বৈশাখের অপরাহ্নে বদলেছে নববর্ষের রঙ

একসময় বঙ্গাব্দের প্রথম দিনটিই ছিল বইপাড়ার বড়দিন। নতুন বছরে সাজো সাজো রব উঠত গোটা কলেজ স্ট্রিট চত্বর জুড়ে। লেখক, প্রকাশক এবং পাঠক সব মিলিয়ে চাঁদের হাট। দিনভর চলত আড্ডা, খাওয়াদাওয়া। আগে বছরপহেলাতেই বইপাড়া থেকে নতুন বই প্রকাশ হতো। এখন অবশ্য বইমেলা আছে। মানুষের বই পড়ার অভ্যাস কমলেও, নতুন বছরে কলেজ স্ট্রিটের উষ্ণতা খুব একটা কমেনি।

Deepsubhra Mahato
৬ মিনিট
বৈশাখের অপরাহ্নে বদলেছে নববর্ষের রঙ

রীতি বদলেছে, পাল্টেছে পালনের ধরনও। কিন্তু আবেগ আজও একই। আসলে বাঙালি মানেই তো পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজের শিকড়কে আঁকড়ে ধরে রাখা।

এখনও স্মৃতিতে উজ্জ্বল সেসব দিন। বাঙালির নববর্ষ বলে কথা, সকাল থেকে কত তোড়জোড়। বিকেলে আবার হালখাতা করতে যাওয়ার তাড়া। সপ্তাহখানেক মিষ্টির বেশ একটা পাকা বন্দোবস্ত হতো বাঙালি বাড়িগুলিতে। দোসর, নতুন একখান ক্যালেন্ডার। তাতে কী ছবি আছে তা আবিষ্কারের আনন্দও ছিল অন্যরকম।

নিরামিষের খুব একটা বালাই থাকত না এদিন। বিশেষ উল্লেখ্য, নতুন জামা, বিশেষত ওই বাটিক প্রিন্ট আর নকশি করা জামাকাপড়, ওটা মাস্ট। তবে এখন বসে ভাবলে সবটাই কেবল নস্টালজিয়া মনে হয়। সময় বদলেছে। রীতি-নীতি, জীবনশৈলী সবটাই কালচক্রের নিয়মে পরিবর্তিত বটে। এখন নিউইয়ার-নববর্ষ আসে ঠিকই তবে শৈশবের উচ্ছ্বাসে যে ভাটা পড়েছে অক্লেশে তা স্বীকারে দ্বিধা নেই।

বৈশাখ আজও রঙিন। সাবেকিয়ানার সঙ্গে আধুনিকায়নের মেলবন্ধন বৈশাখের প্রথম দিনটিকে দরবিগলিত করেছে ঠিকই, তবে তার সাদামাটা মাধুর্য হারিয়েছে। বৈশাখী সন্ধ্যায় আত্মীয় সমাগম, উপহার বিনিময়, আড্ডা— পাড়ায় পাড়ায় মঞ্চ বেঁধে গান-নাটক-কবিতা, মেলা, দোকানে দোকানে গরম নিমকি গজার সমাহার— সবকিছুরই পসার কমেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এলাহি খাওয়া নয়, পান্তাই নববর্ষের আসল স্বাদ

অনেকের মতেই মোগল সম্রাট আকবর চালু করেন পহেলা বৈশাখ কিন্তু আকবরের আগে কৃষিপ্রধান বাংলায় কি নতুন বছরের উদ্‌যাপন হতো না? পণ্ডিতেরা বলছেন, হতো। বাংলাদেশের সেই পণ্ডিতদের মতেই নববর্ষের উৎসব প্রাচীন বাংলাতেও ছিল, কৃষির প্রথম যুগে।

উৎসব এখন মানুষমুখী নয় বরং মোবাইলমুখী। সোশ্যাল সাইটের পরিমিত জায়গায় আবদ্ধ সকলে। আনন্দ, আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা, উদ্বেগ এবং ভালবাসা প্রায় সব অনুভূতি প্রকাশের খোলাবাজার এখন ওই একটিই। এসবের ভিড়ে অনুভূতি অনুভূত হওয়ার গুরুভার আমাদের মনের পরিবর্তে সোশ্যাল মিডিয়া যে নিয়ে নিল, পারতপক্ষে আমরা তা টের পাইনি।

