প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা 'তুমি'র জন্য

Valentine's Day 2026: পরনে ছিল সাধারণ এক চওড়া লাল পাড় সাদা শাড়ি, ডান হাতে কালো ব্যান্ডের সোনালি ঘড়ি, আর কপালের মাঝখানে ছোট একটি লাল টিপ। তোমার এই নিরাভরণ সাজের মধ্যে কী প্রচণ্ড এক ব্যক্তিত্ব! তোমাকে দেখে মনে হচ্ছিল, শুধু দূর থেকেই ভালোবাসা যায়, কাছে গিয়ে প্রেম নিবেদন করার সাহস হয় না।

Sugata Mitra
৬ মিনিট
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা 'তুমি'র জন্য

সেদিন তোমাকে দেখলাম ট্রেনের জানলা দিয়ে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলে কার অপেক্ষায়—জানি না। ট্রেন সিগন্যাল না পাওয়ায় অনেকক্ষণ আটকে ছিল। তুমি বারবার ঘড়ি দেখছিলে। কাঁধে একটা শান্তিনিকেতনি ঝোলা; ফর্সা মুখের চারপাশে অবাধ্য কোঁকড়া চুলের কয়েক গুচ্ছ এসে পড়েছে কপালে। তোমার নাকের তলায় অল্প অল্প ঘাম। নাকের নিচে বিন্দু বিন্দু ঘাম তুমি ছোট রুমালটা দিয়ে আলতো করে মুছে নিচ্ছিলে বারবার।

পরনে ছিল সাধারণ এক চওড়া লাল পাড় সাদা শাড়ি, ডান হাতে কালো ব্যান্ডের সোনালি ঘড়ি, আর কপালের মাঝখানে ছোট একটি লাল টিপ। তোমার এই নিরাভরণ সাজের মধ্যে কী প্রচণ্ড এক ব্যক্তিত্ব! তোমাকে দেখে মনে হচ্ছিল, শুধু দূর থেকেই ভালোবাসা যায়, কাছে গিয়ে প্রেম নিবেদন করার সাহস হয় না। তোমার মুখের সেই প্রখর গাম্ভীর্য সত্ত্বেও আমি মনে মনে তোমাকে ভালোবেসেই ফেললাম, ‘শ্রী’।

আমি জানি না তোমার আসল নাম কী। কিন্তু মনে হলো, এই নামটাই তোমাকে সবচেয়ে বেশি মানায়। জানলার এক ঝলক দেখা, অথচ তুমি আমার মনে চিরদিনের মতো গেঁথে গেলে। তুমি একবারও ভুল করেও আমার দিকে তাকাওনি; তাকালে দেখতে পেতে এক তৃষ্ণার্ত প্রেমিক তোমাকে কতটা মুগ্ধ হয়ে দেখছে। আমার মনের ক্যামেরায় তোমার যে ছবি ততক্ষণে তোলা হয়ে গেছে, তা কোনোদিন মোছার নয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রিয়, সমাধান নয়, আমি তোমার জীবনের প্রশ্ন হয়েই থাকতে চাই

Valentine's Day 2026: আমি মিথ্যের আশ্রয় নিতে পারি না, এমনকি নিজের খামতিগুলোও তোমার কাছে ঢাকতে জানি না। যা পারি তা হলো তোমার সমস্ত অন্ধকার, অপছন্দ আর যন্ত্রণার দিনগুলোকে নিজের করে নিতে।

তোমাকে কী বলে ডাকব? প্রিয় বান্ধবী? মাই ফেয়ার লেডি? না, এসব সম্বোধন আমার পছন্দ নয়—বড্ড সেকেলে। তার চেয়ে বরং নামহীন ভাবেই ডাকি? তুমি নিশ্চয়ই বুঝে নেবে। তোমাকে দেখে মনে হয়, কোথায় যেন দেখেছি! বইমেলায়? কফি হাউসের আড্ডায়? মিছিলে? বা হয়তো রবীন্দ্র সদনের গানের আসরে? না, তোমার মতো মুখ আমি আর কোথাও দেখিনি। তোমার ঐশ্বরিক ঔজ্জ্বল্য আর কোথাও চোখে পড়েনি।

সব প্রেমপত্রেই প্রেমিকের দু-চার লাইন কবিতা থাকে। আজ আমিও সেই লোভ সামলাতে পারছি না। রবীন্দ্রনাথের ভাষায় বলতে ইচ্ছে করে—

ধরাতলে রূপসী সে সবাকার চেয়ে

  • আপনার জন্য আরও কিছু লেখা
তোমায় ভালোবেসে

Valentine's day 2026: এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে হয়। তুমি আমার সেই পরশপাথর, যার ছোঁয়ায় এই সাধারণ রাখাল আজ রাজপুত্রের মতো দামী হয়ে উঠেছে।

তবে এ যেন এক অন্যরকম সৌন্দর্য—এটাই তোমার নিজস্ব ‘স্টাইল স্টেটমেন্ট’।

হয়তো এই চিঠি কোনোদিনও তোমার কাছে পৌঁছবে না। ডাকপিওনের ব্যাগের অন্ধকারেই মুখ লুকিয়ে থাকবে, কারণ এই চিঠির তো কোনো ঠিকানা নেই। এ তো কেবল আমার মনের লিখন। তুমি যেখানেই থাকো, ভালো থেকো ‘শ্রী’। হয়তো কোনোদিন তোমার হাতে হাত রাখা হবে না, চোখের দিকে তাকিয়ে বলা হবে না কোনো কথা; তবু জেনো, আমার হৃদয় তোমার হৃদয়কে ছুঁয়ে গেছে।

ভালোবাসা শব্দটা এখন বহু ব্যবহারে ক্লিশে হয়ে গেছে। আমি হয়তো সুনীলের মতো করে বলতে পারলাম না কিংবা জীবনানন্দের মতো করে ভালোবাসার কথা উচ্চারণ করতে পারলাম না; আমি আমার মতো করেই বললাম। তুমিই আমার বনলতা সেন, তুমিই আমার নীরা। অনেকদিন পর যখন পুরোনো বইয়ের ভাঁজে এই চিঠি খুঁজে পাবে—হয়তো তোমার নতুন প্রেমিকের হাতে পড়বে এটি—তখন তুমি তোমার মতো করেই এর জবাব দিও।

ইতি,

তোমার এক অজ্ঞাত প্রেমিক

লিখেছেন
Sugata Mitra
Sugata Mitra
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।