উত্তরপ্রদেশে মসনদে ফের যোগী, কেন দাগ কাটতে ব্যর্থ বিরোধীরা

Aritra Dasgupta
৩ মিনিট
উত্তরপ্রদেশে মসনদে ফের যোগী, কেন দাগ কাটতে ব্যর্থ বিরোধীরা

চ্যালেঞ্জ ছিল অনেক। কিন্তু সেসব অতিক্রম করে ফের একবার উত্তরপ্রদেশের মসনদে যোগী আদিত্যনাথ। এইবারের ভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাওয়া নিয়ে সংশয় ছিল বিজেপির অন্দরে ও। করোনার সময় থেকে একের পর এক ঘটনায় উত্তরপ্রদেশ নির্বাচনে বেশ চাপেই ছিলেন যোগী। কিন্তু ২০২২-এর ভোটের অঙ্ক প্রমাণ করল যোগীর প্রতি উত্তরপ্রদেশের আমজনতার ভরসা এখনও অটুট।

করোনা পরিস্থিতিতিতে ইউপির সামগ্রিক চিত্র গোটা দেশের কাছেই দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল। গঙ্গার চর ধরে কমলা শালুতে মুড়িয়ে মৃতদেহের সারির ছবি কিংবা অক্সিজেনের অভাবে ছটফটিয়ে রোগীর মৃত্যু সবমিলিয়েই সিঁদুরে মেঘ দেখেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলের জন্য মাঠে নেমেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী এবং বারানসীর সাংসদ নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশে যোগী সরকারের ব্যর্থতা ঢাকতে গুজরাট ক্যাডারের পোড় খাওয়া আমলা একে শর্মাকে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী। বলাই বাহুল্য নিজের রাজ্যে কোনও দিল্লির আমলার খবরদারিকে কার্যত পাত্তাই দেননি যোগী আদিত্যনাথ।

করোনা পরিস্থিতি ছাড়া ও বিজেপির অন্যতম পথের কাঁটা ছিল কেন্দ্রের কৃষি বিল নিয়ে উত্তরপ্রদেশের কৃষকদের ক্ষোভ। এই সব অশান্তির রেশ ধরেই পুর ভোটে বেশ খারাপ ফল করেছিল বিজেপি। বিরোধীরা ও এর সুযোগ নিতে কসুর করেননি। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু লখনউর সিংহাসন থেকে খালি হাতেই ফিরতে হল সমাজবাদী পার্টিকে।

আশা জাগিয়েও কেন ব্যর্থ অখিলেশ?

উত্তরপ্রদেশের ভোটের আগে গোটা দেশের যে বিজেপি বিরোধিতা তাকে কাজে লাগাতে চেয়েছিলেন অখিলেশ যাদব। কৃষি বিল নিয়ে উত্তরপ্রদেশের কৃষকদের ক্ষোভ থেকে শুরু করে যোগীর মেরুকরণের রাজনীতি সব নিয়েই মানুষের কাছে পৌঁছতে চেষ্টা করেছিলেন মুলায়ম পুত্র। উত্তরপ্রদেশের রাজনীতিতে জাতের রাজনীতি ভোটের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ট্রাম্প কার্ড। কৃষকদের মধ্যে জাঠ, কুর্মি সম্প্রদায়ের মানুষদের একটা অংশের সমর্থন পেয়েছিলেন অখিলেশ। আবার মুসলিম ভোটারদের ক্ষেত্রে ও একটা অংশ সমাজবাদীর পার্টির পক্ষে ছিল। অপরদিকে উত্তরপ্রদেশের উচ্চবর্ণ হিন্দুদের সমর্থন অটুট ছিল বিজেপির প্রতি। এমনকি নিম্নবর্গের কিছু গোষ্ঠীকেও নিজেদের হিন্দুত্ববাদী ছাতার তলায় আনতে সমর্থ হয়েছিলেন যোগী।

কিন্তু অখিলেশের পূর্ব উত্থানও মিথ্যে ছিল না। উত্তরপ্রদেশ নির্বাচনের আগে অখিলেশের জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মত। কিন্তু শেষমেশ এই টক্করে পারলেন না অখিলেশ। যদি ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে উত্তরপ্রদেশের গদিতে অখিলেশের বসা হল না ঠিকই কিন্তু বিজেপির নিরঙ্কুশ আধিপত্যে খানিক হলে ও থাবা বসাতে পেরেছেন অখিলেশ। আসনের বিচারে দেখলে ২০১৭ এর নির্বাচনে সমাজবাদী পার্টি পেয়েছিল ৪৭ টি আসন। অন্যদিকে বিজেপির ঝুলিতে ছিল ৩১২ টি আসন। সেখানে এইবার ২০২২ এর নির্বাচনে বিজেপি ২৬৯ টি আসনে এগিয়ে।অন্যদিকে সমাজবাদী পার্টি ৪৭ থেকে এইবার ১১৫ টি আসনে এগিয়ে। সেই দিক থেকে দেখতে গেলে খানিকটা হলেও জাতধর্মের রাজনীতি এবং বিজেপি বিরোধিতার ফায়দা তুলতে পেরেছেন অখিলেশ। নিজের নির্বাচনী কেন্দ্র কারহল থেকে ও বড় মাপের জয় পেয়েছেন অখিলেশ যাদব।

কিন্তু তাত ও যোগীর বিজয়রথকে আটকানো যায়নি। বিজেপির অন্দরে যোগীর উগ্র হিন্দুত্ব নিয়ে অসন্তোষ থাকলে ও নাগপুরের নির্দেশেই যোগীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছিল বিজেপি। যোগী বিরোধীরা যতই যোগীর শাসনের দিকে আঙুল তুলুক সাধারণ মানুষের সমর্থন ছিল তার দিকেই। পেট্রোল ডিজেলের ক্রমাগত দাম বৃদ্ধি, করোনা কালে পরিযায়ী শ্রমিকদের অবস্থা, বাজারের মন্দা সব নিয়েই উত্তরপ্রদেশের বেশিরভাগ মানুষের মত ছিল গোটা বিশ্বের যেখানে এমন শোচনীয় অবস্থা সেখানে আলাদা করে এই ব্যর্থতার দায় আদিত্যনাথ বা মোদীর নয়। এই যে বিজেপির উত্তরপ্রদেশ বিজয় তার মূলেই রয়েছে হাজার ব্যর্থতার পরও সফলভাবে ভোটারদের মন জয়।

ভোটের আগে হিন্দু মুসলিম মেরুকরণে আশি- কুড়ির তত্ত্ব থেকে শুরু করে বিরোধীদের গুঁড়িয়ে দিতে বুলডোজার থিওরি সবমিলিয়ে যোগী আদিত্যনাথ তার হিন্দু রাজনীতি নিয়ে ছিলেন অবিচল নির্বিকল্প। যোগীর রাজ্যে ঠাকুর সম্প্রদায়ের বাড়াবাড়ি নিয়ে ব্রাহ্মণদের ক্ষোভ ছিল হয়তো কিন্তু যোগী জানতেন কোন দেবতা কোন ফুলে তুষ্ট। ফলে এইবার সব বিরোধিতাকে তুড়ি মেরে উড়িয়ে লখনউ-এর তখতে যোগীই।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।