নববর্ষের সন্ধ্যায় হালের বালাই কমেছে। সেই জায়গা নিয়েছে ডিজিটাল লেজার। শুভেচ্ছাবার্তা টেক্সট কিংবা পোস্টার নির্ভর। একগাল হাসি মুখে, ‘নতুন বছর ভালো কাটুক ’ এটা বলার পিছনে যে নির্ভেজাল সুখটুকু লুকিয়ে থাকে তার সঙ্গে এর তুলনা করা বৃথা। ধুতি-পাঞ্জাবি আর পাটভাঙ্গা শাড়িটা আজও আছে ঠিকই তবে তার বেশিরভাগটাই সোশ্যাল মিডিয়ায় জন্য। উল্লেখ্য, এই একটা দিন নিজেকে বাঙালি সাজাতে অনেকে বাঙালিই ভালবাসেন। বাঙালি খাবার ঠিক আছে, তবে রেস্তোরাঁয় কব্জি ডুবিয়ে পাশ্চাত্যের রসাস্বাদন না করলে যে নতুন বছরে ঠিক আত্মতৃপ্তি ঘটে না, মোবাইল খুললে তা বোঝা যায়। অনেক বাড়িতেই সেদিন রান্নাবান্না বন্ধই থাকে। আউটিং— ক্লাব, ক্যাফে শেষে রেস্তোরাঁ হয়ে বাড়ি।

মোদ্দা কথা, বাঙালি বাফে, থিমড পার্টি, অনলাইন ডেলিভারিতে মিষ্টি এবং রিল— এই হয়েছে নতুন শৈলী। এদিন ইলিশ পান্তা খাবার একটা রীতি, হালে শুরু হয়েছে। ১৯৮০-র পর এর যাত্রা শুরু হয়েছিল বটে তবে ইদানীং সোশ্যাল মিডিয়ায় দৌলতে এটা এখন একটা ‘ট্রেন্ড’। ছোট বড় বহু রেস্তোরাঁই এদিন আলাদা করে খাদ্যতালিকায় ইলিশ পান্তার বাহারি সাজায়। প্রসঙ্গত, পান্তা গ্রামীণ বাঙালির প্রাচীন খাদ্যাভ্যাস— চৈত্রের শেষ বৈশাখের শুরু, গরমে মাঠে কাজ, নতুন ধান কাটা— শরীর ঠিক রাখতে গ্রামবাংলায় পান্তার চলন। ইলিশ কিন্তু শহুরে আভিজাত্যেরই প্রতীক। অর্থাৎ, ইলিশ পান্তা নিঃসন্দেহে শহর ও গ্রামীণ পন্থার সংমিশ্রণ।

একসময় বঙ্গাব্দের প্রথম দিনটিই ছিল বইপাড়ার বড়দিন। নতুন বছরে সাজো সাজো রব উঠত গোটা কলেজ স্ট্রিট চত্বর জুড়ে। লেখক, প্রকাশক এবং পাঠক সব মিলিয়ে চাঁদের হাট। দিনভর চলত আড্ডা, খাওয়াদাওয়া। আগে বছরপহেলাতেই বইপাড়া থেকে নতুন বই প্রকাশ হতো। এখন অবশ্য বইমেলা আছে। মানুষের বই পড়ার অভ্যাস কমলেও, নতুন বছরে কলেজ স্ট্রিটের উষ্ণতা খুব একটা কমেনি।

একই গল্প কলকাতার যাত্রাপাড়া জুড়েও। বৈশাখের প্রথম দিন হৈ হৈ পড়ে যেত যাত্রাপাড়ায়। চৈত্র-বৈশাখ মানেই গৃহ লক্ষ্মীর আগমন— গাজন, চড়ক, চৈত্র সংক্রান্তি, নববর্ষ! নিয়ম করে সাজত যাত্রার অফিসগুলি। শিল্পীরা আসতেন, শিল্পানুরাগীরাও আসতেন। সেসময়, যাত্রার অফিসগুলিতে হালখাতা হতো। আজ সেসবেরই পাট চুকেছে।

পরিবর্তন প্রকৃতির নিয়ম। সেই নিয়ম মেনেই বদলে গিয়েছে বৈশাখের রূপ। ধুলোমাখা মেলার মাঠের বদলে শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিপ্লেক্স হয়তো এখনের বৈশাখের ঠিকানা। বাড়িতে পাত পেড়ে লুচি-ছোলার ডাল আর কচি পাঁঠার ঝোলে কব্জি ডোবানোর বিকল্প এখন ‘আউটডোর ডাইনিং’। গড়িয়াহাট, বাগুইহাটি, নিউ মার্কেট, হাতিবাগানে ভিড় ঠেলে কেনাকাটা বদলেছে অনলাইন শপিং-এ। বাড়িময় খড়িমাটির আল্পনার বদলে বাজারজাত আল্পনার স্টিকারই বেশি চিত্তাকর্ষক এখন।

আসলে রীতিটা খানিক বদলেছে যুগের সঙ্গে পাল্লা দিয়ে পাল্টাচ্ছে নববর্ষ উদযাপনের ধরনও। কিন্তু আবেগটা চিরন্তন। বাঙালি মানেই তো পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজের শিকড়কে আঁকড়ে ধরে রাখা। বাঙালি হয়েও আরেকবার বাঙালি সাজা।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।