১ কোটি ২০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি, কতটা পূরণ করতে পারবেন মমতা?

Sourish Das
৫ মিনিট
১ কোটি ২০ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি, কতটা পূরণ করতে পারবেন মমতা?

কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করেছেন ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কার্যত সেই পথেই হেঁটে এ বছর বাংলায় রেকর্ড গড়ে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। কোভিড পরবর্তী সময়ে রাজ্যের অর্থনীতির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বাজেট ছিল এই বছরের বাজেট। আর এই বাজেটকে জয়বাংলা বাজেট বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভবনে আংশিক বাজেট পেশ করলেও, রাজ্যের প্রধান অর্থ উপদেষ্টা অমিত মিত্রকে নিয়ে বাজেট ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করে রাজ্যের অর্থনীতি এগিয়ে চলেছে, সেটার ব্যাখ্যাই তিনি করলেন। আগের বছরের থেকেও এ বছরে পশ্চিমবঙ্গের রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে অনেকাংশে। ৩.৭৬ গুণ বেশি রাজস্ব আদায় করতে পেরেছে পশ্চিমবঙ্গ। অন্যদিকে, শিল্পপার্ক থেকে শুরু করে টেক্সটটাইল পার্ক, সবকিছুই গড়ে তোলা হয়েছে পশ্চিমবঙ্গে। ডেউচা-পাঁচামি কোল ব্লককে আরো সুপ্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তার সাথেই নজর দেওয়া হয়েছে তাজপুর বন্দরের দিকে। আগামি অর্থবছরে বাজেটে বরাদ্দের পরিমাণ রাখা হয়েছে ৩ লক্ষ ২১ হাজার ৩০ কোটি টাকা। এই টাকার পরিমাণ আগের থেকেও অনেকটাই বেশি।

স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, খাদ্য ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, শিল্প, বাণিজ্য এবং শিল্পোন্নয়নে, তথ্য সংস্কৃতি এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে, উত্তরবঙ্গ এবং পশ্চিম অঞ্চলের উন্নয়নে, সর্বোপরি পর্যটন এবং পরিবহন বিভাগে লক্ষাধিক টাকা খয়রাতি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চলতি করোনাকালে এই মুহূর্তে রাজ্যের আর্থিক অবস্থা অত্যন্ত সঙ্গীন। রাজ্য সরকার আয় বেড়ে যাওয়ার কথা ঘোষণা করলেও সেই আগের হিসাব নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। টানা দুই বছর ধরে করোনা এবং লাগাতার লকডাউন এর কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের পর্যটন ক্ষেত্রটি। এই কারণেই মূলত পর্যটন বিভাগের দিকে নজর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি তথ্য সংস্কৃতি এবং তথ্যপ্রযুক্তি দপ্তরে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

তবে তার থেকেও বেশি উল্লেখযোগ্য হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প খাতে খরচের পরিমাণ বৃদ্ধি। লক্ষীর ভান্ডার, ঐক্যশ্রী, স্বাস্থ্য সাথী, সহ একাধিক প্রকল্পে বৃদ্ধি করা হয়েছে ব্যয়। আর এই একগুচ্ছ কল্যাণ প্রকল্পে রাজ্য সরকারের ব্যয়ের পরিমাণ কার্যত আকাশ ছোঁয়া। কিন্তু রাজ্যের অর্থনীতিতে নড়বড়ে অবস্থা, সেখানে রাজস্ব আদায়ের পরিমাণ যদি না বাড়ে তাহলে কিন্তু এই প্রকল্প চালানো অসুবিধা হয়ে যাবে। কেন্দ্রের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে বকেয়া টাকা আটকে রাখার। তাই এই পরিস্থিতিতে নতুন কোনো প্রকল্প ঘোষণা করার পথে হাঁটলেনই না মমতা বন্দ্যোপাধ্যায়। বরং একাধিক পুরনো প্রকল্পের টাকা বাড়িয়ে দিয়ে কিছুটা যেন নিরাপদ পদক্ষেপ নিলেন তিনি।

