গান্ধী পরিবারের একচেটিয়া দখলদারিতে বিরক্ত নেতারা, ২০২৪-এর আগে কোথায় দাঁড়িয়ে কংগ্রেস?

সিবালের প্রস্থানে G-23 গোষ্ঠীও অচিরেই ভেঙে পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ গোলাম নবি আজাদ, আনন্দ শর্মার মতো নেতারা এই মুহূর্তে রাজ্যসভার টিকিট পেতে উদগ্রীব।

pampii adhikari
৫ মিনিট
গান্ধী পরিবারের একচেটিয়া দখলদারিতে বিরক্ত নেতারা, ২০২৪-এর আগে কোথায় দাঁড়িয়ে কংগ্রেস?

হৃত গৌরব ফিরে পেতে আগাপাশতলা রদবদলের কথা শোনা গিয়েছিল। প্রবীণ-নবীন সকলকে একজোট করে অক্সিজেনের জোগান বাড়ানোর কথা ফিরছিল মুখে মুখে। উদয়পুরে মহাসমারোহে ‘চিন্তন শিবির’ সেরে দিল্লি ফেরার পর এখনও দু’সপ্তাহও কাটেনি। তার মধ্যেই বড় রদবদল ঘটে গেল কংগ্রেসে। দল ছাড়ার কথা ঘোষণা করলেন গান্ধী পরিবারের বিশ্বস্ত সৈনিক কবিল সিবাল। শুধু তাই নয়, যে উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বে রয়েছেন খোদ প্রিয়াঙ্কা গান্ধী, সেখানে বসেই সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভার জন্য মনোনয়নও জমা দিলেন তিনি। দীর্ঘ তিন দশক কংগ্রেসের ছত্রছায়ায় থাকার পর জানিয়ে দিলেন, কারও অনুগত থেকে নয়, সংসদে স্বাধীনভাবে বিচরণ করতে চান তিনি। কারও অঙ্গুলিহেলনে নয়, অন্যায়ের বিরুদ্ধে একা, নিজের মতো করে লড়াই চালিয়ে যাবেন।

আইনি ঝামেলা হোক বা দলের অভ্যন্তরীণ সমস্যা, দীর্ঘ দিন কংগ্রেসের ড্যামেজ কন্ট্রোল ম্যান হয়েছিলেন সিবাল। কিন্তু ভেতরে ভেতরে দলের সর্বত্র যে ঘুণ ধরেছে, তা বছরদুয়েক আগেই টের পেয়েছিলেন। তাই গান্ধী পরিবারের প্রতি ভক্তিভাব সরিয়ে রেখে, নতুন করে দল সাজানোর জিগিরের অন্যতম হোতা হয়ে উঠেছিলেন। কংগ্রেসে থেকেই বিক্ষুব্ধ নেতাদের নিয়ে তৈরি করেছিলেন G-23। সর্বক্ষণের নেতা না থাকা, সুষ্ঠু পরিকল্পনা না থাকা নিয়ে প্রকাশ্যেই দলের, সর্বোপরি গান্ধী পরিবারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। তবে দিনদশেক আগেই যে তিনি ইস্তফা দিয়ে ফেলেছেন, তা এতদিন চাউর হয়নি। বুধবার অখিলেশ যাদবকে পাশে নিয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় নিজেই তা খোলসা করলেন সিবাল।

কপিলের মতো সুবক্তা, বিচক্ষণ এবং সর্বজ্ঞ নেতার এমন প্রস্থানে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়ছে গান্ধী পরিবার। সত‍্যি ‘চিন্তন শিবির’-এ ভারী ভারী কথা বলে দলকে পুনরুজ্জীবিত করার কথা বললেও, আদৌ কংগ্রেস নেতৃত্ব তা নিয়ে ভাবিত কি না, উঠছে প্রশ্ন। কারণ শুধু সিবাল নন, গত পাঁচ মাসে এই নিয়ে পঞ্চম তথাকথিত হেভিওয়েট নেতা কংগ্রেস ছাড়লেন। সিবাল ছাড়াও এই তালিকায় যাঁরা রয়েছেন তাঁরা হলেন:

সুনীল জাখর: প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। চরণজিৎ সিংহ চান্নির সমালোচনায় সরব হওয়ায় তাঁকে শোকজ করেছিলেন কংগ্রেস নেতৃত্ব। তা নিয়ে হইচই না বাধালেও, চলতি মে মাসেই কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগদান করে জবাব দিয়েছেন তিনি। শুধু তাই নয়, শ্লেষমেশানো সুরে গান্ধীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে তিনি বলেন, “কে বন্ধু, কে শত্রু, তা চিনতে শেখা উচিত দলীয় নেতৃত্বের।”

