নারী নিরাপত্তার খাতিরে পিঙ্ক বুথ, কিন্তু রাতেই বন্ধ!

Pink Booth Kolkata: দেখা যাচ্ছে, রাত ১১টার পর যখন বুথগুলো সবথেকে বেশি প্রয়োজন, ঠিক তখনই সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কাঁকুড়গাছি বা হাডকো ক্রসিংয়ের মতো জায়গায় অনেক সময় বুথগুলো খালি থাকছে।

inscript
৭ মিনিট
নারী নিরাপত্তার খাতিরে পিঙ্ক বুথ, কিন্তু রাতেই বন্ধ!

২৮ ফেব্রুয়ারি বিকেলে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে যখন প্রথম পিঙ্ক বুথটির উদ্বোধন হলো, তখন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক কলেজ পড়ুয়া তরুণীর চোখেমুখে ছিল পরম তৃপ্তি। তিনি ভাবছিলেন, এবার হয়তো টিউশন সেরে বাড়ি ফিরতে রাত হলে আর ভয় পেতে হবে না। শুধু শ্যামবাজার নয়, কাঁকুড়গাছি, হাডকো ক্রসিং, গড়িয়াহাট আর বেহালা চৌরাস্তাতেও তৈরি হলো এই বিশেষ গোলাপি রঙের ঘরগুলো।

কী এই পিঙ্ক বুথ?

এগুলো পরিচালনা করেন শুধুমাত্র মহিলা পুলিশ কর্মীরা। ভিতরে আছে প্রাথমিক চিকিৎসার বাক্স, জরুরি প্রয়োজনে ফোন করার সুবিধে, সিসিটিভি নজরদারি আর সরাসরি থানায় যোগাযোগ করার ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এর সঙ্গে যুক্ত হয়েছে ‘শাইনিং’ নামের বিশেষ টহলদারি ভ্যান। রাত ৮ টা থেকে ২ টো পর্যন্ত যা শহরের অলিগলিতে নজর রাখে।

ঠিক এক মাস পরের এক ঘটনা। মার্চ, ২০২৬-এর এক রাত। ঘড়িতে তখন রাত ১১টা। শ্যামবাজারের পিঙ্ক বুথের সামনে এসে দাঁড়ালেন এক নারী কর্মী। অফিস থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছে, কোনোভাবে একটু সাহায্য প্রয়োজন। কিন্তু গিয়ে দেখলেন, বুথের পাল্লা বন্ধ। ভিতরে কোনো মহিলা পুলিশ নেই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ঘরের কাজের দাম মেয়েরা কবে পাবে আর?

Housewives' Labor: গৃহিণীদের এই ‘অদৃশ্য’ পরিশ্রম দেশের অর্থনীতিতে বড় অবদান রাখে, প্রায় ৭.৫ শতাংশ জিডিপির সমান। তবুও এই কাজের কোনো আর্থিক স্বীকৃতি বা মূল্য আজও দেওয়া হয় না।

২০২২ সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি-র একটি রিপোর্ট কলকাতা পুলিশের ফেসবুক পেজে দেখে শহরবাসী বেশ আশ্বস্ত হয়েছিলেন। রিপোর্টে দেখা গিয়েছিল, দেশের ১৯টি বড় শহরের মধ্যে কলকাতাই সবচেয়ে নিরাপদ।

দিল্লিতে যেখানে এক বছরে ৪০০-র বেশি খুনের মামলা জমা পড়ে, সেখানে কলকাতায় সেই সংখ্যাটা ছিল মাত্র ৪৫। চুরির নিরিখে দিল্লির সংখ্যাটা যখন প্রায় দুই লাখের ঘর ছুঁইছুঁই, কলকাতা সেখানে ১২৪৬। শুধু ২০২১ নয়, তার আগের চার বছরের মধ্যে তিনবারই কলকাতা এই সেরার মুকুট পেয়েছে।

পুলিশের দেওয়া তথ্য বলছে, ২০২৬-এ অপরাধের হার কমে হয়েছে ৮৩.৯ শতাংশ।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিলোত্তমার মেয়েদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশ এক নতুন উদ্যোগ নিল— 'পিঙ্ক বুথ'।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক্সক্লুসিভ| অবশ্যই বিজেপি ব্যবহার করছে: অভয়ার বাবা-মা