কিন্তু এই সমস্ত পুরনো প্রকল্পে টাকা বাড়িয়ে দিয়ে কি কোনো লাভ হবে? যত সময় যাবে এই সমস্ত প্রকল্প গুলি আরো বেশি করে টাকা শুষে নিতে শুরু করবে রাজ্য সরকারের কোষাগার থেকে। এই বিষয়টা খুব ভাল করেই জানেন মমতা, তাই সামাজিক প্রকল্প ঘোষণা করার আবাসন শিল্পের ওপর জোর দিলেন তিনি। আবাসন শিল্প চাঙ্গা করতে জমি-বাড়ি রেজিস্ট্রেশন স্ট্যাম্প ডিউটি এবং সার্কেল রেটের সুবিধার মেয়াদ বৃদ্ধি করা হলো। বৈদ্যুতিক এবং সিএনজি গাড়ি ক্রেতাদের জন্যও রাখা হলো সুবিধা। মমতা দাবি করলেন, এ বছরের বাজেট মা-মাটি-মানুষের বাজেট। ১ কোটি ২০ লক্ষ কাজের সুযোগ তৈরি হবে আগামী বছরের মধ্যে।

তবে, বিরোধীদের প্রশ্ন এখানেই, এত যে প্রকল্পের জন্য টাকা বৃদ্ধি করা হলো সে টাকা আসবে কোথা থেকে? আগে দুই দফায় ঘোষিত সামাজিক প্রকল্পগুলির পাশাপাশি ভোট প্রতিশ্রুতি রেখে তৃতীয় বার ক্ষমতায় আসার পরে ইতিমধ্যেই 'লক্ষীর ভান্ডার', 'দুয়ারে রেশন', 'স্টুডেন্ট ক্রেডিট কার্ডে'র মতো একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করেছেন মমতা। ভোট বাক্সে সাড়া মিলেছে এই সমস্ত ঘোষণার ফলে। সরাসরি গরিবদের হাতে নগদ তুলে দেওয়ার জন্য এই সমস্ত প্রকল্প প্রশংসিত হয়েছে। কিন্তু প্রশ্নটা উঠছে, কয়েকদিন না হলে দেওয়া গেল, কিন্তু এতদিন ধরে এতগুলি প্রকল্পে দেবার মত টাকা আসবে কোথা থেকে?

রাজ্য সরকারের কিন্তু ব্যয় খুব একটা কম নয়। এদিন যে বাজেট পেশ করা হল তাতে যে সমস্ত প্রকল্পের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে, তারপরে রাজ্যের ব্যয়ের পরিমাণ আরো বাড়বে। এমনিতেই রাজ্যের রাজস্ব আদায়ের পরিমাণ কম। পশ্চিমবঙ্গে বিশাল মাপের কোন শিল্প এই মুহূর্তে নেই। তার উপরে রয়েছে বিপুল ঋণের বোঝা। প্রত্যেক বছর এই ঋণ শোধ করতে মমতার কোষাগার থেকে ৭০ হাজার কোটি টাকা করে দিতে হচ্ছে। তাই বাস্তবটাকে বুঝে নিয়ে কার্যত খুব একটা ঝুঁকি নিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সহজ বাজেট পেশ করল তার সরকার। চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি জানিয়ে দিলেন, "সব ধরনের কল্যাণ প্রকল্প ইতিমধ্যেই চালু করা হয়েছে। এই সমস্ত প্রকল্প এখন জোরদারভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী নিজে এক্ষেত্রে নজর রাখবেন।" মুখ্যমন্ত্রী বলছেন, "যে সামাজিক সুরক্ষা আমরা দিয়ে থাকি, তা আর কোথাও নেই। রাজ্য সরকারের তরফ থেকে পেনশন দেওয়া হয়। দেশের অর্থনীতির অবস্থা সম্পূর্ণ বেহাল। বেকারত্ব এবং গরিবের সংখ্যা হু হু করে বাড়ছে। মানুষের হাতে কোনো টাকা পয়সা নেই। এখানেই যদি আমরা মানুষের হাতে টাকা তুলে দিতে পারি তাহলে অর্থনীতি সচল হয়। আমরা তাই সেটাই করছি।"

তবে সরকারের আর্থিক সমীক্ষা এবং বাজেট বিবৃতি অনুযায়ী, বাজেট ঘাটতির পরিমাণ কিন্তু মাত্র ২ কোটি টাকা। তবে হিসাব মিলিয়ে দেখতে গেলে, রাজ্যের নিজস্ব কর আদায় ৮০ হাজার কোটি টাকার কাছাকাছি। করের বাবদ কেন্দ্র থেকে পাওয়া যায় ৬২ হাজার কোটি টাকার কাছাকাছি। সঙ্গে কেন্দ্রের অনুদান ৫০ হাজার কোটি টাকা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না, কিন্তু তবুও সবকিছু মিলিয়েও রাজ্যের ব্যয়ের পরিমাণ অনেকটাই বেশি। তেল এবং আবগারি দপ্তর থেকে একটা মোটা অঙ্কের কর পাচ্ছেন মমতা। কিন্তু তার পরেও লাভের লাভ তেমন একটা হচ্ছে না।

