গোপনে রাশিয়াকে সাহায্য? জেলেনস্কির নয়া সিদ্ধান্তে জল্পনা ইউক্রেনের গুপ্তচরদের নিয়ে

সরগরম পরিস্থিতির মধ্যেই নিজের দেশের দুই উচ্চপদস্থ আধিকারিককে অপসারণ করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

Aritra Dasgupta
৩ মিনিট
গোপনে রাশিয়াকে সাহায্য? জেলেনস্কির নয়া সিদ্ধান্তে জল্পনা ইউক্রেনের গুপ্তচরদের নিয়ে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় ছয় মাস অতিক্রান্ত। এই ছয় মাসে রাশিয়া-ইউক্রেন কোনও পক্ষই যুদ্ধ থেকে নিজেদের সরিয়ে আনেনি। বরং বিশ্বের অন্যান্য দেশের এই দীর্ঘ যুদ্ধে কূটনৈতিকভাবে জড়িয়ে পড়া আরও জটিল করেছে পরিস্থিতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গোটা বিশ্বে তৈরি হয়েছে এক নতুন সমীকরণও। ব্রিটেন, আমেরিকার মতো একাধিক দেশ অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করেছে ইউক্রেনকে। এই সরগরম পরিস্থিতির মধ্যেই নিজের দেশের দুই উচ্চপদস্থ আধিকারিককে অপসারণ করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

ইউক্রেনের গুপ্তচর সংস্থার প্রধান এবং ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলকে নিজেদের পদ থেকে বরখাস্তর নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ান অনুপ্রবেশের চেষ্টা যুদ্ধের প্রথম থেকেই ছিল। এই দুই আধিকারিকের অপসারণ প্রসঙ্গে একটি বিবৃতিতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, "এখনও অবধি প্রায় ৬০ জন প্রাক্তন ইউক্রেন সরকারের আধিকারিক রাশিয়ার হয়ে গোপনে কাজ করে চলেছে। এই দুই আধিকারিকের বিভিন্ন কার্যকলাপ এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে খুবই দুশ্চিন্তার বিষয়। দেশের নিরাপত্তা সুরক্ষিত করতেই আমরা এই দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি।"

এই প্রসঙ্গে ইউক্রেনিয়ান টিভিতে এক সাক্ষাৎকারে জেলেনস্কি প্রশাসনের অন্যতম শীর্ষ আধিকারিক ও প্রেসিডেন্ট-ঘনিষ্ঠ আন্দ্রি স্মিরনভ জানিয়েছেন, তদন্তের স্বার্থেই সাময়িকভাবে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের দুই সরকারি সংস্থার আধিকারিককে। অপসারিত দুই ইউক্রেন সরকারের আধিকারিক ইভান বাকানভ এবং ইরিনা ভেনেকদিক্তোভার বিরুদ্ধে তদন্তের পর তাঁদেরকে আবার পদে বহাল করা হতে পারে বলেই মন্তব্য করেছেন স্মিরনভ। এক দীর্ঘ সাক্ষাৎকারে স্মিরনভ বলেছেন, "এই দুই আধিকারিকের বিরুদ্ধে দেশের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার একাধিক প্রমাণ সরকারের হাতে রয়েছে।রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের লড়াইকে কেউ যদি কোনোভাবে নষ্ট করার চক্রান্ত করে তাহলে ইউক্রেন সরকারকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আমার ধারণা এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট জেলেনস্কির সিদ্ধান্ত একদম যথাযথ।"

  • আপনার জন্য আরও কিছু লেখা
মানুষের আস্থা ফিরবে? শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের আসল পরিচয় জানুন

দীর্ঘ টানাপোড়েনের পর গত ১৪ জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন গোতাবায়া রাজাপক্ষে। তারপর রনিল এবং পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনার মধ্যে কোনও একজনই অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে পারেন বলে শোনা যায়। শেষপর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রনিলই।

