সম্প্রসারিত শুভেন্দুর মন্ত্রিসভা: কার হাতে কোন দফতর?

১০ জুনের নতুন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রিসভার ব্যাপক সম্প্রসারণ ঘটিয়ে সমস্ত হেভিওয়েট মন্ত্রীদের পূর্ণাঙ্গ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

inscript
৬ মিনিট
সম্প্রসারিত শুভেন্দুর মন্ত্রিসভা: কার হাতে কোন দফতর?

গত ৪মে রাজ্যে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে নতুন ভারতীয় জনতা পার্টি (BJP) সরকার। সরকার গঠনের পর পর পর কয়েকটি দফায় সম্প্রসারিত হয়ে অবশেষে আত্মপ্রকাশ করল রাজ্যের নতুন পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। গত ৯ই মে রাজভবনের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীসহ মাত্র ৬ জন মন্ত্রী শপথ নিয়ে প্রাথমিক স্তরে সরকারের যাত্রা শুরু করেছিলেন। এরপর ১ জুন রাজভবনের জমকালো অনুষ্ঠানে আরও ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এর ফলে মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজ্যে বর্তমান মোট মন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১। এই ৪১ সদস্যের মন্ত্রিসভায় রয়েছেন ১৩ জন পূর্ণ ক্যাবিনেট মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপ্রতিমন্ত্রী এবং ২৫ জন সাধারণ রাষ্ট্রপ্রতিমন্ত্রী।

সরকারের প্রশাসনিক রাশ শুরু থেকেই শক্ত হাতে ধরে রাখতে চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ১১ মে প্রথম দফার ৫ জন ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে দফতর বণ্টন করা হয়েছিল। শুরুর দিনগুলিতে কাজের গতি বজায় রাখা এবং নীতিগত সিদ্ধান্তগুলি দ্রুত কার্যকর করতে স্বরাষ্ট্র, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষির মতো অতি গুরুত্বপূর্ণ ও জরুরি বিভাগগুলি মুখ্যমন্ত্রী আপাতত নিজের নিয়ন্ত্রণেই রেখেছিলেন। তবে ১০ জুনের নতুন সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রিসভার ব্যাপক সম্প্রসারণ ঘটিয়ে সমস্ত হেভিওয়েট মন্ত্রীদের পূর্ণাঙ্গ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

১০ই জুনের সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী, পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার কার হাতে কোন প্রশাসনিক দায়িত্ব অর্পিত হলো, তার সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো:

পূর্ণাঙ্গ মন্ত্রী (Cabinet Ministers)

শ্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী এবং ভারপ্রাপ্ত মন্ত্রী: স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর, বিদ্যুৎ দফতর, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর, কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর এবং অন্যান্য দফতর যা অন্য কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি।

শ্রী নিশীথ প্রামাণিক

উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর।

শ্রী অশোক কীর্তনীয়া

খাদ্য ও সরবরাহ দফতর এবং সমবায় দফতর।

শ্রী দিলীপ ঘোষ

পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতর এবং কৃষি বিপণন দফতর।

শ্রী ক্ষুদিরাম টুডু

অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর।

শ্রীমতী অগ্নিমিত্রা পল

নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতর।

শ্রী দীপক বর্মন

বিদ্যালয় শিক্ষা দফতর, আবাসন দফতর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতর।

শ্রী তাপস রায়

শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও শিল্প পুনর্গঠন দফতর এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দফতর।

ডঃ শঙ্কর ঘোষ

সংসদীয় বিষয়ক দফতর এবং পর্যটন দফতর।

শ্রী মনোজ কুমার ওরাওঁ

বন দফতর এবং পরিবেশ দফতর।

শ্রী অর্জুন সিং

শ্রম দফতর এবং পরিবহন দফতর।

শ্রী গৌরী শঙ্কর ঘোষ

অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতর।

শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়

উচ্চশিক্ষা দফতর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর।

শ্রী স্বপন দাশগুপ্ত

  • আপনার জন্য আরও কিছু লেখা
শুভেন্দু ক্যাবিনেটের চমক! কারা পেলেন মন্ত্রিত্ব, কারা রইলেন বাইরে?

