কেন ধ্বংসের মুখে বাংলার লাইব্রেরি?
West Bengal library crisis: পশ্চিমবঙ্গের প্রায় ২,৪৮০টি সরকার-পোষিত ও অনুদানপ্রাপ্ত পাবলিক লাইব্রেরির মধ্যে প্রায় ১,২০০টি লাইব্রেরি সম্পূর্ণ বা আংশিকভাবে অকার্যকর হয়ে পড়েছে। এর মধ্যে প্রায় ৮০০টি লাইব্রেরি পুরোপুরি তালাবন্ধ, আর প্রায় ৪০০টি লাইব্রেরি তীব্র কর্মীসংকটের কারণে সপ্তাহে মাত্র একদিন বা দুই দিন কয়েক ঘণ্টার জন্য খোলা হয়।
হাওড়ার আমতা শহরের এক কোণে দাঁড়িয়ে 'আমতা পাবলিক লাইব্রেরি'। প্রায় ১১৬ বছরের পুরনো এই ভবনটির মূল প্রবেশপথ এখন বুনো লতাপাতা আর আগাছায় ঢাকা। ভিতরে অন্ধকার ঘরে ইঁদুর আর আরশোলার অবাধ রাজত্ব। আর তার মাঝেই ধুলোর মোটা আস্তরণে ঢাকা পড়ে রয়েছে শত বছরের দুর্লভ সব বইয়ের সংগ্রহ। ২০২১ সালের মার্চ মাস থেকে এই 'আমতা পাবলিক লাইব্রেরি'-র গায়ে ঝুলছে একটা প্রকাণ্ড তালা।
বসিরহাটের পানিতর গ্রামে, ইছামতী নদীর গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি ঘরের বাইরের দেওয়ালে বাকি অনেক ঘরের দেওয়ালের মতোই ঘুঁটে লেপা হয়। কিন্তু গ্র...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