হার্দিক প্যাটেল: আসন্ন বিধানসভা নির্বাচনে গুজরাতে কংগ্রেসের ইতিবাচক সম্ভাবনা নিয়ে যে-সময় আলোচনা তুঙ্গে, সেই সময়ই সব সম্ভাবনায় কার্যত জল ঢেলে দেন পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। জানিয়ে দেন, দলে কোণঠাসা করে রাখা হয়েছে তাঁকে। সোনিয়া গান্ধীকে লেখা পদত্যাগপত্রে সাফ জানিয়ে দেন, দেখা করতে গেলে, অভাব-অভিযোগ শোনার বদলে মোবাইলেই বুঁদ হয়ে বসে থাকেন দলের নেতা। সরাসরি নাম না নিলেও, তাঁর ইশারা যে রাহুল গান্ধীর দিকে, তা বুঝতে অসুবিধা হয়নি কারওরই। দলের অভ্যন্তরীণ সমস্যাগুলিকে চিহ্নিত করে সমাধানের রাস্তা খোঁজার বদলে গুজরাত কংগ্রেসের নেতা-কর্মীরা শীর্ষ নেতৃত্বের জন্য চিকেন স্যান্ডউইচের ব্যবস্থা করতে বেশি তৎপর বলেও কটাক্ষ ছুড়ে দেন হার্দিক।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কংগ্রেসের ঘোর কলি! কপিল সিবালের দলত্যাগ যে বার্তা দিল

২০২৪-কে সামনে রেখে বিরোধীরা যখন ঘুঁটি সাজাতে ব্যস্ত, তখন কংগ্রেসের এ কী হাল! রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলছেন, এক্ষেত্রে কংগ্রেসকে বড় ভূমিকা নিতে হবে। লড়াই তো পরের কথা।

অশ্বনি কুমার: দীর্ঘ ৪০ বছর পর প্রাক্তন আইনমন্ত্রী অশ্বনি কুমার এ-বছর ফেব্রুয়ারি মাসে কংগ্রেস থেকে নিজেকে সরিয়ে নেন। সোনিয়াকে লেখা পদত্যাগপত্রে সাফ জানান, দলে থেকে আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে তাঁর। অদূর ভবিষ্যতে মুখ থুবড়ে খাদে পড়ে যাওয়া ব্যতীত, কংগ্রেসের মধ্যে কোনও সম্ভাবনাই দেখতে পাচ্ছেন না বলেও জানান তিনি।

রঞ্জিত প্রতাপ নারায়ণ সিংহ: গত বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন। তাঁর বক্তব্য ছিল, দীর্ঘ ৩২ বছর কংগ্রেসে কাটিয়েছেন তিনি।কিন্তু আগের সেই দল আর নেই।

তাঁরও আগে আবার ক্যাপ্টেন অমরিন্দর সিং, জিতিন প্রসাদ, যোগানন্দ শাস্ত্রীও কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান। নিজের নতুন দল গড়ে, বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে কংগ্রেসকেই টেক্কা দেন ক্যাপ্টেন। জিতিন আবার সরাসরি বিজেপি-তেই গিয়ে উঠেছেন। শাস্ত্রী বেছে নিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে।

এককালে দলের হয়ে, পূর্বতন ইউপিএ সরকারের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন যে নেতারা, একে একে তাঁদের এই প্রস্থানে প্রশ্নাতীতভাবেই কাঠগড়ায় গান্ধী পরিবার। বিশেষ করে রাহুল গান্ধী। কারণ খাতায়-কলমে সোনিয়া অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দলের মাথায় থাকলেও, আদতে আড়াল থেকে রাহুলই সবকিছু পরিচালনা করছেন বলে কংগ্রেসের অন্দরে, বাইরে, সর্বত্রই প্রচলিত। তাই রাহুল সরাসরি নেতৃত্বেও আসছেন না, আবার নেতাদের দলত্যাগ আটকাতে, বিক্ষুব্ধদের মান ভাঙাতে কেন কিছু করছেনও না, তা ভাবিয়ে তুলছে সকলকেই।

কারণ হিমন্ত বিশ্বশর্মা থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ক্যাপ্টেন থেকে সিবাল, কারও চলে যাওয়া আটকাতেই তেমন গরজ দেখা যায়নি কংগ্রেস নেতৃত্বের মধ্যে। সিবালের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। বুধবার তাঁর পদত্যাগের বিষয়টি সামনে আসতে আত্মসমীক্ষার পরিবর্তে সিবালকে আক্রমণ করতেই দেখা যায় কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রদীপ তামতাকে। তিনি বলেন, “কংগ্রেস ওঁকে সবকিছু দিয়েছে। এটা ওঁর দলকে দেওয়ার সময় ছিল। কিন্তু রাজ্যসভায় একটি আসনের বিনিময়ে দল ছেড়ে বেরিয়ে যাওয়াকেই বেছে নিয়েছেন উনি।”

