ভাবসমাধির আড়ালে যে টনটনে বাস্তববুদ্ধির মানুষটি ছিলেন শ্রীরামকৃষ্ণ
Sri Ramakrishna: আমরা সাধারণত শ্রীরামকৃষ্ণ বলতে যা বুঝি, তা হলো এক পরম ভাবসমাধিমগ্ন পুরুষ। যিনি ‘টাকা মাটি, মাটি টাকা’ বলে কাঞ্চন গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন। যাঁর গায়ে ধাতুর স্পর্শ লাগলে আঙুল বেঁকে যেত, শ্বাস আটকে আসত। যিনি দিবারাত্রি মা ভবতারিণীর প্রেমে মাতোয়ারা, যিনি সংসারের জটিল হিসেব-নিকেশ থেকে শত যোজন দূরে।
দক্ষিণেশ্বরের পঞ্চবটীতে তখন সবে বেলা গড়িয়েছে। বাজার থেকে হাঁপাতে হাঁপাতে ফিরলেন তরুণ শিষ্য যোগীন—যিনি পরবর্তীকালে স্বামী যোগানন্দ নামে পরিচিত হন। হাতে একটা নতুন মাটির কড়াই। রান্নাঘরের জন্য কিনতে শ্রীরামকৃষ্ণই পাঠিয়েছিলেন। কড়াইটি শ্রীরামকৃষ্ণের সামনে রাখতেই তিনি একবার ভালো করে সেটির তলায় হাত বুলিয়ে নিলেন, আঙুল দিয়ে ঠুকে দেখলেন। ব্যস, অমনি মুখ গম্ভীর। দেখা গেল, কড়াইটির একপাশ ফাটা এবং ভিতরটা পোড়া।
সাধুর শিষ্য দেখে দোকানি ধর্মকথা শুনিয়ে মিষ্টি মিষ্টি কথায় এই খারাপ জিনিসটি গছিয়ে দিয়েছে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







