা উচিত। কিন্তু সত্যিই কি তা হয় সবসময়? নাকি বহু ক্ষেত্রেই তা খর্ব হয়। আর বোধহয় তা সবচেয়ে বেশি খর্ব হয় সাংবাদিকদের, যাদের ক্ষেত্রে যেটা থাকাটা একান্ত দরকারি। মানুষের কাছে নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আজকাল প্রায়শই বেগ পেতে হয় সাংবাদিকদের। নানা রকম অঙ্ক, নানা ছক,খেলা এসে হাত-পা চেপে ধরে। কোথাও প্রতিষ্ঠানের প্রশ্ন, তো কোথাও ব্যক্তিগত টানাপড়েন, তো কোথাও আবার রাষ্ট্রের চোখরাঙানি। শুধু বেগই পেতে হয়, তা-ই নয়। মাঝেমধ্যে গৌরী লঙ্কেশদের মতো অনেকেরই গতি রুদ্ধ করে দেওয়া হয় বরাবরের মতো। কিংবা 'আর্বান নকশাল' তকমা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয় জেলে। বড় বড় দেশে এমন ছোটখাটো ঘটনা আখছার ঘটে।

আজকাল সাংবাদিকতার ধরন অনেকটাই বদলেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের হাতে উঠে এসেছে প্রযুক্তির বহু অস্ত্র। সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে মানুষের কাছে পৌঁছে যাওয়ার স্বাধীন মাধ্যম। আপাত ভাবে দেখতে গেলে যেখানে প্রাতিষ্ঠানিক চোখরাঙানি নেই। কিন্তু সত্যিই কি নেই! হয়তো আছে। সে প্রসঙ্গ অন্য। কিন্তু সত্যি বলতে সোশ্যাল মিডিয়া মানুষকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যেখানে কারওর মুখাপেক্ষী হয়ে না-থেকে নিজের কথাটুকু পৌঁছনো সম্ভব ব্যক্তি থেকে গোষ্ঠীর কাছে। আর সেই সুবিধাটুকু নিয়েই বেড়েছে স্বাধীন সাংবাদিকতার সুযোগ। বহু ইউটিউবারই আজকাল এমন স্বাধীন সাংবাদিকতার পথ বেছে নিয়েছেন। সেটাই তাঁদের পেশা, তাঁদের নেশাও।

তবে ধরাবাঁধা প্রতিষ্ঠানের নাগপাশ নেই বলে যে তারা সংবাদ প্রকাশের ক্ষেত্রেও ঠিক ততটাই মুক্ত, তা বললে বোধহয় ভুল হবে। কারণ সেখানেই পথ আটকে দাঁড়ায় নানা ধরনের হুমকি, এমনকী মৃত্যুভয়ও। ঠিক যেমনটা হয়েছে তেলুগু সাংবাদিক তুলসি চন্দুর সঙ্গে। সোশ্যাল মিডিয়া যেমন মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, তেমনই জন্ম দিয়েছে 'ট্রোল' নামক একটি বিষ শব্দের। সমালোচনা, ব্যঙ্গের উর্ধ্বে উঠে যা ব্যক্তিমানুষকে ঠেলে দিতে বিপন্নতার খাদে। আগে রাস্তার ধারে রকের আড্ডায় বসে যা বলা যেত বা যেত না, তা-ই এখন অবলীলায় বলে ফেলা যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দেওয়া যায় হুমকি, এমনকী মৃত্যুরও। তিন বছর ধরে নিজের ইউটিউব চ্যানেলে স্বাধীন সাংবাদিকতা করে আসছেন ৩৬ বছরের তুলসি। নানা কনটেন্টকে কেন্দ্র করে একাধিক বার বিরোধিতার মুখে পড়ছেন। একাধিক বার মুখোমুখি হয়েছেন ট্রোলিংয়েরও । আবার প্রশংসাও পেয়েছেন। এ তার কাজের অঙ্গ। তবে সম্প্রতি তাঁর সঙ্গে যা হয়েছে, যে কোনও গণতান্ত্রিক দেশে তা লজ্জার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সত্যি বললেই বন্দি! ভারতে জেলে পচছেন কত সাংবাদিক, শিউরে উঠতে হবে যে তথ্যে

Indian Journalists in Jail: ২০২১ সালে সারা পৃথিবীতে জেলবন্দি ছিলেন ৪৮৮ জন সাংবাদিক। এই সংখ্যাটা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩ জনে।

সম্প্রতি তিনি তাঁর ইউটিউবে একটি ভিডিও বানান হায়দরাবাদের বাসিন্দা তুলসি। যেখানে তিনি ব্যাখ্যা করে দেখিয়েছিলেন কীভাবে ধর্মীয় বিদ্বেষ ও কট্টরপনায় বিজেপি এবং এআইএমআইএম (অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমে) একই পথের পথিক। সেই ভিডিওর টাইটেলটির মর্মার্থ ছিল অনেকটা এরকম- 'প্রিয় জনগণ, সাবধান, ধর্ম আসছে'। সেখানে তিনি এটুকুই বলার চেষ্টা করেছিলেন যে, দুটি দলই ধর্মের ভিত্তিতে বিভাজন করার চেষ্টা করছে। বলতে চেয়েছিলেন, 'এই মুহূর্তে দাঁড়িয়ে দেশে ধর্মীয় হিংসার চেয়ে ক্ষতিকর আর কিছু নেই।' আর সেটাই কাল হল। কম সময়েই সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এবং তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের হুমকি, কটুক্তির মুখোমুখি পড়তে হচ্ছে তুলসিকে। 'হিন্দুত্ববিরোধী', 'আর্বান নকশাল' 'কমিউনিস্ট' এমন অনেক তকমাই জুটে গিয়েছে কপালে ইতিমধ্যেই। এখানেই শেষ নয়, খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয় তাঁকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাকস্বাধীনতা শুধুই মুখের কথা! ভারতে সাংবাদিকদের কণ্ঠরোধ নিয়ে যে প্রশ্ন উঠে আসছে

