সেমিফাইনালে হারের দায় রোনাল্ডোর! আরবে গিয়েও মন ভালো নেই সিআর সেভেনের?

Cristiano Ronaldo Al Nassr Defeat : ফাইনালে গেলে আরবে পা রাখার পরই বড় ট্রফি জেতার সুযোগ আসত। কিন্তু সেটাও ব্যর্থ হল।

inscript
২ মিনিট
সেমিফাইনালে হারের দায় রোনাল্ডোর! আরবে গিয়েও মন ভালো নেই সিআর সেভেনের?

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নতুন ক্লাব আল নাসেরে পাড়ি দিয়েছেন বেশ কয়েকদিন হয়ে গেল। ক্লাবের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেও ফেলেছেন। কিন্তু এখনও কোনও গোল নেই। উপরন্তু সৌদি আরবের সুপার কাপের সেমি ফাইনালে তাঁর দল আল নাসের এফসি হেরে গিয়ে ছিটকে গেল। আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যান রোনাল্ডোরা। সুযোগ পেয়েও ব্যর্থ রোনাল্ডো। ফাইনালে গেলে আরবে পা রাখার পরই বড় ট্রফি জেতার সুযোগ আসত। কিন্তু সেটাও ব্যর্থ হল। মনটা একেবারেই ভালো নেই তাঁর…

তার ওপর আল নাসেরের কোচ রুডি গার্সিয়া একটু হলেও চটেছেন পর্তুগিজ মহাতারকার ওপর। সুপার কাপের সেমি ফাইনালে সুযোগ পেয়েও মিস করেছেন সিআর সেভেন। যদি সেটা না হতো, তাহলে ফলাফল ‘অন্যরকম হতে পারত’! সংবাদমাধ্যমের সামনে সরাসরি এমনটাই বলেছেন কোচ। এক কথায়, আঙুল সরাসরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকেই তোলা হল। হাজার হোক, সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলা সেরা তারকা তিনি। নামের পাশে অজস্র রেকর্ড। ট্রফি ক্যাবিনেটে অসংখ্য শিরোপা। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী কিংবদন্তি। তাঁর কাছ থেকে স্বাভাবিকভাবেই চাহিদা অনেকটাই বেশি।

৩৭ বছর বয়সেও অন্যদের থেকে অনেকটাই ফিট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু ভাগ্য একেবারেই সহায় হচ্ছে না। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকাকালীন সেখানকার কোচের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন। একটি সাক্ষাৎকারে সরাসরি তোপ দাগেন ম্যান ইউ কোচের বিরুদ্ধে। ফলে ব্যবস্থা নেয় ইংল্যান্ডের ক্লাবটি। সাধের ম্যান ইউ ছাড়তে হয় রোনাল্ডোকে। নিন্দুকেরা বলেন, এরপর নাকি রিয়াল মাদ্রিদেও ফিরতে চেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু সেটা আর সম্ভব হয়নি।

এরপর ২০২২ বিশ্বকাপ ফুটবলেও সেরকম পারফরমেন্স ছিল না রোনাল্ডোর। কেবল পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন। অফ ফর্মের জন্য দলের রিজার্ভ বেঞ্চে কাটাতে হয়েছিল তাঁকে। পর্তুগাল জাতীয় দলেও কোচের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। প্রি কোয়ার্টার ফাইনালে হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। এরপরই যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে।

শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। পিএসজির বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে দুটি গোল করেছিলেন রোনাল্ডো। কিন্তু আল নাসেরের হয়ে আসল প্রতিযোগিতায় নামার পর সেই গোলের রাস্তা দেখতে পেলেন না তিনি। আল ইত্তিহাদ তিনটে গোল দিয়ে ম্যাচ জিতে ফিরে যায়। দুটো সহজ সুযোগ পেয়েও নষ্ট করেন রোনাল্ডো। তারপরই কোচের এমন মন্তব্য… ফের ঝড় বইবে না তো মরু শহরে? এখনও অবধি তেমন ইঙ্গিত পাওয়া যায়নি।

তবে স্টেডিয়াম থেকে বেরনোর সময় ইত্তিহাদ সমর্থকরা বারবার মেসির নামে জয়ধ্বনি করেন। সেটা যে রোনাল্ডোকে খানিক ব্যঙ্গ করেই করা, সেটা বুঝতে খুব একটা কষ্ট করতে হয় না। একে কোচের এমন বক্তব্য, তার ওপর স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বীর নামে জয়ধ্বনি – রোনাল্ডোর আরব্য রজনীর যাত্রা খুব একটা সুখের হল না। এর থেকে ঘুরে দাঁড়াতে পারবেন কি তিনি? সেটা সময়ই বলবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।