Meta: কেন ১ কোটি ফেসবুক প্রোফাইল ব্লক করল মেটা?

Meta : যাঁরা ক্রেডিট ছাড়া অন্যদের কনটেন্টে নিজের নামে চালান তাঁদের ফেসবুকে থেকে অর্থ উপার্জন করার পথ বন্ধ করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছে সংস্থাটি।

inscript
২ মিনিট
Meta: কেন ১ কোটি ফেসবুক প্রোফাইল ব্লক করল মেটা?

চলতি বছরে ১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে মার্কিন সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। একটি ব্লগ পোস্ট করে সংস্থার তরফে এ কথা জানানো হয়েছে। কেন ১ কোটি ফেসবুক প্রোফাইল ব্লক করেছে মেটা?

কনটেন্ট নির্মাতাদের মৌলিক পোস্টের গুরুত্ব বাড়াতে নতুন নীতি চালু করছে তারা। সংস্থাটির লক্ষ্য- স্প্যামিং এবং কপি করা কনটেন্ট বন্ধ করা। মেটা ঘোষণা করেছে, অন্যদের পোস্ট করা ভিডিও, ছবি এবং লেখা ক্রেডিট না দিয়ে পুনরায় পোস্ট করে নিজের নামে চালালে কঠোর পদক্ষেপ নেওয়ার হবে। যেসব অ্যাকাউন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট পোস্ট করে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, ফেসবুককে আরও আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ করে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত মৌলিক কনটেন্টেগুলিকেই আরও গুরুত্বপূর্ণ জায়গা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। তারা আরও জানায়, কপি করা কনটেন্টে শনাক্ত করতে এই নতুন ব্যবস্থা এনেছে সংস্থাটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা এলন মাস্কের মাথাব্যথা?

Elon Musk : ভারতের ইউজাররা ৬ জুলাই থেকে রয়টার্সের এক্স হ্যান্ডল-এ ঢুকতে পারেননি। লেখা ছিল, আইনি কারণে ভারতে এই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

সংস্থাটির কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে, এখন থেকে শুধুমাত্র মৌলিক কনটেন্টেকেই গুরুত্ব দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য হল, অন্য কনটেন্ট ক্রিয়েটরদের কনটেন্টে যেন ক্রেডিট না দিয়ে আর ব্যবহার করা না যায়। ক্রেডিট দিয়ে পুনরায় শেয়ার করাকে সমর্থন করলেও, অন্য কনটেন্ট ক্রিয়েটারদের অনুমতি ছাড়া, ক্রেডিট ছাড়া সরাসরি পোস্ট করা মেনে নিচ্ছে না মেটা কর্তৃপক্ষ।

যাঁরা ক্রেডিট ছাড়া অন্যদের কনটেন্টে নিজের নামে চালান তাঁদের ফেসবুকে থেকে অর্থ উপার্জন করার পথ বন্ধ করে দেওয়া হবে, এমনটাই জানিয়েছে সংস্থাটি। এমনকি পোস্টের ব্যাপ্তিও কমানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মেটা। সংস্থাটি যদি কারো ফেসবুকে কপি করা ভিডিও শনাক্ত করতে পারে, তাহলে মূল কনটেন্টের গুরুত্ব বাড়াতে, কপি করা ভিডিও, লেখা, ছবির রিচ কমিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। মূল কনটেন্টের লিঙ্ক নকল করা কনটেন্টের সঙ্গে মিলিয়ে দেখতে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছে মেটা।

মৌলিক কনটেন্ট আপলোড করার সময় সঠিক শিরোনাম এবং হ্যাশট্যাগ ব্যবহার করার পরামর্শ দিয়েছে মেটা। মৌলিক কনটেন্টের গুরুত্ব বাড়াতে সম্প্রতি ইউটিউবও নতুন নীতির ঘোষণা করেছে। ইউটিউব কর্তৃপক্ষও তাদের নতুন অর্থ উপার্জন নীতিতে জানিয়েছে, কপি করা কনটেন্ট থেকে অর্থ উপার্জন করা যাবে না।

আশা করা হচ্ছে এটি চালু হলে সোস্যাল মিডিয়ায় নকল করা কনটেন্ট কমবে। উল্লেখ্য, স্প্যাম ও নকল কনটেন্টের বিরুদ্ধে মেটার এই ঘোষণা এমন সময়ে এল যখন সংস্থাটি এআইতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে।

লিখেছেন
inscript
inscript
17 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

শেয়ারবাজারে বিনিয়োগের আগে যে ভুলগুলি এড়ানো জরুরি

Stock Market Psychology: শেয়ারবাজারে একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় সমস্যা অনেক সময় সে নিজেই। আজকের তথ্যপ্রযুক্তিনির্ভর আর্থিক বাজারে এই পর্যবেক্ষণের গুরুত্ব আরও বেড়েছে। কারণ এখন সমস্যা তথ্যের অভাব নয়, বরং তথ্যের অতিরিক্ত প্রবাহ।

মহাবিশ্বকে বুঝতে গিয়ে সমাজকে ভুলে যাননি অশোক সেন

পিএইচডির প্রথম প্রায় তিন বছর তাঁর গবেষণায় কোনো কাঙ্ক্ষিত অগ্রগতিই হয়নি। চারদিকে শুধু স্থবিরতা। বেশিরভাগ শিক্ষার্থী যেখানে এমন পরিস্থিতিতে ধৈর্য হারিয়ে ফেলেন বা হতাশ হয়ে পড়েন, অশোক সেন তা করেননি।

মেষ নয়, হায়াডিস? ভ্যান গগের ‘স্টারি নাইট’ নিয়ে কী বলছে নতুন গবেষণা?

The Starry Night mystery: এর আগে দীর্ঘকাল ধরে ধারণা করা হতো যে ভ্যান গগের আঁকা ছবিটির উপরের অংশটি মেষ রাশির কোনো তারামণ্ডল। তবে, সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত 'দ্য অ্যাকচুয়াল স্কাই অফ ভ্যান গগস স্টারি নাইট: এ মাল্টিডিসিপ্লিনারি রিঅকনস্ট্রাকশন' নামক গবেষণাটিতে বলা হয়েছে, ভ্যান গগের ছবির কেন্দ্রীয় পাঁচ তারার বিন্যাস মেষ রাশির সঙ্গে নয়, বরং হায়াডিস নক্ষত্রপুঞ্জের সঙ্গে নিখুঁতভাবে মেলে।

ডার্কওয়েবে SBI-র তথ্য ফাঁস, কতটা সুরক্ষিত আপনার সঞ্চয়? যা জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞ

সন্দীপ সেনগুপ্তের পরামর্শ, যাঁদের তথ্য ফাঁস হয়েছে বলে আশঙ্কা রয়েছে, তাঁদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। তিনি এমনকি ব্যাঙ্কে রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথাও বলেছেন।

আইনস্টাইনের কাল্পনিক পরীক্ষা এবার বাস্তবে, কোয়ান্টাম জগতের কণা-তরঙ্গ রহস্যের কী হলো?

Einstein Bohr quantum debate: সম্প্রতি ১০০ বছর আগের আইনস্টাইনের সেই কাল্পনিক পরীক্ষাটি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC)-এর বিখ্যাত কোয়ান্টামবিজ্ঞানী জিয়ান-উই প্যান (Jian-Wei Pan) এবং তাঁর সহকর্মীরা ল্যাবরেটরিতে বাস্তবে রূপ দিয়েছিলেন।

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?