বিশ্বকাপ জিতেও ক্লাবের রিজার্ভ বেঞ্চে মার্তিনেজ! যে কারণে কপালে ভাঁজ আর্জেন্টিনার গোলকিপারের

Emiliano Martinez Aston Villa : দুই গোলকিপারের দ্বন্দ্ব দেখতে প্রস্তুত ছিল সবাই। কিন্তু দেখা গেল, অ্যাস্টন ভিলার কোচ মার্তিনেজকে প্রথম একাদশেই রাখেননি।

Aritra Som
২ মিনিট
বিশ্বকাপ জিতেও ক্লাবের রিজার্ভ বেঞ্চে মার্তিনেজ! যে কারণে কপালে ভাঁজ আর্জেন্টিনার গোলকিপারের

কাতারের বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্সের পর সবাই ভেবেছিলেন, ক্লাব ফুটবলেও একই ছন্দে দেখা যাবে তাঁকে। মাঠের মধ্যে আগের মতোই তেতে থাকবেন তিনি। কিন্তু বিশ্বকাপ থেকে ক্লাব ফুটবলে ফেরার পর সরাসরি রিজার্ভ বেঞ্চে জায়গা হবে, সেটা ভাবেনি কেউ। কথা হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে। আর্জেন্টিনার এই গোলকিপার ২০২২ ফুটবল বিশ্বকাপ মাতিয়ে রেখেছেন। ২০২১-এ লা আলবিসেলেস্তের কোপা আমেরিকা জয়ের অন্যতম কারিগর মার্তিনেজ একটু একটু করে খোলস ছেড়ে বেরচ্ছিলেন। বিশ্বকাপের মঞ্চে সেরা গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লাভসও পান।

ক্লাব ফুটবলে বরাবরই ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা গিয়েছে এমি মার্তিনেজকে। বর্তমানে অ্যাস্টন ভিলার হয়ে খেলেন তিনি। দলে বরাবরের প্রথম পছন্দ মার্তিনেজ। কাতার থেকে ফেরার পর ফের তাঁকে ক্লাব ফুটবলের মঞ্চে দেখা যাবে, সেটাই ছিল আশা। কিন্তু হল ঠিক তার উল্টোটা।

নতুন বছর ২০২৩-এর প্রথম দিনেই জমজমাট হয়ে উঠেছিল প্রিমিয়ার লিগ। অ্যাস্টন ভিলার (Aston Villa) মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম হটস্পার (Tottenham Hotspurs)। এই ম্যাচটির দিকে বিশেষ নজর ছিল সবার। একে তো বিশ্বকাপের পর্ব সেরে সমস্ত ফুটবলাররা নিজেদের ক্লাবে ফিরে এসেছেন। টটেনহ্যাম হটস্পারের অন্যতম ভরসার মুখ হুগো লরিসও ফিরে এসেছেন। সেই লরিস, যিনি ফ্রান্সের গোলকিপার হিসেবে উপস্থিত ছিলেন। বিশ্বকাপ ফাইনালের মতো প্রিমিয়ার লিগেও লরিস বনাম এমি মার্তিনেজ – দুই গোলকিপারের দ্বন্দ্ব দেখতে প্রস্তুত ছিল সবাই। কিন্তু দেখা গেল, অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি (Unai Emery) মার্তিনেজকে প্রথম একাদশেই রাখেননি। বদলে জায়গা পেয়েছেন সুইজারল্যান্ডের গোলকিপার রবিন ওলসেন, যার পারফরমেন্স সেরকম ভালো ছিল না।

বিশ্বকাপের পর ক্লাব ফুটবলগুলিতে একটা চেনা ছবি দেখা যাচ্ছে। বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের ফুটবলাররা ফেরার সঙ্গে সঙ্গে তাঁদের অভ্যর্থনা জানানো হচ্ছে। বিশ্বকাপজয়ী ফুটবলারদের নিয়ে ক্লাবের ভেতরেও চলছে উৎসব। প্রতিটা ম্যাচে তাঁরাই হচ্ছেন প্রথম পছন্দ। কিন্তু একমাত্র ব্যতিক্রম দেখা গেল এমি মার্তিনেজের ক্ষেত্রে। বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই রিজার্ভ বেঞ্চে তিনি। এবং সেটাও বহুদিন পর। গোল্ডেন গ্লাভস পাওয়ার পর…

তারপর থেকেই আর্জেন্টিনার সমর্থকদের মনে নানা প্রশ্ন উদয় হয়েছে। ঠিক কী ঘটতে চলেছে এমি মার্তিনেজের সঙ্গে? আসল ঘটনা কী? সেটা এখনও জানা যায়নি। তবে আন্তর্জাতিক ফুটবল মহলের ধারণা, অ্যাস্টন ভিলার সঙ্গে এমি মার্তিনেজের সম্পর্ক বোধহয় ছিন্ন হতে চলেছে। আর্সেনালে দীর্ঘদিন সুযোগ না পাওয়ার পর এই ক্লাবে এসেছিলেন এমি। তারপর দলের অপরিহার্য অঙ্গ হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর আচরণ নিয়ে অত্যন্ত ক্ষিপ্ত কোচ উনাই এমেরি। বিশেষ করে বিশ্বকাপ ফুটবলে মার্তিনেজ যেরকম অঙ্গভঙ্গি করেছিলেন, রেফারিকে একহাত নিয়েছিলেন, তারপরই এই মতানৈক্যের সূত্রপাত। ফাইনালে গোল্ডেন গ্লাভস পাওয়ার পর তাঁর বিতর্কিত ‘সেলিব্রেশন’ও নজর এড়ায়নি।

তারপরই নাকি কোচ উনাই আর মার্তিনেজের সম্পর্কে চিড় ধরে। একসময় শোনা যায়, কোচ নাকি ব্যক্তিগত ভাবে এই নিয়ে এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে বসতে চান। তবে এখন হাওয়া অত্যন্ত গরম। জল যেদিকে গড়াচ্ছে, তাতে হয়তো আসন্ন ট্রান্সফার উইন্ডোয় এমি মার্তিনেজকে ছেড়ে দিতে পারে অ্যাস্টন ভিলা। বদলে মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনোর জন্য ঝাঁপাতে পারে তারা। আর এমি? বিশ্বকাপ জেতার পরও তাঁর কপালে ভাঁজ। কী হতে চলেছে, তা নিয়ে চিন্তায় আর্জেন্টিনার এই তারকা।

লিখেছেন
Aritra Som
Aritra Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।