রাহুল নিজে যদিও এখনও পর্যন্ত সিবালের প্রস্থান নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু সিবালের প্রস্থানে কংগ্রেস নেতৃত্ব একরকম স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তাঁদের মতে, বিক্ষুব্ধদের নিয়ে G-23 গঠনের হোতা সিব্বলই। কারণে-অকারণে লাগাতার গান্ধী পরিবারকে নিশানা করে গিয়েছেন তিনি। অথচ সংসদে জ্বালাময়ী ভাষণ ছাড়া সাম্প্রতিককালে দলের হয়ে মাঠে নামতে দেখা যায়নি সিবালকে। G-23 গোষ্ঠীর অংশ হয়েও সম্প্রতি উদয়পুরে ‘চিন্তন শিবির’-এ যোগদান করেছিলেন শশী থারুরের মতো নেতারা সেখানে সিবাল ছিলেন অনুপস্থিত।

সিবালের প্রস্থানে G-23 গোষ্ঠীও অচিরেই ভেঙে পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ গোলাম নবি আজাদ, আনন্দ শর্মার মতো নেতারা এই মুহূর্তে রাজ্যসভার টিকিট পেতে উদগ্রীব। রাজস্থান থেকে আজাদের নাম প্রস্তাব করা একরকম পাকাও হয়ে গিযেছে। তাই গান্ধীদের চটানোর রাস্তায় তাঁরা যাবেন না বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের দাবি, দল ছাড়লে লোকসভার সাংসদ পদটিও চলে যাবে। তাই থারুর, মণীশ তিওয়ারির মতো নেতারাও সেই ঝুঁকি নেবেন না। তাই কংগ্রেসের ঘাড় থেকে একটি বোঝা নেমেই গেল বলে ধরেই নিচ্ছেন তাঁরা।

আবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে, সিবালের এই প্রস্থানকে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও দেখছেন অনেকে। তাঁদের মতে, গান্ধীদের বিরুদ্ধে আঙুল তোলায় কংগ্রেস ছেড়ে বেরনো ছাড়া উপায় ছিল না সিবালের। কিন্তু দল ছেড়ে বেরনোর পরও কংগ্রেস সম্পর্কে কোনও কুকথা বলতে শোনা যায়নি। বরং ৩০-৩২ বছরের সম্পর্ক শেষ করা সহজ নয় বলে মন্তব্য করেন তিনি। সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভার মনোনয়ন জমা দিলেও, অখিলেশের দলে যোগ দেননি সিবাল। বরং স্বাধীন, নির্দল প্রার্থী হিসেবেই নিজেকে তুলে ধরার কথা বলেছেন। এর পিছনে বিজেপি-বিরোধী জোটের অঙ্ক রয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

এ-প্রসঙ্গে গত বছর বাজেট অধিবেশের সমাপ্তির পর সিবালের ডাকা নৈশভোজের প্রসঙ্গ টেনে এনেছেন তাঁরা। তাঁদের মতে, ২০১৬ সালেও সিবালের রাজ্যসভায় যাওয়ায় সমর্থন জানিয়েছিল সমাজবাদী পার্টি। বাবা মুলায়ম সিং যাদবের সঙ্গে প্রতীক নিয়ে লড়াইয়ের সময় অখিলেশের হয়ে নির্বাচন কমিশনে প্রতিনিধিত্ব করেছিলেন সিবাল।রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালুপ্রসাদ যাদবের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো।১৯৯৮ সালে লালুই রাজ্যসভায় সিবালকে পাঠানোর জন্য সোনিয়ার কাছে দরবার করেছিলেন।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে সিবালের। তৃণমূলের হয়ে মামলাও লড়েছেন তিনি। সূত্রের খবর, রাজ্যসভায় যেতে প্রথমে মমতার সমর্থনই প্রার্থনা করেছিলেন সিবাল। কিন্তু তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তাতে রাজি হননি সিবাল। তাই শেষমেশ অখিলেশের হাত ধরেন। বিজেপিবিরোধী দলগুলোর সঙ্গে এই সুসম্পর্ককে কাজে লাগিয়ে আগামিদিনে বিজেপি-বিরোধী জোটে সিবালকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তাতে সফল হলে আগামিদিনে রাহুলের সঙ্গে সিবালের মনোমালিন্য মিটে যাওয়াও অসম্ভব নয়।

লিখেছেন
pampii adhikari
pampii adhikari
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?