ফেডেরারের অবসর থেকে মেসির বিশ্বজয়, ২০২২-এ খেলার যে মুহূর্তগুলো আমাদের নাড়িয়ে দিয়েছে

2022 Sports Events World : বছর শেষে সেরকমই কিছু মুহূর্তের দিকে আরেকবার ফিরে দেখা যাক। যে ঘটনাগুলোয় আলোড়িত হয়েছে ক্রীড়া দুনিয়া।

inscript
৪ মিনিট
ফেডেরারের অবসর থেকে মেসির বিশ্বজয়, ২০২২-এ খেলার যে মুহূর্তগুলো আমাদের নাড়িয়ে দিয়েছে

২০২২-এর শেষ লগ্ন এবার চলেই এল। সুখে দুঃখে, হাসি কান্নায় কেটে গেল গোটা একটা বছর। করোনা বিধ্বস্ত পৃথিবী একটু একটু করে স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছে। ২০২০ সাল থেকে কোভিড মহামারী, লকডাউনের জেরে ব্যাহত হয়েছে জনজীবন। সেইসঙ্গে ব্যাহত হয়েছে খেলার দুনিয়ার স্বাভাবিক আবহাওয়াও। তবে ২০২২ সেই হাওয়া সরিয়ে ফের আগের জাঁকজমকের পরিস্থিতি তৈরি করেছে। ক্রিকেট থেকে ফুটবল, টেনিস – বিশ্বের ক্রীড়া মানচিত্রে ঘটে গিয়েছে বিভিন্ন ঘটনা। বছর শেষে সেরকমই কিছু মুহূর্তের দিকে আরেকবার ফিরে দেখা যাক। যে ঘটনাগুলোয় আলোড়িত হয়েছে ক্রীড়া দুনিয়া।

নোভাক জকোভিচ ও কোভিড ভ্যাকসিন

বিশ্বের টেনিস জগতের ‘জোকার’ তিনি। কেবল বর্তমান সময়ের নয়, নোভাক জকোভিচকে অনেকেই সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে মনে করেন। সার্বিয়ার এই টেনিস তারকাই ২০২২-এর শুরুতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বিশ্বের সমস্ত বড়ো প্রতিযোগিতার মতো টেনিসের টুর্নামেন্টগুলোতেও ভ্যাকসিনেশন বাধ্যতামূলক ছিল। কিন্তু জকোভিচ করোনার ভ্যাকসিন নেননি। সেই অবস্থায় ২০২২-এর জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেন খেলতে মেলবোর্ন উড়ে যান। কিন্তু সেখানে ভ্যাকসিনেশন না হওয়ার জন্য তাঁর ভিসা বাতিল হয়। শেষমেশ অস্ট্রেলিয়া ওপেন আর খেলা হয়নি তাঁর। কেবল তাই নয়, ইউএস ওপেনেও খেলতে পারেননি তিনি। কারণ? সেই একই। এমনিতেই ভ্যাকসিন বিরোধী আন্দোলন একটি বিতর্কিত ইস্যু। তাকে আরও মেইনস্ট্রিমে নিয়ে এলেন জকোভিচ।

শেন ওয়ার্নের অকালমৃত্যু

কেবল অস্ট্রেলিয়া নয়, বিশ্ব ক্রিকেটের ইন্দ্রপতন। মাত্র ৫২ বছর বয়সে থাইল্যান্ডের রিসোর্টে মারা যান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওয়ার্নের। ৭০৮ টি টেস্ট উইকেট, অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের দলের সদস্য, বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার লেগ স্পিনকে অন্য স্তরে নিয়ে গিয়েছিলেন। সবুজ হোক বা ঘূর্ণি, যে কোনও পিচে ওয়ার্ন বাঘের মতো খেলতেন। ব্যক্তিগত জীবন নিয়েও বারবার চর্চায় ছিলেন। কিন্তু খেলার মাঠে নামলে দেখিয়ে দিতেন, কেন তিনি শেন ওয়ার্ন। তাঁর অকালমৃত্যু স্তব্ধতা নিয়ে এল বিশ্ব ক্রিকেটে।

