বিশ্বকাপ উদ্ধার করে হলিউডে পৌঁছে গিয়েছিল যে কুকুর
Pickles the dog: ১৯৬৬ সালের বিশ্বকাপ ফুটবলের আসর বসার আর মাত্র মাস চারেক বাকি। ঠিক এই সময়েই ইংল্যান্ডের মেথডিস্ট সেন্ট্রাল হলের কড়া নিরাপত্তা বলয় ভেঙে আচমকা চুরি হয়ে যায় ফিফার মহামূল্যবান ‘জুলে রিমে ট্রফি’। কোটি টাকার বিরল ডাকটিকিট অক্ষত রেখে চোরের শুধু এই ট্রফিটি নিয়ে যাওয়ার ঘটনাটি ফুটবল ইতিহাসের অন্যতম বড় রহস্য।
আচ্ছা, ফেলুদা যদি বিশ্বকাপ সন্ধানের দায়িত্ব পেতেন? কিংবা হ্যারিসন রোডের মেসবাড়িতে আসত কেস সলভের তলব! খানিক স্বস্তিই লাগত বৈকি! সঙ্গে অটুট ভরসা, এঁরা থাকলে ফিফা কর্মকর্তাদের কপালের ভ্রূকুটি মিলিয়ে শীঘ্রই স্মিত হাসি ফুটে উঠবে। কিন্তু এ নেহাত ৮০০০ কিলোমিটার দূরের সাম্রাজ্য। ববি মুর, ববি চার্লটন, জিওফ হার্স্টরা আর কদিন বাদেই দাপিয়ে বেড়াবেন ওয়েম্বলি স্টেডিয়াম। তবে হাতে তখনও মাস চার সময়।
১৯৬৬-র গ্রীষ্মকাল। ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টারের মেথডিস্ট সেন্ট্রালে ট্রফিটি প্রদর্শনীতে রাখার একটি অনুরোধ আসে। জানা...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






