উচ্চকিত গডসেপুজোর এই উপত্যকা আমাদের ভারতবর্ষ নয়

Sindhu Som
৪ মিনিট
উচ্চকিত গডসেপুজোর এই উপত্যকা আমাদের ভারতবর্ষ নয়

গান্ধীকে গালাগালি করা বর্তমানের খুব জনপ্রিয় ট্রেন্ড। মানুষ সোশ্যাল মিডিয়ায় আকছার তা করে থাকেন। অথচ কয়েক দশক আগেও এই প্রকাশ্য ঘৃণা ছড়ানোর রেওয়াজ খুব একটা চোখে পড়ত না। খুব সুচারুভাবে দ্রুত সমাজ-সংস্কার থেকে স্বাধীন ভারত গঠনে গান্ধীর ভূমিকা, গুরুত্ব ভুলিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয় আজকে ‘দেশভক্ত’ বলে যারা সগর্বে নিজেদের জাহির করে, তাদের চোখে গান্ধী এতটাই ঘৃণ্য যে প্রকাশ্য দিবালোকে ঘটা একটি রাজনৈতিক হত্যা হয়ে ওঠে অত্যন্ত 'প্রয়োজনীয়'। আখ্যান নির্মাণের এমনই বহর, তাতে গডসের মতো খুনীকেও মহিমান্বিত করে এই নতুন ‘দেশে’র ‘মহৎ প্রাণে’ পরিণত করে।

৩০শে জানুয়ারি ১৯৪৮। গান্ধীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে গডসে। হাজারো প্রত্যক্ষদর্শী সাক্ষীদের মাঝে সেখানেই গ্রেফতার করা হয় তাকে। একদম পরিকল্পনা মাফিক ছকে ফেলা খুন। কোর্টে নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছিল গডসে। এমনকি সে এও বলেছিল, “আইনি পথে একে (গান্ধীকে) রাস্তায় আনা সম্ভব ছিল না। তাই গুলি করেছিলাম।” এই মতাদর্শে সেদিন যদি বিশ্বাস করতেন আজকের মত হাজার হাজার মানুষ, গডসেও খুন হতেন রাস্তায়। তবে সেদিন মানুষ তুলনামূলক ভাবে সহিষ্ণু, নিজেদের প্রচুর ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা গণতন্ত্রের প্রতি তাঁরা ছিলেন আস্থাশীল। হিয়ারিঙ্গের দ্বিতীয়দিনে গডসে নিজেও স্বীকার করেছিল যে, জাতির জনকের খুনীর সঙ্গে এতখানি ভদ্রতা সে আশা করেনি।

এরপরে শুরু হয় সেই ঐতিহাসিক ষড়যন্ত্র। সমগ্র বিচারব্যবস্থাকেই নিজের ঘৃণার প্রচারমাধ্যম হিসেবে কাজে লাগিয়েছিল গডসে। ১৯৪৮ সালের ৮ নভেম্বর তাকে নিজের পক্ষে সওয়ালের অনুমতি দেওয়া হয়। অনুমতি পেয়ে হাতে লেখা ৯২ পাতার একটি বক্তব্য রাখে নাথুরাম। পাঞ্জাব হাইকোর্টে তিনজন জজের বেঞ্চের মধ্যে কেবলমাত্র একজন মাত্র এই বক্তব্যের সরকারি লিপিবদ্ধকরণের বিপক্ষে বলেছিলেন। জাস্টিস খোসলা। কারণ খুনের অপরাধ মাফ হয় না। তবু বাকি দুজন জজের আগ্রহে তাকে বলতে দেওয়া হয় এবং বারংবার গান্ধীহত্যাকে ‘আদর্শ’ দিয়ে প্রয়োজন বলে ঘোষণা করে সেই খুনি। জজ আত্ম চরণ যে গডসে ঘন্টা নয়েক ধরে বলতে দিলেন, বিশেষজ্ঞরা এতেই মনে করে থাকেন সে সময়, গান্ধীর খুনিদের আদর্শগত প্রভাব বিচারকদের ওপরেও নেহাত কম ছিল না।