অতীতে বারবার দেখা গিয়েছে রাশিয়া গোপনে ইউক্রেনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে যোগাযোগ রেখেছে এমনকি তাঁদেরকে সরাসরি প্রভাবিত করে ইউক্রেনকে নিজেদের কবজায় আনতে চেষ্টা করেছে। যুদ্ধের শুরু থেকেই এই ব্যাপারে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। শুধুমাত্র এই দুই উচ্চপদস্থ আধিকারিকই নয়, ইউক্রেনের গুপ্তচর সংস্থার একাধিক কর্তাব্যক্তির বিরুদ্ধেই রাশিয়ার সঙ্গে গোপন আঁতাঁতের প্রমাণ মিলেছে। যুদ্ধের রাশ নিজেদের হাতে রাখতে মস্কোর এই কৌশল ইউক্রেনের মানুষজনের কাছে খুবই পরিচিত বিষয়। সুদূর অতীত থেকেই রাশিয়ান গুপ্তচর সংস্থা ইউক্রেনের ভেতর থেকে নানা গোপন তথ্য পাচারের কাজ করে চলেছে।

কারা এই ইভান বাকানভ এবং ইরিনা ভেনেকদিক্তোভা?

২০১৯ সালে ইউক্রেন নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির হয়ে সফল প্রচারকার্য চালানোর পর ইউক্রেনের ইন্টেলিজেন্স এজেন্সির মাথায় বসেন বাকানভ। সেই সময় এইরকম গুরুত্বপূর্ণ পদে বাকানভের নিয়োগ নিয়ে বিরোধীদের কাছে সমালোচনার মুখে পড়তে হয় প্রেসিডেন্ট জেলেনস্কিকে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে কিছুদিন ধরেই বাকানভের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ পাচ্ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এমনকী, ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল, তখনও দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে বাকানভের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বাকানভের অপসারণের পর তাঁর পদে স্থলাভিষিক্ত হয়েছেন ভাসিল মালুক।

আবার অন্যদিকে আইনি দুর্নীতির অভিযোগে অপসারণ করা হয়েছে ইরিনা ভেনেকদিক্তোভাকে। ২০২০-তে প্রসিকিউটর জেনারেলের পদে বসেন ইরিনা। বেশ কিছুদিন ধরেই কর্তব্যে গাফিলতির অভিযোগে সতর্ক করা হচ্ছিল ইরিনাকে। গত জুন মাসেই একটি সংবাদ বিবৃতিতে ইরিনা জানিয়েছিলেন এই যুদ্ধ পরিস্থিতিতে ঘটে যাওয়া প্রায় ২১,০০০ অপরাধের তদন্তভার হাতে নিয়েছে তাঁর সংস্থা।

যেভাবে প্রতি মুহূর্তেই ইউক্রেনের প্রশাসনিক বিভাগে রাশিয়ার হস্তক্ষেপ ও গোপন যোগাযোগ বেড়ে চলেছে তাতে অদূর ভবিষ্যতে বরখাস্ত হতে পারেন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আধিকারিক। যুদ্ধের মাঝে এই ধরনের প্রশাসনিক সমস্যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন জোগাবে রাশিয়াকে এবং চাপের মুখে ফেলবে জেলেনস্কি প্রশাসনকে।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?

ইন্ডিয়া জোটের মিছিলে বাধা, সুপ্রিম কোর্টে দায়ের হলো রিট

INDIA bloc's march towards supreme court: সোমবার কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট অভিমুখে ইন্ডিয়া ব্লকের ‘চলো দিল্লি’ মিছিল অনুষ্ঠিত হলো। রাহুল গান্ধীর দুই পাশে ছিলেন, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরা। মিছিলে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সুপ্রিয়া সুলে। ভগবান দাস রোডে মিছিল পুলিশি বাধার সম্মুখীন হয়। শেষমেশ সুপ্রিম কোর্টে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া’ নামে একটি রিট পিটিশন দাখিল হয়।