রুশ প্রেসিডেন্টের সহকারীকে হত্যার চেষ্টা, এবার লক্ষ্য স্বয়ং পুতিন?

পুতিনের ডানহাতকে হত্যার চেষ্টার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি আততায়ীদের মূল লক্ষ্য রাশিয়ান প্রেসিডেন্ট?

Aritra Dasgupta
৩ মিনিট
রুশ প্রেসিডেন্টের সহকারীকে হত্যার চেষ্টা, এবার লক্ষ্য স্বয়ং পুতিন?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে বিশ্ব, তখনই পুতিনের সহকারী নিকোলাই পত্রুশেভকে হত্যার চেষ্টা নিয়ে তোলপাড় রাশিয়ার রাজনীতি। ৭১ বছরের নিকোলাইকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডানহাত বলা যেতেই পারে। রাশিয়ার গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধান ও বর্তমানে ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের প্রধান নিকোলাই পত্রুশেভকে বিষপ্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়। অসুস্থ হয়ে পড়তেই দ্রুততার সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রাশিয়ার প্রশাসনের অন্যতম ঘনিষ্ঠ সংবাদমাধ্যম জেনারেল এসভি আর সূত্রের খবর, ডাক্তারি পরীক্ষায় পত্রুশেভের দেহে বিষপ্রয়োগের প্রমাণ মিলেছে।

মস্কোর ক্ষমতার অন্দরমহলে নিকোলাই পত্রুশেভ যথেষ্ট উল্লেখযোগ্য মুখ। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে একই মঞ্চে প্রায়শই দেখা মেলে পত্রুশেভের। বর্ষীয়ান এই রাজনীতিকের উপর অগাধ আস্থা প্রেসিডেন্ট পুতিনের। বর্তমানে পুতিনের শারীরিক অবস্থা খুব ভালো যাচ্ছে না। যখনই প্রেসিডেন্ট চিকিৎসার জন্য দেশে অনুপস্থিত থাকেন, মস্কো শাসনের দায়ভার তখন বর্তায় নিকোলাই পত্রুশেভের ওপর। গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রেও পুতিনের অন্যতম ভরসা পত্রুশেভ। ইউক্রেন আক্রমণের সিদ্ধান্তের জন্য দেশের অন্দরে, এমনকী, বিভিন্ন শক্তিধর দেশের কাছেই নিন্দার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। এই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ও মূল কারিগর নিকোলাই পত্রুশেভ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গোপনে রাশিয়াকে সাহায্য? জেলেনস্কির নয়া সিদ্ধান্তে জল্পনা ইউক্রেনের গুপ্তচরদের নিয়ে

সরগরম পরিস্থিতির মধ্যেই নিজের দেশের দুই উচ্চপদস্থ আধিকারিককে অপসারণ করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

নিকোলাই পত্রুশেভের ছেলে দিমিত্রি বর্তমানে পুতিন প্রশাসনের কৃষিমন্ত্রী। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা ভবিষ্যতে যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতা হস্তান্তরের পথে হাঁটেন সেক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট পদের অন্যতম দাবিদার দিমিত্রি পত্রুশেভ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাশিয়ার এহেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বর ওপর বিষপ্রয়োগের ঘটনা কি আসলে রাষ্ট্রনায়ক পুতিনকেই সতর্ক করা? বিষপ্রয়োগে নিকোলাই পত্রুশেভ অসুস্থ হওয়ার পরই জরুরি ভিত্তিতে এই হত্যার চেষ্টার তদন্তে নেমেছে রাশিয়ার গোয়েন্দা বিভাগ। চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে, এই অন্তর্ঘাতের পিছনে কারা জড়িয়ে রয়েছে!

এমনিতেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শত্রুসংখ্যা কম নয়। বিশ্বের রাজনীতিতে যত নিজের প্রভাব বিস্তার করেছেন পুতিন, ততই তাঁর প্রতি বিরূপ হয়েছে ইউরোপ, আমেরিকা। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে, তখনও ওয়াশিংটন এবং ইউরোপিয়ান ইউনিয়ন পুতিনের যুদ্ধ ঘোষণার সিদ্ধান্তের চরম বিরোধিতা করে। শুধু তাই নয়, রাশিয়াকে কুপোকাত করতে ইউক্রেনকে অর্থ ও সেনা-সাহায্য পাঠাতেও সম্মত হয় পশ্চিমি দুনিয়ার দেশগুলি।

ইউক্রেনের সংবাদমাধ্যমে ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ দাবি করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়। সংবাদমাধ্যমে বুদানভ দাবি করেন, প্রায় দুই মাস আগে ককেশাস থেকে আসা ভাড়াটে গুন্ডার দল প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্টের কঠোর নিরাপত্তার ব্যূহ ভেদ করে তাঁকে হত্যা করা সম্ভব হয়নি আততায়ীদের পক্ষে। অন্য এক দাবিতে কিরিলো আরও দাবি করেন, পুতিনের স্বাস্থ্যের অবস্থা যথেষ্ট খারাপ। এই পরিস্থিতিতে ক্ষমতার লড়াইয়ের জন্য ক্রেমলিনের অন্দরে খুব শীঘ্রই অশান্তি তৈরি হতে চলেছে। যদিও ইউক্রেনের এইসব দাবিই নাকচ করে দেন পুতিনের দীর্ঘদিনের সহযোগী বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেঙ্কো।

রাশিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা প্রেসিডেন্ট পুতিনের কোনও শত্রুই তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ নিকোলাই পত্রুশেভকে হত্যার চেষ্টা করেছে। তাঁদের মতে, ২০০৪ সালে পুতিন জর্জিয়া আক্রমণের পর থেকেই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সদস্যরা রাশিয়ার বিভিন্ন প্রশাসনিক উচ্চপদস্থ কর্তাদের জীবননাশের চেষ্টা করে চলেছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করার পরে ইউক্রেন ও অন্যান্য বিরোধী সংগঠন ও পুতিন প্রশাসনকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। ২০১৭ সালে চলচ্চিত্রকার অলিভার স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন নিজেই জানিয়েছিলেন, তাঁকে অন্তত ৫ বার হত্যার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে মার্চ মাসের শুরুর দিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের এক সেনেটর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার দাবি তোলেন। পুতিনের ডানহাতকে হত্যার চেষ্টার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি আততায়ীদের মূল লক্ষ্য রাশিয়ান প্রেসিডেন্ট?

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।