বিচার চলাকালীন একবারও গডসের দিকে তাকাননি সাভারকর। কিন্তু গডসের বয়ানের বহু ‘ফাইনাল টাচ’ যে তারই অবদান তা সন্দেহ করার অবকাশ থাকে, যখন আমরা জানি এর আগেও এমন কাজ করেছেন সাভারকর মদনলাল ধিংড়া সম্বন্ধে। বস্তুত এ বিষয়ে গডসে মিথ্যা বলেছিল বলেই মনে করে থাকেন বিশেষজ্ঞরা, যেমন মিথ্যার বয়ানের সাহায্যে গডসে অস্বীকার করে গান্ধীর খুনের পিছনে আর এস এসের গভীর ষড়যন্ত্রটিও। মারাঠি পত্রিকা পাইঞ্জনে বক্তব্যটি ছাপা হয়। এই বয়ানটিকে প্রথম্বই করে বের করবেন গোপাল গডসে। সেই বই প্রথমে ব্যান হলেও পরে ব্যান উঠিয়ে নেয় হাইকোর্ট ১৯৮৯ সালে। আবারও রমরমিয়ে বাড়ে বিক্রি। আজকের এই ঘৃণার ঝড়ের জন্য সেদিনের এই মৃদু বাতাসটি অনেকাংশে দায়ী। দায়ী মিথ্যায় ও সাভারকরে ভেজান খুনির বয়ানটিও।

বর্তমানে বইটির যে সব কপি ‘জনপ্রিয়’ হোয়াটস্‌অ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে, তার বেশির ভাগই আই এস বি এন নম্বর ও প্রকাশকের নাম ঠিকানা ছাড়া। এই বইগুলিকে আরো ক্ষতিকর ও দাঙ্গাকারী হিসেবে চিহ্নিত করেছেন আশোক কুমার পাণ্ডে। এই শিকড় ছাঁটা মিথ ঘৃণা ছড়ানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখা গিয়েছে বারবার। বর্তমানে ট্যুইটার এমন একটি মাধ্যম। ফাইভজিরও দোরগোড়ায় আমরা। এই ট্যুইটারে তথ্য পালটা বিকৃত তথ্যের লড়াইকে ফিফথ্‌ জেনারেশন ওয়ারফেয়ার বা যুদ্ধপদ্ধতি বলা হয়ে থাকে। অদূর অতীতেও বারবার ট্যুইটারকে হেটস্পিচ ও চরমপন্থী মতাদর্শের প্রচারে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভাবে। দেখতে সেই ছিন্নমূল বইগুলির সঙ্গে এর মিলও রয়েছে। ট্যুইটারেও সম্পূর্ণ বেনামে পরিচয় ফাঁসের সম্ভাবনা ছাড়াই মানুষকে উত্যক্ত করা সম্ভব। তবে এক্ষেত্রে আরো একধাপ এগিয়ে সরাসরি নির্দিষ্ট মানুষ বা জনগোষ্ঠীকে লক্ষ্য করে ধর্ষণের হুমকি থেকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া যায়। এর বিরুদ্ধে তেমন ব্যবস্থাও কিছু নেওয়া যায় না।