রাজভবনে নতুন করে আরও ৩৫ জন মন্ত্রী শপথ নিলেন। এর ফলে মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজ্যে মোট মন্ত্রীসংখ্যা দাঁড়াল ৪১।

অর্থ দফতর।

ডঃ কল্যাণ চক্রবর্তী

তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতর, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি (বায়োটেকনোলজি) দফতর এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর।

ডঃ শারদ্বত মুখার্জী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

শ্রী অরূপ কুমার দাস

সেচ ও জলপথ দফতর।

ডঃ অজয় কুমার পোদ্দার

জনস্বাস্থ্য কারিগরি (PHE) দফতর এবং পূর্ত দফতর (PWD)।

শ্রী দুধ কুমার মণ্ডল

কৃষি দফতর

রাষ্ট্রপ্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) / Ministers of State (Independent Charge)

মন্ত্রীদের নাম

দফতরসমূহ

শ্রীমতী মালতি রাভা রায়

নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর এবং কর্মসূচি পর্যবেক্ষণ (প্রোগ্রাম মনিটরিং) দফতর।

শ্রী রাজেশ মাহাতো

প্রাণিসম্পদ বিকাশ দফতর এবং মৎস্য চাষ দফতর।

ডঃ ইন্দ্রনীল খাঁ

যুব কল্যাণ ও ক্রীড়া দফতর এবং ক্রেতা সুরক্ষা বিষয়ক দফতর।

রাষ্ট্রপ্রতিমন্ত্রী / Ministers of State

শ্রী জুয়েল মুর্মু

আদিবাসী উন্নয়ন দফতর এবং সেচ ও জলপথ দফতর।

ডঃ হরেকৃষ্ণ বেরা

উচ্চশিক্ষা দফতর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতর।

শ্রী আনন্দময় বর্মন

পরিবহন দফতর এবং অর্থ দফতর।

শ্রী অশোক দিন্দা

কৃষি বিপণন দফতর এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতর।

শ্রী নাদিয়ার চাঁদ বাউরী

পূর্ত দফতর (PWD) এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর।

শ্রী বিশাল লামা

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর।

শ্রী শান্তনু প্রামাণিক

খাদ্য ও সরবরাহ দফতর এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতর।

শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র

শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতর এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি (বায়োটেকনোলজি) দফতর।

শ্রী উমেশ রাই

সংসদীয় বিষয়ক দফতর এবং নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতর।

শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী

তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর এবং পর্যটন দফতর।

শ্রী কৌশিক চৌধুরী

বিদ্যালয় শিক্ষা দফতর এবং দমকল ও জরুরি পরিষেবা দফতর।

শ্রী ভাস্কর ভট্টাচার্য

জনস্বাস্থ্য কারিগরি (PHE) দফতর এবং শ্রম দফতর।

শ্রী দিবাকর ঘরামী

সমবায় দফতর, বন দফতর এবং পরিবেশ দফতর।

শ্রী অমিয় কিস্কু

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর এবং কৃষি দফতর।

শ্রীমতী কলিতা মাজি

আবাসন দফতর।

শ্রীমতী গর্গী দাস ঘোষ

বিদ্যুৎ দফতর এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দফতর।

অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস

আইন দফতর, বিচার (জুডিশিয়াল) দফতর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।

শ্রী দীপঙ্কর জানা

ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর এবং সুন্দরবন বিষয়ক দফতর।

শ্রীমতী সুমনা সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

নতুন এই মন্ত্রিসভার বিন্যাস বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জঙ্গলমহল—সব এলাকাকেই সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, কিছু গুরুত্বপূর্ণ দফতরের ভার একাধিক প্রতিমন্ত্রীর হাতেও ভাগ করে দেওয়া হয়েছে।

এই নতুন টিম নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষনেতৃত্ব কি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন? নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের পথে এই নতুন মন্ত্রিসভা কতটা কার্যকরী ভূমিকা নেবে, সেটাই এখন দেখার।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

প্রেস কার্ড গলায়, তবু আটক! দিল্লিতে SIR-বিরোধী আন্দোলন কভার করতে গিয়ে পুলিশের জালে সাংবাদিকরা

Journalists detained in Delhi: নিউজলন্ড্রির বিবৃতি অনুযায়ী, তাঁদের তিন রিপোর্টার অনমোল প্রীতম, অশ্বিনী কুমার সিং এবং আস্থা সব্যসাচী ও তাঁদের এক ইন্টার্নের অফিসিয়াল ফোনগুলি পর্যন্ত কেড়ে নেওয়া হয়। সাংবাদিকরা যখন নিজেদের গণমাধ্যমের কর্মী হিসেবে পরিচয় দেন, তখন পুলিশ সরাসরি বলে ওঠে— “এখানে কোনো মিডিয়া নেই!” (কোই মিডিয়া নেহি হ্যায়)

জ্ঞানেশ বিতর্ক: সিআইএ থেকে জর্জ সোরোস, বিজেপির ন্যারেটিভ কাজ করছে না?

