Caste Census: কেন হঠাৎ জাতগণনার পক্ষে মত দিলেন মোদী?

Caste Census : তবে, এই প্রক্রিয়া বাস্তবায়ন করা সহজ নয়। জাতগণনার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং তার ভিত্তিতে নীতি প্রণয়ন একটি জটিল কাজ। এছাড়া, আরএসএস-এর মতো সংগঠন এই প্রক্রিয়ায় কী প্রতিক্রিয়া দেয় তাও দেখার।

inscript
৩ মিনিট
Caste Census: কেন হঠাৎ জাতগণনার পক্ষে মত দিলেন মোদী?

জনগণনার পাশাপাশি জাতগণনা হবে। আকস্মিক ভাবেই জাতগণনার পক্ষে মত দিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী, যিনি একদা জাতগণনার দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই, তাঁর এই মনবদল রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। একটা বড় অংশ বলছে, এই ঘোষণা তাঁর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং এর মতাদর্শগত মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) দীর্ঘদিনের অবস্থানের বিপরীত। তাহলে কেন এই সাংঘর্ষিক অবস্থান? কেন হঠাৎ মত পরিবর্তন? এর পিছনে কী রাজনৈতিক হিসাব-নিকাশ কাজ করছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে চাইছে এই প্রতিবেদন।

বিহারের নির্বাচনী সমীকরণ

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন এই সিদ্ধান্তের একটি বড় কারণ। এই সিদ্ধান্ত একান্তই ভোটমুখী। বিহারের রাজনীতিতে জাত একটি প্রধান বিষয়। বিজেপির সহযোদ্ধা জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ)-এর নেতা নীতীশ কুমার ২০২২ সালে একটি জাতভিত্তিক জরিপ করেছিলেন। তিনি জাতগণনার পক্ষে একাধিকবার মত দিয়েছিলেন সে সময়। মোদী সরকার যদি এই প্রস্তাবের বিরোধিতা করত, তবে বিরোধী কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জোট এই বিষয়টিকে নির্বাচনী অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারত। ফলে, জাতগণনায় সমর্থন দিয়ে মোদী এই সম্ভাবনাকে নিষ্ক্রিয় করতে চেয়েছেন। বিহারে জেডি(ইউ)-এর সঙ্গে জোট অক্ষুণ্ণ রাখাও এর একটি লক্ষ্য। কারণ এই জোট নড়বড়ে হলে টান পড়বে এনডিএ-এর অস্তিত্বে। মনে রাখতে হবে শুধু বিহার নয়, আগামী বছর ভোট রয়েছে বাংলা, অসম, কেরলে। সেখানেও ওবিসি ভোটের ব্যপক প্রভাব রয়েছে।

বিরোধীদের চাপ

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২০২৪-এর লোকসভা নির্বাচনের পর থেকে জাতগণনাকে সামাজিক ন্যায়ের একটি প্রধান বিষয় হিসেবে তুলে ধরেছেন। সমাজবাদী পার্টি, আরজেডি-এর মতো আঞ্চলিক দলগুলোও এই দাবির সঙ্গে সুর মিলিয়েছে। এই সম্মিলিত চাপ মোদীকে তাঁর অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে বলেই মনে করছে বিশ্লেষকরা। বিরোধীদের এই ইস্যুটি নিয়ে যে জনমত তৈরি হয়েছে, তা বিজেপির পক্ষে উপেক্ষা করা কঠিন। ৪০০ আসনের ধ্বজা নাড়িয়ে যারা ২৪০ টি আসন পেয়েছে, তারা বুঝতে চাইছে হাওয়া কোন দিকে। অন্য ভাবে বললে জাতগণনার সমর্থন দিয়ে মোদী বিরোধীদের হাত থেকে এই ইস্যুটি কেড়ে নিতে চাইছেন। প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত জনতাকে কতটা প্রভাবিত করবে?

বিজেপি ঐতিহাসিকভাবে উচ্চবর্ণের মধ্যবিত্ত ভোটারদের উপর নির্ভর করেছে, যারা মণ্ডল কমিশনের পর জাতভিত্তিক সংরক্ষণের বিরোধিতা করেছিল। কিন্তু সময়ের সঙ্গে মধ্যবিত্তের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বদলেছে। অনগ্রসর শ্রেণি (ওবিসি) এবং দলিতদের কাছ থেকে সামাজিক ন্যায়ের দাবি জোরালো হয়েছে। এই পরিবর্তিত গতিপ্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বিজেপি তাদের ভোটের ভিত্তি প্রসারিত করতে চাইছে। জাতগণনার সমর্থন এই কৌশলের একটি অংশ হতে পারে বলে মত বিশ্লেষকদের। আর এখানেই প্রশ্ন, বিজেপির পুরনো সমর্থকদের মধ্যে অসন্তোষের আবহ তৈরি করবে এই সিদ্ধান্ত?

সামগ্রিক ভাবে ভাবলে, জাতগণনার ফলে ওবিসি জীবনের খুঁটিনাটি ধরা পড়বে, যা অতীতে কখনও হয়নি। ফলে, ভারতের সামাজিক ও রাজনৈতিক কাঠামোর উপর গভীর প্রভাব পড়তে পারে এই ঘটনার মধ্যে দিয়ে। পাশাপাশি এই গণনা সংরক্ষণ নীতি, নির্বাচনী কৌশল এবং সরকারি সুবিধার বণ্টনের ক্ষেত্রে নতুন দিক খুলে দিতে পারে।

তবে, এই প্রক্রিয়া বাস্তবায়ন করা সহজ নয়। জাতগণনার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং তার ভিত্তিতে নীতি প্রণয়ন একটি জটিল কাজ। এছাড়া, আরএসএস-এর মতো সংগঠন এই প্রক্রিয়ায় কী প্রতিক্রিয়া দেয় তাও দেখার।

তবে এ কথা ঠিক, জাতগণনার প্রস্তাব সামাজিক মাধ্যমে এবং জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তকে কেউ কেউ সামাজিক ন্যায়ের দিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে নিছক রাজনৈতিক কৌশল হিসেবেই বিবেচনা করছেন। বিহারের মতো রাজ্যে, যেখানে জাতভিত্তিক রাজনীতি প্রবল, এই ঘোষণা ভোটারদের মধ্যে নতুন রাজনৈতিক সম্ভাবনার জন্ম দিয়েছে। তবে সব পক্ষই মানছে, নরেন্দ্র মোদীর জাতগণনার সমর্থন একটি অতি সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ, যার মূলে রয়েছে নির্বাচনী কৌশল, বিরোধীদের পালের হাওয়া কেড়ে নেওয়া এবং সমাজের পরিবর্তিত দাবিগুলিকে বুঝতে চাওয়ার আর্তি। বিজেপি তা থেকে কতটা লাভবান হয়, উত্তর পাওয়া যাবে আগামী দিনে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?