রড মার্শ, অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু

২০২২ সাল অস্ট্রেলিয়া ক্রিকেট হয়তো ভুলতে পারবে না। কেবল শেন ওয়ার্ন নন, আরও দুই নক্ষত্র চলে গেলেন এই বছরই। প্রথমজন অ্যান্ড্রু সাইমন্ডস। ‘মাঙ্কিগেট’ ঘটনার কথা ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই জানেন। তবে সেসব বাদ দিয়ে, সাইমন্ডস অস্ট্রেলিয়া ক্রিকেটের অন্যতম ভরসার মুখ। নিজের সময়ের অন্যতম সেরা অল রাউন্ডার। ব্যাট হাতে বিধ্বংসী, বল হাতেও সমান কার্যকরী। ফিল্ডিংয়েও সাইমন্ডসের ওপর ভরসা করতেন তাঁর সতীর্থরা। ওয়ার্নের সঙ্গেই অস্ট্রেলিয়ার সোনালি টিমে রাজত্ব করেছেন। কিন্তু মাত্র ৪৬ বছর বয়সে গাড়ি দুর্ঘটনা সবকিছু থামিয়ে দিল।

অস্ট্রেলিয়া ক্রিকেটের আরেক উজ্জ্বল নাম, রড মার্শও চলে গেলেন এই বছর। বোলিংয়ে ডেনিস লিলি, উইকেটের পিছনে কিপার মার্শ – এই জুটি একসময় ছিল অস্ট্রেলিয়ার ভরসা। ৯৬ টি টেস্টে ৩৫৫ টি উইকেট কিপিং ডিসমিসালের রেকর্ড তাঁর। সেই মানুষটিই ৭৪ বছর বয়সে চলে গেলেন। অদ্ভুত সমাপতন, রড মার্শের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানান শেন ওয়ার্ন। আর মাত্র কয়েক ঘণ্টা পর তিনি নিজেও চলে গেলেন না ফেরার দেশে।

আলভিদা ফেডেরার

১০৩ টি এটিপি সিঙ্গলস টাইটেল, ২০ টি গ্র্যান্ড স্ল্যাম, ৩১০ সপ্তাহ ধরে বিশ্বের এক নম্বর জায়গা ধরে রাখার রেকর্ড… রজার ফেডেরারকে কেবল সংখ্যা দিয়ে ভাবলে হবে না। বিশ্বের আধুনিক টেনিসের এক নিখুঁত শিল্পী তিনি। কারও কারও মতে, সর্বকালের সেরাদের তালিকায় একদম প্রথমের দিকেই থাকবে তাঁর নাম। সেই ফেডেরারই বিদায় জানালেন টেনিসকে। হাঁটুর চোট আর তাঁকে দৌড় করাতে পারল না। শেষবারের মতো ২০২২-এর লেবার কাপে খেলতে নামেন তিনি। অবসরের মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন টেনিস ঈশ্বর। পাশে বসে নিজেকে সামলাতে পারলেন না তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল। বিরল এক মুহূর্তের সাক্ষী থাকল বিশ্ব।

বিদায় সেরেনা, সানিয়া

মহিলাদের টেনিসকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। গর্জে উঠেছেন বারবার, কোর্টে বিপক্ষকে বহুবার ছুঁড়ে ফেলে দিয়েছেন। সেরেনা উইলিয়ামস সেই কিংবদন্তিদেরই একজন, যারা কোনওদিন হারতে জানেন না। টেনিসের সর্বকালের সেরা এক চরিত্র তিনি। ৪১ বছর বয়সে তিনিও ফেডেরারের সঙ্গেই বিদায় জানালেন টেনিসকে। তখন তাঁর দখলে ২৩ টি গ্র্যান্ড স্ল্যাম।

অন্যদিকে ২০২২ সালই তাঁর টেনিস কেরিয়ারের শেষ বছর, এমনটাই ঘোষণা করলেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিসকে বিশ্বের সামনে তুলে ধরেছেন তিনি। ভারতীয় মেয়েরাও টেনিস খেলতে পারেন, সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারেন – সেই বিশ্বাসটাই দিয়েছেন সানিয়া। কোটি কোটি মেয়ের অনুপ্রেরণা তিনি।

