কেন বিহারের ভোটার তালিকায় 'নিবিড় সংশোধন' নিয়ে বিতর্ক?

Bihar: এই জরিপে উঠে এসেছে, বিহারের ৭১% এরও বেশি দলিত ভোটার, বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এ ভোটাধিকার হারানোর ভয় পাচ্ছেন।

inscript
৩ মিনিট
কেন বিহারের ভোটার তালিকায় 'নিবিড় সংশোধন' নিয়ে বিতর্ক?

চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসেই বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই অবহে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) চালানো হচ্ছে। এই নিয়ে শুরু থেকেই বিতর্কের মুখে পড়েছিল নির্বাচন কমিশন। কেন বিহারে 'নিবিড় সংশোধন' নিয়ে বিতর্ক?

২২ জুলাই নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৫৬ লক্ষ নাম। এই ৫৬ লক্ষ ভোটারকেই তাঁদের নির্দিষ্ট ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তালিকায় ‘মৃত এবং স্থানান্তরিত’ ভোটারদের নাম ছিল বলে জানানো হয়েছিল কমিশনের তরফে। এ দিন আরও জানানো হয়, আগামী ১ অগস্ট সংশোধিত ভোটার তালিকার যে খসড়া প্রকাশিত হবে, তাতে সমস্ত যোগ্য ভোটারদের নাম থাকবে। বাদ পড়া ৫৬ লক্ষ ভোটারের মধ্যে ২০ লক্ষ মৃত। অথচ তাঁদের এখনও ভোটার কার্ড আছে, বাতিল করা হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
WB Electoral Roll : নির্বাচন কমিশনের অভূতপূর্ব নির্বাচনী তালিকা সংশোধন এবার বঙ্গেও

West Bengal Election : ভারতের নির্বাচন কমিশন রাজ্যের আধিকারিকদের জানিয়েছেন, নির্বাচনী তালিকার বিতর্কিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনের নির্দেশ দেওয়া হবে শীঘ্রই।

বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। এই নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলাও হয়েছে। সেগুলির শুনানিও শুরু হয়ে গিয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। এরই মধ্যে নির্বাচন কমিশনের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে কমিশন যুক্তি দিয়েছে, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদে উল্লেখিত আছে ‘ক্ষমতা এবং এক্তিয়ারে’র, ফলত এটি সুসংগত এবং সাংবিধানিক পদ্ধতি মেনেই করা হচ্ছে। ১৭ জুলাই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এসআইআর-২০২৫ এর উদ্দেশ্যে আধার, ভোটার আইডি এবং রেশন কার্ড যাচাই করার পরামর্শ দিয়েছিল। কিন্তু ২২জুলাই আবার কমিশন শীর্ষ আদালতকে জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সেগুলি যাচাই করা যাবে না। কমিশন তরফে দাবি করা হয়েছে, আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র, মানুষটি এই দেশের নাগরিক কিনা সেই প্রমাণ দেয় না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভোটের দিন বড় শহরের ভোটাররা কী করেন? অবাক করবে নির্বাচন কমিশনের এই তথ্য

Election Commission India: গত লোকসভা নির্বাচনে দিল্লিতেও অত্যন্ত কম মানুষ ভোট দেন, মাত্র ৫৬.৮৭%।

উল্লেখ্য, হিসাব করলে দেখা যাবে বিহারে প্রতিটি বিধানসভা থেকেই গড়ে প্রায় ২৩ হাজারের মতো মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন। এতে ভোটের ফলাফলের উপর বিরাট প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। তালিকা থেকে বাদ যাওয়া অধিকাংশই প্রান্তিক শ্রেণির মানুষ। ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী অর্গানাইজেশনস (NACDAOR)- ১০ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে একটি সমীক্ষা করে। এই সমীক্ষা করা হয়েছিল বিহারের ১৮,৫৮১ জন তফসিলি জাতি (SC)-র অন্তর্ভুক্ত মানুষদের নিয়ে। এই জরিপে উঠে এসেছে, বিহারের ৭১% এরও বেশি দলিত ভোটার, বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এ ভোটাধিকার হারানোর ভয় পাচ্ছেন।

দেখা গিয়েছে, প্রান্তিক শ্রেণির যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা কিন্তু বহু দশক ধরে ভোট দিয়ে আসছেন। কমিশন যে যে নথি চেয়েছে সেগুলি বিভিন্ন কারণে তাঁদের কাছে নেই। এই বাতিল করা ভোটারদের মধ্যে একটা অংশ সংখ্যালঘু। তাঁরা বরাবরই বিজেপি বিরোধী। অন্যদিকে আবার একটা অংশ একেবারে প্রান্তিক। তাঁরা দীর্ঘদিন ধরেই সরকারি সুবিধা পায় না। ফলত তাদেরও সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার প্রবণতা বেশি। একটা অংশের ভোটার যাঁরা সরকারি সুবিধা পান, তাঁদের আবার নীতীশ কুমারের দলের প্রতি সমর্থন। যদিও সংখ্যাটা তুলনামুলক অনেকটাই কম। তাছাড়া মৃত ভোটারের সংখ্যাটাও জরুরি। এতদিন প্রায় ২০ লক্ষ মৃত ব্যক্তির তালিকায় ছিল। ফলত অতীতের নির্বাচনগুলিতে এই মৃত ভোটারদের ভোট নিয়ে যে কারচুপি হয়নি, সেটাও জোর দিয়ে বলা যায় না।

অন্যদিকে আবার তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই দলের সমাবেশ থেকে অভিযোগ তুলেছিলেন, পড়শি রাজ্যে প্রায় ৪০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গেও বিধানসভা ভোটে একই রকম ভাবে কমিশন নাম বাদ দেওয়ার চেষ্টা করবে। যদিও মমতার হিসেবও ছাড়িয়ে গিয়েছে।

এখন দেখার আগামী ১ অগস্ট যে খসড়া প্রকাশিত হবে, তাতে কাদের নাম থাকে, আর কাদের নাম বাদ যায়? সত্যিই কি সরকার বিরোধী গোষ্ঠীগুলিকেই ধরে ধরে তালিকা থেকে বাদ দেওয়া হবে?

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?