ভারতে ২০২১ ও ২০০২ সালে একই কারণে খুন হয়েছেন মোট ৬ জন সাংবাদিক। গত এক দশকে ভারতে সাংবাদিক খুনের নিরিখে এক বছর সময়সীমায় ৬ জন সাংবাদিককে হত্যার ঘটনা নিয়ে উদ্বিগ্ন কমিটি ফর প্রোটেক্ট জার্নালিস্ট।

আর এই বিষয়টি নিয়েই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন তুলসি। গত সপ্তাহের একটি ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, রীতিমতো ভয় হচ্ছে তাঁর। তাঁকে খুন করা হতে পারে বলেও আতঙ্ক প্রকাশ করেছেন তরুণ এই সাংবাদিক। মাতৃভাষায় লেখা ওই পোস্টে তুলসি জানান, কোনওদিন হয়তো ঘৃণা উগরে দিতে অস্ত্র হাতে আমার উপর চড়াও হবেন কয়েকজন নিষ্পাপ তরুণ। যাদের হৃদয় বিষিয়ে দিয়েছেন যুদ্ধবাজ বিভাজনকামী কয়েকটি রাজনৈতিক দল। মৃত্যুভয় অনুভব করছেন তিনি প্রতিপদে। আর এমন অসহায় পরিস্থিতির মুখে তাঁকে পড়তে হয়েছে শুধুমাত্র 'ধর্মীয় হিংসা'-কে 'ভয়ঙ্কর' বলার জন্য সোশ্যাল মিডিয়ায়। তুলসি জানিয়েছেন, ভয়ে কুঁকড়ে গিয়েছেন তিনি। বৃদ্ধা মা, ১২ বছরের সন্তান আর স্বামীর সঙ্গে থাকেন তুলসি। স্বামী সন্তানের থেকে বরাবর সমর্থন পেয়েছেন তিনি। আর আজ পরিবারের সুরক্ষার কথা ভেবে ভয় পাচ্ছেন তিনি। তুলসির বক্তব্য, তারা যে শুধুমাত্র তাঁর ভিডিওর বিরোধিতা বা সমালোচনা করেছে তা-ই নয়, ব্যক্তিগত স্তরে নেমে তুলসিকে আক্রমণ করা হচ্ছে। চলছে এন্তার 'বডিশেমিং'। তাঁকে হিন্দু-বিরোধী বলে প্রচারও চালানো হচ্ছে। এমনকী কেনিয়া থেকে পর্যন্ত হুমকি-ফোন এসেছে।

কোথায় বাকস্বাধীনতা? স্বাভাবিক ভাবেই এই ঘটনা ফের আরও একবার সেই প্রশ্নই আমাদের সামনে তুলে ধরেছে। এত ভয়, এত আতঙ্কের মধ্যেও নিজের অবস্থান থেকে সরছেন না তুলসি। বরং তাঁর সাফ কথা, হিন্দু ধর্মকে অসম্মান করে কোনও কথা তিনি বলেননি বা কোনও ভিডিও বানাননি। বরং তাঁর ভিডিও সেইসব শিক্ষিত, শুভবোধসম্পন্ন মানুষদের জন্য, যাঁদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ন্যূনতম ধারণা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে বা যাঁরা বলছেন, কেন শুধু হিন্দুদের তিনি নিশানা করেছেন, কেন অন্য ধর্মাবলম্বীদের নয়।? তাঁদের জন্য একই কথা তুলসির।

তবে সাংবাদিকদের জন্য এই ধরনের বিরোধিতা, হিংসাবাক্য বোধহয় ভারতে নতুন নয়। কখনও খুনের হুমকি তো কখনও বুকে এঁকে দেওয়া বুলেট, কখনও 'দেশদ্রোহী' তকমা তো কখনও জেলের ঘানি। আজ থেকে নয়, বহু বছর ধরে বারবার অবরুদ্ধ করা হয়েছে সাংবাদিকদের পথ, খর্ব করা হয়েছে বাকস্বাধীনতা। সংবাদমাধ্যম বা গণদর্পণের কাজ নিরপেক্ষ ভাবে সমাজের সত্যটুকু জনগণের কাছে পৌঁছে দেওয়া। সেই সত্য এবং তাঁর জনগণের কাছে দায়বদ্ধ সংবাদমাধ্যম ও সংবাদকর্মীরা। এভাবে তাঁদের সাময়িক ভাবে থামানো যেতে পারে হয়তো। কিন্তু একেবারে মুখ বন্ধ করে দেওয়া সম্ভব নয় কোনও মতোই। দীনেশ পাঠক, গৌরী লঙ্কেশ থেকে শুরু করে আজকের তুলসি চন্দু। হাত বদলালেও ব্যাটনটা কিন্তু একই থেকে যাবে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?