পশ্চিমবঙ্গের এই 'ভাঁড়ে মা ভবানী' অবস্থায় রাজ্য সরকারের কাছে আছে মাত্র দুটি রাস্তা। প্রথমটি হলো পরিকাঠামো উন্নয়ন করে শিল্প নিয়ে আসা এবং পশ্চিমবঙ্গের রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি করা। দ্বিতীয়টি হল বাজার থেকে ধার করা। এমনিতেই প্রায় ৭০ হাজার কোটি টাকা ধারের বোঝা নিয়ে চলছে রাজ্য। কিন্তু তবুও মুখ্যমন্ত্রীর কাছে দ্বিতীয় রাস্তাটি বেশি সহজ মনে হতে পারে। শোনা যাচ্ছে নাকি আগামী বছরে রাজ্য বাজার থেকে বেশ কিছু টাকা ধার নিতেও পারে। অবশ্যই, ধার নিলে তার সুদও দিতে হবে। তার উপরে জিএসটি ক্ষতিপূরণের মেয়াদ প্রায় শেষের পথে।

অন্য দিকে, আবার রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে ডিএ বৃদ্ধি নিয়ে কপালে চিন্তার ভাঁজ রয়েছে। বেতন খাতে গত বছরের তুলনায় এবারে বরাদ্দ বেড়েছে প্রায় এক হাজার কোটি টাকা। কিন্তু, তাতে কি আদৌ নিয়োগ হবে? পশ্চিমবঙ্গে যে শিল্প প্রবেশ করে না, এটা নিয়েই বা রাজ্য সরকার কি পদক্ষেপ নিতে চাইছে? শুধুমাত্রই কি আগের সরকারের দিকে দোষ দিলে কাজ হবে? পরিকাঠামো উন্নয়ন এর জন্য ঠিক কতটা ব্যয় করা হচ্ছে? মমতা যদিও বলছেন শিল্পের ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, ঘোষণা করছেন, ২৯,৭০৬ কিলোমিটার থেকে ১ লক্ষ ৩৪১ কিলোমিটার রাস্তা তৈরি করেছেন তিনি, কিন্তু তবুও বড় শিল্প তেমন একটা তো আসছে না। ছোট শিল্পের দিকেও খুব একটা নজর দিচ্ছেন না তিনি।

সর্বোপরি, বাংলার সবথেকে বড় সমস্যা এই মুহূর্তে বেকারত্ব। সেই সমস্যার সমাধান করার জন্য মমতা ঘোষণা করেছেন, এ বছর নাকি ১ কোটি ২০ লক্ষ কর্মসংস্থান করবেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গের চর্ম শিল্প, ডেউচা-পাঁচামি, তাজপুর বন্দর, তথ্যপ্রযুক্তি শিল্প, ছোট মাঝারি শিল্প, ১০০ দিনের কাজ, অশোকনগর তেল প্রকল্প সবদিক মিলিয়ে কয়েক কোটি কর্মসংস্থান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এই সমস্ত শিল্পের বাস্তবায়ন এখনো বিশবাঁও জলে। মমতার স্বপ্নের তথ্যপ্রযুক্তি শিল্প অর্থাৎ সিলিকন ভ্যালি প্রজেক্টের কতটা উন্নতি হয়েছে সেই নিয়ে তেমন কোনো আপডেট দেয়নি মমতা সরকার। বাকি প্রকল্প গুলি কতটা তাড়াতাড়ি বাস্তবায়িত হবে, সেই নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। পুরনো প্রকল্পগুলিতে যেভাবে অতিরিক্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করা হলো, সেটা যদি অন্য কোনো উন্নয়নমূলক ক্ষেত্রে ব্যবহার করা হতো তাহলে হয়তো পশ্চিমবঙ্গের আর্থিক উন্নতির জায়গা থাকতো। আসলে পশ্চিমবঙ্গ সরকারের সমস্যা এই একটা জায়গায়। উন্নয়ন এবং প্রকল্প, একসঙ্গে দুটি নিয়েই এগোতে চাইছেন মমতা। কিন্তু দুটিকেই একসাথে চালাতে যেটা লাগবে সেটা হলো টাকা- যা পশ্চিমবঙ্গ সরকার হাতে বাড়ন্ত।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।