Abhaya mother joins BJP: যে বিজেপি আগে উদ্যত হলো না অভয়াকে ন্যায় বিচার পাইয়ে দিতে, তারা ভোটের সময় অভয়ার বাবা-মাকে শুধু প্রচারের জন্য ব্যবহার করছে না তো? এই প্রশ্নের উত্তরে অভয়ার বাবা বলেন, "অবশ্যই ব্যবহার করছে। আর আমরা এটা মেনে নিয়েছি। রাজনীতিতে পরস্পরের সুবিধা তো দেখবেই। "

কিন্তু ঠিক এক মাসের মাথায়,

দেখা যাচ্ছে, রাত ১১টার পর যখন বুথগুলো সবথেকে বেশি প্রয়োজন, ঠিক তখনই সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কাঁকুড়গাছি বা হাডকো ক্রসিংয়ের মতো জায়গায় অনেক সময় বুথগুলো খালি থাকছে।

বিশ্লেষকদের মতে, পরিকল্পনাটি চমৎকার হলেও তার বাস্তবায়নে কিছু ফাঁক রয়ে গেছে। নারীরা চাইছেন এই পরিষেবা হোক ২৪ ঘণ্টার। কারণ, বিপদ তো আর ঘড়ি দেখে আসে না! তাছাড়া দু'ডজনেরও বেশি বুথ করার পরিকল্পনা থাকলেও বর্তমানে সংখ্যাটা মাত্র ৫। ফলে শহরের একটা বড় অংশ এখনও এই পরিষেবার বাইরে।

২০২৬-এর নির্বাচনের ঠিক আগে এই পিঙ্ক বুথ চালু হওয়ায় অনেকেই একে ‘রাজনৈতিক চমক’ বলে সমালোচনা করেছেন। বিরোধীদের মতে, ভোটের আগে ভোটব্যাঙ্ক গোছাতে এই আয়োজন। তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি সাধারণ মানুষের কথা ভাবা যায়, তবে উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়।

তবে, পিঙ্ক বুথগুলো যদি শুধু শো-পিস না হয়ে রাতের বেলাতেও সক্রিয় থাকে, এবং সংখ্যাটা আরও বেশি বাড়ে তবেই সাধারণ মেয়েদের মনে পুলিশের প্রতি ভরসা বাড়বে।

আমরা আজও ভুলে যাইনি ২০২৪-এর সেই অভিশপ্ত অগাস্টের আরজি কর হাসপাতালের রাতের ঘটনা, কামদুনির সেই দুপুর, পার্ক স্ট্রিটের সেই চলন্ত গাড়ি, কিংবা অতি সম্প্রতি বেহালা বা খিদিরপুরের অলিগলিতে ঘটে যাওয়া নারী নিগ্রহের ঘটনাগুলো।

তাই পরিসংখ্যান সহজেই শহরকে নিরাপদ বললেও মেয়েদের নিজেদের নিরাপদ ভাবাটা বোধহয় এখনও ততটা সহজ হয়ে ওঠেনি। পিঙ্ক বুথ বা শাইনিং ভ্যান কেবল শুরু মাত্র। লক্ষ্য হওয়া উচিত এমন এক কলকাতা তৈরি করা, যেখানে কোনো বিশেষ বুথের প্রয়োজন পড়বে না; বরং পুরো শহরটাই হবে একটা বড় সেফ জোন বা নিরাপদ এলাকা। প্রকৃত নিরাপত্তা আসে মানুষের মনে যখন ভয় থাকে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই আপত্তি, ১০ মাসে দুই কমিশনারের ১৪ বার প্রশ্ন

Election Commission SIR: এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে মতপার্থক্য। গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার ১৪ বার আপত্তি জানিয়েছেন বলে দাবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। ফর্ম ৬ বদল, ভোটার তথ্যভান্ডারের কেন্দ্রীয়করণ, পশ্চিমবঙ্গের আপিল এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন মেনে চলার বিষয়টি ফের আলোচনায়।

হুথিরা যেভাবে স্থানীয় বিদ্রোহী থেকে মধ্যপ্রাচ্যের শক্তিতে পরিণত হলো

Houthi Expansion in Yemen: ইয়েমেনে ফের কেন যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে? হুথিরা কীভাবে স্থানীয় জায়দি আন্দোলন থেকে শক্তিশালী সামরিক-রাজনৈতিক শক্তিতে পরিণত হল? ইরানের সঙ্গে তাদের সম্পর্ক কতটা গভীর? মোখা ও হানিশ দ্বীপপুঞ্জ দখলের পর কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাব আল-মান্দাব? এই সংঘাতের প্রভাব কি শেষ পর্যন্ত বিশ্ব বাণিজ্য, জ্বালানি পরিবহণ ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে পড়বে?