শুধু একটা 'ব্লক', আর...
Valentine's Day 2026:কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। রাহুল এল। আমি জানি না সে ঠিক কী বলেছিল, কিন্তু সে তোমাকে আমার সম্পর্কে ভুল বোঝাতে পেরেছিল। আর তুমিও এক মুহূর্তে কোনো প্রশ্ন না করে, কোনো ব্যাখ্যা না চেয়ে আমাকে তোমার জীবন থেকে মুছে দিলে। শুধু একটা ‘ব্লক’—আর সব শেষ।
মাম্পি,
আমি জানি না এই চিঠিটা কোনোদিন তোমার হাতে পৌঁছবে কি না। হয়তো পৌঁছবেও না। কিন্তু বুকের ভিতর জমা কিছু না-বলা কথা আজ আমাকে শ্বাস নিতে দিচ্ছে না, তাই লিখতে বসলাম।
আমি তোমাকে ভীষণ ভালবেসে ফেলেছিলাম মাম্পি—হঠাৎ করে নয়, খেলাচ্ছলে নয়, কিংবা কোনো প্রয়োজনেও নয়। তোমাকে ভালবেসেছি খুব ধীরে, গভীরে এবং অসম্ভবভাবে। আমি তোমাকে আগলে রাখতে চেয়েছিলাম। তোমার অতীতের ভাঙাচোরা অংশগুলোকে আমি নিজের বলে মেনে নিয়েছিলাম—তোমার ডিভোর্স, তোমার যন্ত্রণা, সবকিছু। এমনকি তোমার মেয়েটাকেও আমি নিজের সন্তান বলে ভাবতে শুরু করেছিলাম। আমি এমন এক ভবিষ্যৎ কল্পনা করেছিলাম যেখানে ‘আমি’ আর ‘তুমি’ বলতে আলাদা কিছু ছিল না।
- আপনার জন্য আরও কিছু লেখা
Valentine's Day 2026: পরনে ছিল সাধারণ এক চওড়া লাল পাড় সাদা শাড়ি, ডান হাতে কালো ব্যান্ডের সোনালি ঘড়ি, আর কপালের মাঝখানে ছোট একটি লাল টিপ। তোমার এই নিরাভরণ সাজের মধ্যে কী প্রচণ্ড এক ব্যক্তিত্ব! তোমাকে দেখে মনে হচ্ছিল, শুধু দূর থেকেই ভালোবাসা যায়, কাছে গিয়ে প্রেম নিবেদন করার সাহস হয় না।
মনে আছে? ঘণ্টার পর ঘণ্টা কথা হতো আমাদের। টিনের পাশে বসে আমরা স্বপ্ন বুনতাম—একটা শান্ত জীবন, একটু হাসি আর অনেকখানি নির্ভরতার স্বপ্ন।
কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। রাহুল এল। আমি জানি না সে ঠিক কী বলেছিল, কিন্তু সে তোমাকে আমার সম্পর্কে ভুল বোঝাতে পেরেছিল। আর তুমিও এক মুহূর্তে কোনো প্রশ্ন না করে, কোনো ব্যাখ্যা না চেয়ে আমাকে তোমার জীবন থেকে মুছে দিলে। শুধু একটা ‘ব্লক’—আর সব শেষ।
মাম্পি, আজও আমি তোমাকে প্রতিদিন মিস করি। কিছু মানুষ চলে যায় ঠিকই, কিন্তু এক ভয়াবহ শূন্যতা রেখে যায়। তুমি ঠিক সেভাবেই রয়ে গিয়েছ আমার জীবনে। হয়তো তোমার কাছে আমি ভুল প্রমাণিত হয়েছি, হয়তো তুমি আমাকে দূরে সরিয়ে দিয়ে শান্তি পেয়েছ। কিন্তু একটা কথা চিরন্তন সত্য—আমি তোমাকে মন থেকে ভালবেসেছিলাম। এই ভালোবাসায় কোনো অভিনয় ছিল না, কোনো স্বার্থ ছিল না; সেখানে শুধু তুমিই ছিলে।
যদি কোনোদিন এই চিঠিটা পড়ো, একটিবার শুধু মনে কোরো—কেউ একজন ছিল, যে নিঃশর্তভাবে তোমাকে ভালবেসেছিল। আর সবচেয়ে তিক্ত সত্য হলো—আজ আমি বুঝি, তুমি আমাকে হারাওনি; হারিয়েছ এমন একজন মানুষকে, যে তোমার জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে রাজি ছিল।
ইতি,
সঞ্জয়