কমনওয়েলথ গেমস ২০২২

চলতি বছরেই, অর্থাৎ ২০২২ সালে বার্মিংহামে অনুষ্ঠিত হল কমনওয়েলথ গেমস। প্রতি বছরের মতো এবারও গোটা দেশের নজর ছিল এদিকে। ভারত কেমন খেল দেখাবে, সেদিকেই অধীর আগ্রহে তাকিয়েছিল গোটা বিশ্ব। হতাশ করেনি ভারতের খেলোয়াড়রা। ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ - মোট ৬১টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেন ভারতীয়রা। কমনওয়েলথের মঞ্চ দেখে মীরাবাই চানুর উত্থান, পিভি সিন্ধুর সোনা জয়। টেবিল টেনিস, কুস্তি, ভারোত্তোলন, ব্যাডমিন্টন - ভারত অনেক বিভাগেই জয় ছিনিয়ে আনে।

মিতালি রাজ, ঝুলন গোস্বামীর অবসর

এই দু’জন ভারতীয় মহিলা ক্রিকেটের দুই স্তম্ভ। বলা ভালো, বিশ্ব ক্রিকেটের দুই অধ্যায়। অজস্র প্রতিকূলতা, ঝড়, সাইক্লোন পেরিয়ে ভারতের মেয়েরা ক্রিকেট ময়দান কাঁপাচ্ছেন। স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররা নিজেদের জাত চেনাচ্ছেন। এসব কিছুই হতো না, যদি নেপথ্যে মিতালি রাজ আর ঝুলন গোস্বামী না থাকতেন। বিশ্ব মহিলা ক্রিকেটের সর্বকালের দুই সেরা খেলোয়াড়। ভারতীয় মহিলা ক্রিকেট টিম ঘুরে দাঁড়ায় তাঁদের হাত ধরে। মিতালি রাজ সর্বকালের সেরা রান স্কোরার, অন্যদিকে ঝুলন গোস্বামী সর্বকালের সেরা উইকেট শিকারী। দুজনেই তৈরি করেছেন অনন্য রেকর্ড। সেই দুজনই এবছর অবসর নিলেন। শেষ হল একটা নয়, দু’টো অধ্যায়।

কাঠগড়ায় রাশিয়া

ডোপিং ইস্যুতে ইতিমধ্যেই চাপে রাশিয়া। বিভিন্ন টুর্নামেন্ট থেকে এই দেশকে বাতিল করা হয়েছে। এবার সেই জায়গায় নেমে এল যুদ্ধের প্রকোপ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ প্রভাব ফেলেছে গোটা বিশ্বেই। খেলার মাঠে বিভিন্ন খেলোয়াড়রা যুদ্ধ থামানোর আবেদনও করেছেন। কিন্তু আখেরে কিছুই হয়নি। সেজন্য চরম সিদ্ধান্ত নেমে এল রাশিয়ার ওপর। ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে সরানো হল রাশিয়াকে। উইম্বলডন থেকেও রাশিয়ার খেলোয়াড়দের ব্যান করা হয়েছিল।

কাতারে মহারণ, ফুটবল বিশ্বকাপ ও স্বপ্নপূরণ

২০২২ সাল যেন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল। বিশ্বের সেরা তারকারা একে অন্যের মুখোমুখি। ফুটবলের ময়দান ফের দেখল এক অবিস্মরণীয় বিশ্বকাপ। একের পর এক অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী থেকেছে এবারের ফুটবল বিশ্বকাপ। তবে কথায় আছে, যার শেষ ভালো, তার সব ভালো। ফাইনালের দুরন্ত প্রতিযোগিতার পর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। ৩৬ বছর পর লিওনেল মেসির হাত ধরে কাপ ঢুকল বুয়েনস আইরেসে। এখনও যেন অনেকের কাছে স্বপ্নের মুহূর্ত।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।