ফের ভয়াবহ মিসাইল-ড্রোন হামলা ইউক্রেনে! বর্ষশেষে কেন ফের যুদ্ধের পথে রাশিয়া?

Russia-Ukraine war: ২০২৩ সাল প্রায় শেষের পথে। এর মধ্যেই ফের ইউক্রেনে নতুন করে মিসাইল হামলা চালালো রাশিয়া। শুক্রবার একসঙ্গে প্রায় ১১০টি মিসাইল হামলা চালানো হয়েছে ইউক্রেনের একাধিক শহরে।

Sohini Das
২ মিনিট
ফের ভয়াবহ মিসাইল-ড্রোন হামলা ইউক্রেনে! বর্ষশেষে কেন ফের যুদ্ধের পথে রাশিয়া?

দিন কয়েক আগেই ইউক্রেন সমস্যার সমাধানে নরেন্দ্র মোদির পরামর্শ চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকী তাঁকে আমন্ত্রণও জানিয়েছেন রাশিয়ায়। সেই ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে হঠাৎ করেই যুদ্ধঘোষণা করে দিয়েছিল রাশিয়া। তার পর ইউক্রেন দেশটাকে কার্যত ছারখার করে দিয়েছে রুশ সেনা। ২০২২ সাল পেরিয়ে সেই রেশ পৌঁছেছে চলতি বছরেও। ২০২৩ সাল প্রায় শেষের পথে। এর মধ্যেই ফের ইউক্রেনে নতুন করে মিসাইল হামলা চালালো রাশিয়া। শুক্রবার একসঙ্গে প্রায় ১১০টি মিসাইল হামলা চালানো হয়েছে ইউক্রেনের একাধিক শহরে।

শুক্রবার সকালে ইউক্রেনের খারকিভ, শহরে মিসাইল হামলা চালায় রাশিয়া। এদিকে, ইউক্রেনের লভিভ শহরেও ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনা। রাশিয়া, ক্রিমিয়া ও বেলারুশ থেকে ইউক্রেনে প্রবেশ করেছে রুশ সেনা। রাজধানী কিয়েভ, খারকিভ ও ওডেসার মতো প্রধান শহরগুলিকে লক্ষ্য করে চলে হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতারাতি প্রায় ১১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইউক্রেনে। একই সঙ্গে ইউক্রেনে চালানো হয়েছে বিধ্বংসী ড্রোনহামলা। চলতি বছরের সবচেয়ে বড় হামলা ছিল সম্ভবত এটিই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জেলনস্কি বলছে, জয় মাত্র কয়েক হাত দূরে! বছর ঘুরে কোথায় দাঁড়িয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Russia Ukraine Conflict : বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একটি দেশের বিরুদ্ধে এক অসম লড়াইয়ে ইউক্রেন কতদিন টিকতে পারবে, তা নিয়ে অনেকেই ছিলেন সন্দিহান। কিন্তু স্বাধীনতা টিকিয়ে রাখতে লড়াই যে কতটা জান কবুল হতে পারে তা দিই একটা বছরে বারবার দেখিয়ে দিয়েছে ইউক্রেন।

শুক্রবারের হামলায় অন্তত ৭ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বেশ কয়েক জন। এদিনের হামলায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহত বহু। জেলেনস্কি জানান, ক্রেমলিনের বাহিনী ভয়ানক সব অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়েছে। ব্যালিস্টিক থেকে শুরু করে ক্রুইজ মিসাইল পর্যন্ত ব্যবহার করা হয়েছে ইউক্রেনে হামলা চালানোর জন্য। ইউক্রেনের বায়ুসেনার মুখপাত্র যুরি ইনহাত জানিয়েছেন, রাশিয়ার কাছে যা যা শক্তিশালী অস্ত্রশস্ত্র ছিল, সবই শুক্রবার ইউক্রেনের উপর প্রয়োগ করে ফেলেছে রাশিয়া। মনে করা হচ্ছে, এখনও পর্যন্ত হওয়া সব চেয়ে বড় আকাশপথে হামলা ছিল এটিই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'ভয়ংকর খেলা'র ডাক! জার্মানির রাক্ষুসে কামান এবার ইউক্রেনের ডেরায়, কতটা শক্তিশালী এটি?

Germany Leopard 2 tank Ukraine : আহ্বান জানানো হয়েছে সংঘর্ষ রোধের, কিন্তু পরিস্থিতি বদলায়নি। এবার খোদ জার্মানির পক্ষ থেকে ‘উপহার’ পৌঁছে গেল ইউক্রেনে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি হঠাৎ করেই ইউক্রেনে হামলা করে বসে রাশিয়া। তার পর থেকে লাগাতার হামলা চালিয়ে গিয়েছে রুশ সেনা। একের পর এক বিস্ফোরণ, হামলায় ছারখার হয়ে যায় দেশটা। গোটা দেশ রাশিয়ার বিরুদ্ধে এককাট্টা হলেও যুদ্ধ থেকে সরে আসেনি রাশিয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পালিয়ে আসতে থাকেন বাসিন্দারা। পড়শি দেশগুলিতে বাড়তে থাকে শরণার্থী ভিড়। রাশিয়ার আগ্রাসনের মুখে নতি স্বীকার করেননি জেলেনেস্কি। বরং যুদ্ধ চালিয়ে গিয়েছে ইউক্রেনের সেনা। ২০২২-র ফেব্রুয়ারি থেকে ২০২৩-র ডিসেম্বর, প্রায় ২ বছর ধরে ইউক্রে-রুশ যুদ্ধ লেগেই রয়েছে। কখনও তীব্রতা কমেছে, কখনও বেড়েছে। তবে নতুন বছরেও যে ইউক্রেন-রাশিয়া অশান্তি থামছে না, তা বোধহয় ফের নতুন করে বুঝিয়ে দিল সাম্প্রতিক এই হামলা।

২০২২ সালের ফেব্রুয়ারির পর এটাই সম্ভবত ইউক্রেনের উপর রাশিয়ার সব চেয়ে বড় হামলা। ২০২২ সালের নভেম্বরে ইউক্রেনে ৯৬টি ক্ষেপণাস্ত্র হেনেছিল রাশিয়া। তার পর শুক্রবার ফের সেই ভয়ানক যুদ্ধের স্মৃতি উস্কে ফের রুশবাহিনীর হামলার মুখে পড়ল ইউক্রেন। মুখে শান্তির কথা বললেও আদৌ কি যুদ্ধশান্তির পথে যেতে চায় রাশিয়া। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইউক্রেন সমস্যা মেটানোর পরামর্শ চেয়েছেন পুতিন! তবে তার পরেই এই ভয়াবহ হামলা ফের কি অশান্তির আগুনেই নতুন করে ঘি ঢালল। কেন ফের যুদ্ধের পথেই হাঁটতে চাইছে রুশবাহিনী। স্বাভাবিক ভাবেই উস্কে উঠেছে প্রশ্ন। ইজরায়েল-গাজা যুদ্ধের আবহে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফের জেগে ওঠাকে মোটেও ভালো চোখে দেখছে না আন্তর্জাতিক কূটনীতিক মহল।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

যা ঘটেছিল চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে

Chorbagan Durga Puja incident: এই ঘটনার পর থেকেই পুজো কমিটির ব্যবস্থাপনা এবং এর পিছনের পট পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই চোরবাগান পুজো কমিটির রদবদল হয়েছিল এবং নতুন কমিটি পরিচালনার দায়িত্ব নিয়েছিল।

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।