যুদ্ধের আবহে জ্বালানি দুশ্চিন্তা, কেন ৭ বছর ধরে থমকে ভারতের ‘তেল সুরক্ষা’ ভাণ্ডার?

ওড়িশার জাজপুর জেলার চণ্ডিখোলের কাছে দানকারি পাহাড়ে প্রস্তাবিত ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’ প্রকল্পটি অনুমোদন পেয়েছিল ২০১৮ সালে।

inscript
৩ মিনিট
যুদ্ধের আবহে জ্বালানি দুশ্চিন্তা, কেন ৭ বছর ধরে থমকে ভারতের ‘তেল সুরক্ষা’ ভাণ্ডার?

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে তেলের বাজারে অনিশ্চয়তা বাড়ছে প্রতিদিনই। এমন পরিস্থিতিতে ভারতের জ্বালানি নিরাপত্তা যখন প্রশ্নের মুখে, দেশের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত তেল ভাণ্ডার প্রকল্প গত সাত বছর ধরে প্রশাসনিক জটিলতার ফাঁসে আটকে আছে।

ওড়িশার জাজপুর জেলার চণ্ডিখোলের কাছে দানকারি পাহাড়ে প্রস্তাবিত ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’ প্রকল্পটি অনুমোদন পেয়েছিল ২০১৮ সালে। লক্ষ্য ছিল, আন্তর্জাতিক সংকটের সময়ে দেশের জন্য অতিরিক্ত তেল মজুত তৈরি করা। কিন্তু প্রায় ৮,৭৪৩ কোটি টাকার এই প্রকল্প এখনও পরিকল্পনা মাত্রই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হরমুজে সংকট: কেন তেলের দাম সামলাতে হিমশিম খাচ্ছে ভারত?

Hormuz Strait Crisis: ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সরকার তেল আমদানির উপর নির্ভরতা কমানোর লক্ষ্য ঘোষণা করেছিল। তখন ভারতের তেল আমদানির নির্ভরতা ছিল প্রায় ৭৫ শতাংশ। লক্ষ্য ছিল তা কমিয়ে দুই-তৃতীয়াংশে নামানো। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো।

ভারত তার চাহিদাকৃত অপরিশোধিত তেলের প্রায় ৮৫ শতাংশের বেশি বিদেশ থেকে আমদানি করে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে ইরাক, সৌদি আরব, UAE এবং কুয়েত— ভারতের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহকারী। ভারতের আমদানিকৃত তেলের বড় অংশ, প্রায় ৪০ শতাংশেরও বেশি হরমুজ প্রণালী দিয়ে আসে। এ কারণেই হরমুজ প্রণালীকে ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট বলে মনে করা হয়। ফলে যুদ্ধ, কূটনৈতিক সংঘাত বা সমুদ্রপথে সরবরাহ ব্যাহত হলে দেশের জ্বালানি ব্যবস্থাই বিপাকে পড়তে পারে। সেই ঝুঁকি কমাতেই তৈরি করা হয় কৌশলগত তেল ভাণ্ডার; যেখানে জরুরি পরিস্থিতির জন্য বিপুল পরিমাণ অপরিশোধিত তেল মজুত রাখা হয়।

এই মুহূর্তে ভারতের এমন তেল মজুত রয়েছে তিনটি জায়গায়— বিশাখাপত্তনম, ম্যাঙ্গালুরু এবং পাদুরে। সব মিলিয়ে এই ভাণ্ডারগুলোর মোট তেল ধারণক্ষমতা প্রায় ৫.৩৩ মিলিয়ন টন, যা দিয়ে দেশের মাত্র ১০ দিনের চাহিদা মেটানো সম্ভব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইরান যুদ্ধ: পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যমের কভারেজে যে প্রশ্ন উঠছে

Israel Iran tensions: কিছু ইজরায়েলি বিশ্লেষকের মতে, দেশটির রাজনীতিতে প্রায়ই কোনো না কোনো দেশকে ‘শত্রু’ দাবি করে সামনে আনা হয়, যাতে নিরাপত্তার প্রশ্ন তুলে কঠোর নীতি চালিয়ে যাওয়া সহজ হয়। তাঁদের মতে, এক সময় গাজাকে প্রধান শত্রু হিসেবে দেখানো হতো, লেবাননকেও সেই ফাঁদে ফেলা হয়, আর এখন ইরানকেও সেইভাবেই তুলে ধরা হচ্ছে।

সরকারের পরিকল্পনা ছিল জাজপুরে নতুন ভাণ্ডার তৈরি হলে সেই ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। নতুন প্রকল্পটির ধারণক্ষমতা ৪ মিলিয়ন টন। এটি তৈরি হলে ভারতের আপদকালীন তেল মজুতের সময়সীমা ১০ দিন থেকে বেড়ে প্রায় ২১ দিনে পৌঁছতে পারে।

প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প সাত বছরেও শুরু হল না কেন? প্রধান সমস্যা জমি নিয়েই। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকা সংস্থা ‘ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড’ (ISPRL) ২০১৯ সালেই প্রায় ৪০০ একর জমি চিহ্নিত করেছিল। কিন্তু এখনও পুরো জমি হাতে পায়নি তারা। বর্তমানে প্রায় ২৮৬ একর জমির প্রক্রিয়া চলছে, বাকি অংশ নিয়ে জট কাটেনি।

তার ওপর রয়েছে আরেকটি সমস্যা— প্রস্তাবিত প্রকল্প এলাকার আশেপাশে ১৩টি পাথর খনি রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই এলাকায় ক্রমাগত খনন চলতে থাকলে পাহাড়ের কাঠামোগত স্থিতি দুর্বল হয়ে পড়তে পারে, যা ভূগর্ভস্থ তেল ভাণ্ডারের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই এই খনন বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপও চাওয়া হয়েছে। তবে প্রকল্পের পরিকল্পনা পুরোপুরি থেমে নেই। ইঞ্জিনিয়ারিং সংস্থা Engineers India Limited ইতোমধ্যেই এর নকশা তৈরি করে ফেলেছে। টেন্ডার সংক্রান্ত নথিপত্রও প্রস্তুত। এখন অপেক্ষা কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত অনুমোদনের। জমি হস্তান্তরের সমস্যা মিটে গেলে প্রায় পাঁচ মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু করা সম্ভব বলে জানা যাচ্ছে।

বিশ্বজুড়ে যখন জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে, তখন ভারতের এই মেগা প্রকল্পের দীর্ঘসূত্রিতা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। বিশেষ করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই বিলম্ব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। কারণ, আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা বা সরবরাহে ব্যাঘাত দেখা দিলে তার সরাসরি প্রভাব পড়ে ভারতের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। সেই পরিস্থিতিতে কৌশলগত তেল ভাণ্ডারই হতে পারে সবচেয়ে বড় ভরসা। কিন্তু আপাতত সেই ভরসার প্রকল্পই আটকে রয়েছে কাগজপত্র আর প্রশাসনিক জটের গোলকধাঁধায়।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।