The Narrative structure of BJP Breaks: ২০২৬-এর অক্টোবরে, জ্ঞানেশ কুমার-বিরোধী আন্দোলনে উত্তাল ভারত। ১৩ কোটি জনতার ভোটাধিকার হরণের অভিযোগে সরব বিরোধীরা। জবাবে বিজেপির পাল্টা ন্যারেটিভে কখনও উঠে আসছেন দুবাইয়ের পাইলট, ইলন মাস্কের USAID দাবি, জর্জ সোরোস, অথবা ‘বিদেশি ফান্ডিং’ এর পুরনো গল্প। কিন্তু, একথা প্রমানিত সত্য, USAID-র ২১ মিলিয়ন ডলার বাংলাদেশে গিয়েছিল, আর এবার ভোটাধিকারের প্রশ্নে বিজেপির ন্যারেটিভ কন্ট্রোল কাজ করছে না।

সিজেপি আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ সোনম ওয়াংচুক কোথায়?

Sonam Wangchuk: সিজেপি আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ সোনম ওয়াংচুক কোথায়? দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভে তাঁকে দেখা গেল না কেন?

বিশ্বমঞ্চ যেভাবে দেখছে ভারতের নির্বাচন কমিশনারকে

Global Spotlight on Gyanesh Kumar: ২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, জেন-জি আন্দোলন আন্তর্জাতিক মিডিয়ায় ব্যাপকভাবে কভার হয়েছে। বিবিসি, রয়টার্স, গার্ডিয়ান, আল জাজিরা, ডিডাব্লিউ, এপি, নিউ ইয়র্ক টাইমস, আরএফআই, ফ্রান্স ২৪, ডন, সবাই জানিয়েছে, এসআইআরে ১৩ কোটি নাম বাদের কথা, ভারতের মুসলিম নাগরিকদের এসআইআরের মাধ্যমে অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্যবস্তু বানানোর কথা, রাহুল গান্ধী-সহ বিরোধী সাংসদরা বারবার আটকের কথা।

সিইসি-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ, রাজধানীতে বিক্ষোভ শুরুর আগেই ৫০০ আটক, ৪০,০০০-এরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন

Delhi’s October 10 protest: যন্তর মন্তর ও কনট প্লেসের আশপাশ থেকে আন্দোলনকারীদের আটক করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানিয়েছে, আটক ব্যক্তির সংখ্যা প্রায় ৫০০। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিও।

বিক্ষোভের আগেই কড়াকড়ি: দিল্লিতে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ, দেশজুড়ে পুলিশি তৎপরতা

Cockroach Janata Party: এই বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। মেট্রো স্টেশন বন্ধ রাখা, ট্রেন বাতিল এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে খবর আসছে, বহু আন্দোলনকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আটক করা হচ্ছে কিংবা বিক্ষোভে যোগ না দেওয়ার জন্য বলা হচ্ছে।

শুভেন্দুর নৌকোয় মুসলিম ভোট?

Nandigram, Rejinagar Bypolls: ভোটগণনার শেষে হাসিরানি রথ পেয়েছেন ১ লক্ষ ৬৪ হাজার ৪২৭টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মিলন প্রধান পেয়েছেন ৪১ হাজার ৬৭৪টি ভোট। বামফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও অনেক পিছিয়ে রয়েছেন।

ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই কেন পেলেন নোবেল শান্তি পুরস্কার?

Navi Pillay Nobel Peace Prize 2026: ১৯৪১ সালের ২৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে এক দরিদ্র ভারতীয় তামিল পরিবারে জন্মগ্রহণ করেন নাভি পিল্লাই। তাঁর ঠকুমা-ঠাকুরদা ১৮৯০-এর দশকে ভারত থেকে চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে দক্ষিণ আফ্রিকার নাতাল প্রদেশের চিনি বাগানে কাজ করতে এসেছিলেন।