মহীনের ঘোড়াগুলির গল্প: যেভাবে বদলে গিয়েছিল বাংলা গানের ধারা
Gautam Chattopadhyay: বাউল, ফকির, ছাদপেটার গান, কল কিংবা পাইপ বসানোর সুর, যাত্রাপালা থেকে রামায়ণের ভাব, বাঁদর নাচানোর গান আর ডুগডুগির তাল থেকে প্রার্থনা সংগীত কিংবা হিজড়েদের গান—সব, সব ঢুকে পড়েছিল মণিদার সৃষ্টিতে।
আমরা ছিলাম বেহালার ছেলে। আড্ডায়, মাঠে-ময়দানে, সিনেমার লাইনে, মিছিলে কিংবা মিটিংয়ে—সর্বত্রই গর্বিত এই বেহালার ছেলেরা কীভাবে যেন একটা দলে পরিগণিত হতো। আবার এককভাবেও তাদের প্রত্যেকে ছিল ওই বেহালারই ছেলে। এরা ছিল একটু বেয়াড়া, ডানপিটে, বেজায় বাওয়ালপ্রিয় এবং অনেক সময় যথেষ্টই কৃতী। এই সমস্ত কথা লেখার কারণ হলো, আবারও মণিদা। মণিদার কাছে বেহালা ছিল এমন এক বিশেষ অঞ্চল যা নিয়ে গাথা লেখা যায়, গান লেখা যায়, এমনকী কবিতা মায় নাটকও। অথচ যে সময়ের কথা লিখছি, তার অনেক আগেই মণিদা বেহালা ছেড়ে নাকতলায় থাকতে শুরু করেছে...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে





