জ্বলছে মণিপুর, মরছে মানুষ! আর সিনেমাহলে দেখানো হচ্ছে 'উড়ি; দ্য সার্জিক্যাল স্ট্রাইক'?

Manipur Hindi Movie Uri: শেষ ১৯৯৮ সালে "কুছ কুছ হোতা হ্যায়" দেখানো হয়েছিল মণিপুরে।

inscript
৩ মিনিট
জ্বলছে মণিপুর, মরছে মানুষ! আর সিনেমাহলে দেখানো হচ্ছে 'উড়ি; দ্য সার্জিক্যাল স্ট্রাইক'?

নাটকে লোকশিক্ষা হতো। সে জমানা গত হয়েছে, এখন সিনেমায় জনগণের শিক্ষা হয়। শিক্ষাকে 'সবক' বলে ডাকলেও ভুল হবে না। বিভিন্ন ক্ষেত্রেই রাজনৈতিক প্রোপাগান্ডা প্রচারের নির্ভরযোগ্য হাতিয়ার এখন হিন্দি সিনেমা। 'জাতীয়তাবাদ' প্রচার, পাকিস্তানকে শিক্ষা দেওয়ার মাহাত্ম্য প্রচার, দেশনেতার গুণাগুণ, অন্য রাজ্যের সরকারকে হেয় প্রতিপন্ন করে ফায়দা লোটা, রামরাজ্য গড়া- সবেতেই বেশ কিছুকাল ধরে হিন্দি সিনেমাকে ব্যাপকভাবে ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল। দেশের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী বলেছেন শান্তি ফিরছে মণিপুরে। কীভাবে ফিরছে? ভিকি কৌশলের হাত ধরে! জলন্ত মণিপুরে, অশান্ত মণিপুরে হিংসা থামানোর স্থায়ী কোনও ব্যবস্থা চোখে না পড়লেও সেখানে দেখানো হচ্ছে উড়ি- দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমাটি! মণিপুরকে স্বাধীনতা দিবসে দেশের উপহার? এখানেই রয়েছে হালকা ট্যুইস্ট!

২০ বছরেরও বেশি সময় পর কোনও হিন্দি সিনেমা এল মণিপুরে। জাতিসংঘর্ষ বিধ্বস্ত মণিপুরে পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের উপর নির্মিত বলিউডি সিনেমা প্রদর্শিত হলো চুরাচাঁদপুরের একটি অস্থায়ী ওপেন-এয়ার থিয়েটারে। ভিকি কৌশল অভিনীত উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক দেখতে মানুষও কম যাননি! এই ভয়াবহ সময়ে মানুষ নিজের নিরাপত্তার কথা না ভেবে সিনেমা দেখবেন, বা সিনেমা দিয়ে কেন্দ্র যে আসলে এসব হিংসা দমনে কতখানি তৎপর তা প্রমাণ করা হবে, এমন ভাবলেনই বা কারা? উত্তর জানলে অবাক হতে হয়!

হামার স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এইচএসএ) এই সিনেমার স্ক্রিনিংয়ের আয়োজন করে। শেষ ১৯৯৮ সালে "কুছ কুছ হোতা হ্যায়" দেখানো হয়েছিল মণিপুরে। ২০০০ সালের সেপ্টেম্বরে নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মির রাজনৈতিক শাখা দ্য রেভল্যুশনারি পিপলস ফ্রন্ট হিন্দি চলচ্চিত্রের উপর নিষেধাজ্ঞা জারি করে। ২০১৬ সালে জম্মু ও কাশ্মীরের উড়িতে একটি সেনা ক্যাম্পে ভারতীয় নিরাপত্তা বাহিনী পরিচালিত 'সার্জিক্যাল স্ট্রাইক'-এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল উড়ি। মেইতেই সন্ত্রাসী গোষ্ঠীর এই নিষেধাজ্ঞার বিরোধিতা করতেই অস্থির মণিপুর রাজ্যে এই অবস্থাতেও উড়ি সিনেমা দেখানো হলো!

আদিবাসী উপজাতি নেতাদের ফোরামের মুখপাত্র গিঞ্জা ভুয়ালজং জানাচ্ছেন, তাদের শহরে শেষ হিন্দি সিনেমা দেখানো হয়েছে দুই দশকেরও বেশি আগে। মেইতিরা দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমাকে নিষিদ্ধ করেছে। ২০০০ সালে নিষেধাজ্ঞা জারির এক সপ্তাহের মধ্যে, রাজ্যের ভাষা ও সংস্কৃতিতে বলিউডের নেতিবাচক প্রভাবের আশঙ্কা করেই নাকি বিদ্রোহীরা রাজ্যের বিভিন্ন সিনেমা হলে হিন্দি সিনেমার প্রায় ৬০০০ থেকে ৮০০০ ভিডিও এবং অডিও ক্যাসেট এবং কমপ্যাক্ট ডিস্ক পুড়িয়ে দেয়। মেইতি গোষ্ঠীগুলির দেশবিরোধী নীতিগুলিকে অস্বীকার করা এবং ভারতের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেই নাকি উড়ি সিনেমা দেখানোর সিদ্ধান্ত! সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, এই সংগঠনটি নিজেদের কুকি উপজাতিদের কণ্ঠস্বর মনে করে। সিনেমা দেখানোর আগে, রাজধানী শহর থেকে ৬৩ কিলোমিটার দূরে অবস্থিত ওপেন-এয়ার থিয়েটারে জাতীয় সঙ্গীতও বাজানো হয়।

মণিপুরে গত ৩ মে থেকে সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং উপজাতি কুকি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জাতিগত সংঘর্ষ চলছে। এ পর্যন্ত সরকারি হিসেবে ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। কম করে ৬০,০০০ মানুষ ঘরছাড়া!

ছাত্র সংগঠনটি একটি বিবৃতিতে জানিয়েছে, "এটি মেইতেই সন্ত্রাসী গোষ্ঠী এবং মেইতিপন্থী মণিপুর রাজ্য সরকারের প্রতি আমাদের অনাস্থা এবং বিরোধিতা দেখানোর জন্যই আয়োজিত। কয়েক দশক ধরে আদিবাসীদের পরাধীন করে রেখেছে মেইতেইরা।" মণিপুরের জঙ্গি গোষ্ঠী, বেশিরভাগই মেইতেই, স্বাধীনতা দিবস বয়কটের ডাক দেয়। মেইতেই অধ্যুষিত ইম্ফল উপত্যকার বেশিরভাগ অংশই বন্ধ ছিল এবং সকলে স্বাধীনতা দিবস উদযাপনও করেননি। কুকি-অধ্যুষিত পাহাড়ে কিন্তু অনেকেই মেইতেই বিদ্রোহী গোষ্ঠীগুলির ডাকা বয়কটের বিরোধিতা করে জাতীয় পতাকা উত্তোলন করে। আদিবাসী সংগঠন বলছে, দেশবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলি থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করতে এবং কুকি-জোমি-হামার-মিজো আদিবাসীদের উপর নজরদারি চালানো মেইতেইপন্থী মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বিরোধিতা করতেই সিনেমা দেখানোর বন্দোবস্ত।

মেইতেইদের প্রতি কেন্দ্র সরকার 'নরম' বলেই বীরেন সিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা মণিপুরের এই হিংসাও থামানোর চেষ্টা হচ্ছে না- এই অভিযোগের ঠিক উল্টোপ্রান্তে গিয়ে আদিবাসীরাই যে আসলে দেশকে ভালোবাসেন তার প্রমাণ দিতে হচ্ছে? মেইতেইদের সন্ত্রাসের রূপ সামনে আনতেই কি আদিবাসীদের এই জাতীয়তাবাদের ভাবের ঘরে 'সার্জিক্যাল স্ট্রাইক'? নাহলে, যে পাহাড়ি কুকি-মিজো-নাগা গোষ্ঠীদের সঙ্গে উপত্যকার মেইতেইদের মূল জাতিগত সমস্যা, সেখানে নিজেদের সত্ত্বা বাঁচাতে হিন্দি সিনেমাকেই, তাও 'দেশাত্মবোধক' সিনেমাকেই কেন বেছে নিতে হচ্ছে? মণিপুর যে দেশেরই অংশ, তা প্রমাণ করতে হচ্ছে আদিবাসীদের! বিচ্ছিন্নতা বা সন্ত্রাস নয়, আসলে সীমান্তের আদিবাসীরাও দেশের 'সঙ্গে'ই আছে- এই প্রমাণ করেই যদি জাতীয়তাবাদের গীত চরমে গাইতে হয়- প্রশ্ন তো উঠবেই। না কি, এও আসলে সরকারেরই এক নীতি, মণিপুরের আদিবাসীদের মধ্যে গেরুয়া শিকড় ছড়াতেই কি উড়িকে হাতিয়ার করতে হচ্ছে? উত্তর আশা করা যায় ২০২৪-এর আগে মিলবেই!

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?