হ্যাশট্যাগ ট্রেন্ডিং-এর যুগে বোঝাই যায় কিছু নির্দিষ্ট বিষয়কে জনপ্রিয় করার পিছনে বড় বড় গোষ্ঠীর দিনরাত এক করা পরিশ্রম থাকে। তেমনই একটি ঘটনা পরিলক্ষিত হল গত ৩০শে জানুয়ারিতে। গান্ধীর মৃত্যুদিনে গডসেকৃত খুন এবং গডসেপন্থীদের কথা স্মরণ করিয়ে দিয়ে গান্ধীর শ্রদ্ধার্ঘ্যে একটি ট্যুইট করে কংগ্রেস। সেখানে ‘গান্ধীফরেভার’ নামে একটি হ্যাশট্যাগ দেওয়া হয় ও তাকে ট্রেণ্ড করাবার চেষ্টা হয় দলের তরফ থেকে। গান্ধীর মৃত্যুদিনে সেইটিই স্বাভাবিক ঘটনা। কিন্তু দেখা যায়, তার কিছুক্ষণ পরেই ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’ নামের একটি হ্যাশট্যাগ ভেসে ওসে ট্যুইটারে এবং খুব পরিকল্পিত ভাবে তাকে ট্রেণ্ড করান হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই হিন্দিভাষাতেও দেখা যায় হ্যাশট্যাগটি। বোঝাই যায় কাদের উদ্দেশ্য করে এই ঘটনা ঘটান হয়। কেউ কেউ গডসে যে বন্দুকটি দিয়ে গান্ধীকে হত্যা করেছিলেন সেটির ছবি ট্যুইটারে দিয়ে সেটির নিলাম করার কথা বলেন। কারণ সেটি নাকি ‘মহার্ঘ্য’। কেউ কেউ গান্ধীকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন। আরএসএস দীর্ঘদিন হিটলারকে তাদের নায়ক ভেবে এসেছে। ট্যুইটটিতে দেখা যাচ্ছে একটি চিঠি, যাতে নাকি গান্ধী হিটলারকে ‘বন্ধু’ বলে সম্বোধন করছেন। ট্যুইটের বক্তব্য দুজনেই মানুষ খুন করেছেন, একজন অস্ত্রের মাধ্যমে, অপরে নীরব থেকে। আদতে গান্ধী কিন্তু চিঠি লিখে হিটলারের কড়া আওমালোচনা করেছিলেন ও মানুষ খুন বন্ধ করতে বলেছিলেন। এমনও দাবি করা হয়েছে আম্বেদকর নাকি মুসলিমবিদ্বেষী ছিলেন। মজার ব্যাপার ‘হিন্দুত্ব’ বা ‘হিন্দু রাজ’ মোটেই পছন্দ করতেন না আম্বেদকর।

আপাতদৃষ্টিতে মনে হতে পারে এইসব ট্যুইট ইত্যাদি নিরীহ, উপর দিকে থুতু ফেলা। কিন্তু আদতে তা নয়। দীর্ঘদিনের মিথ্যাজপ, ঘৃণার আগুনে ঝলসে পুড়িয়ে বিকৃত করা হচ্ছে ইতিহাস। কেটে ফেলা শিকড়। শিকড় কাটা তথ্যকে উড়িয়ে দেওয়া হচ্ছে জোর বাতাসে। নতুন বিকৃত ঘৃণার দৃষ্টিভঙ্গী জুড়ে দেওয়া হছে তাতে। ইতিহাসের ধারাবাহিকতাকে অস্বীকার করে কিছু ঘৃণার ক্ষেত্র নির্মিত হচ্ছে। এ বড়ই ভয়ঙ্কর ব্যাপার। গান্ধীর মতো ব্যক্তিত্বর খুনকে জায়েজ বলা হচ্ছে, পোস্ট করা হচ্ছে ভারতের বিকৃত ম্যাপ। কারণ, দেশভাগের জন্যে নাকি দায়ী গান্ধীই, গান্ধী খুন না হলে ভারতের ঐ বিকৃত রূপ হত বলে দাবি করা হচ্ছে। ইতিহাস বদলে দিলে মিথ্যায় সত্যির খাদ মিশিয়ে যে উন্মাদনা গড়ে তোলা সম্ভব–সে কথা হাড়ে মজ্জায় বুঝে গিয়েছে দাঙ্গাকারীর দল।

তথ্যঋণ–

D’Souza, R., 2022. Glorifying Nathuram Godse | Madras Courier.

Pandey, A.K., n.d. Gandhi assassination: Why Nathuram Godse was allowed to read his hate-filled accusations in court [WWW Document]. Scroll.in.

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।