পিতৃতন্ত্রের বিরুদ্ধে মহৎ ভালবাসার বার্তা দিয়ে গিয়েছেন রাহুল
Rahul Arunoday Banerjee: ২০০৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিটি মুক্তি পায়। গরিব নায়ক ও বড়লোক নায়িকার চিরচেনা গল্পের মধ্যেও রাহুল নিজের স্বকীয়তা তুলে ধরতে পেরেছিলেন। মলিন পোশাক, মুখের অভিব্যক্তি, শরীরী ভাষা এবং সংলাপের প্রয়োগের মধ্যে দিয়ে রাহুল হয়ে উঠেছিল প্রকৃত সর্বহারা নায়ক। তাঁর চরিত্রের বুকের গভীরে ভালবাসার সাগর থাকলেও সমাজের কঠিন নিয়মের সামনে বারবার তাঁকে হার মানতে হয়েছে;
উত্তমকুমার পরবর্তী যুগে টলিউডে অনেক রোমান্টিক নায়ক বা প্রেমিক পুরুষের আবির্ভাব ঘটেছিল। তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা চিরঞ্জিত চক্রবর্তীরা নিজেদের অভিনয় দক্ষতা দিয়ে বড় পর্দায় প্রেমিক পুরুষের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করে গিয়েছেন। সেই চেষ্টার মাধ্যমেই তাঁরা দর্শকদের দুহাত ভরা ভালবাসা পেয়েছেন।
২০০০ সালের শুরুর দিকে সেই একই পথ ধরে এগিয়ে গিয়ে স্টারডামের শিকড় স্পর্শ করার অনুভূতি পেয়েছিলেন জিৎ। তবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় চিরাচরিত সেই পথের বাইরে গিয়ে নিজের এক স্বতন্ত্র অভিনয়শৈলী গড়ে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে








