রবীন্দ্রনাথের নামে ডাইনোসর রয়েছে খাস কলকাতায়! দেখে আসতে পারেন স্বচক্ষে

Rabindranath Tagore Dinosaur: বন্যা বা ওই জাতীয় কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে তীব্র জলের তোড়ে ভেসে গিয়ে বেচারা প্রকাণ্ড ডাইনোসোর সম্ভবত মারা যায়

inscript
৩ মিনিট
রবীন্দ্রনাথের নামে ডাইনোসর রয়েছে খাস কলকাতায়! দেখে আসতে পারেন স্বচক্ষে

কবিগুরু স্যানিটারি স্টোর। কবিগুরু শু হাউজ, রবিঠাকুর স্পেশ্যাল চাট, বিশ্বকবি পোলট্রিফার্ম। শান্তিনিকেতনপ্রেমী বঙ্গবাসী মাত্রই জানেন, একটা নামও মস্করা নয়। এমন দোকান, ঠেলা হামেশাই চোখে পড়বে শান্তিনিকেতনে ঢোকামাত্রই। শান্তিনিকেতন না হলেও চলবে, বাঙালি সংস্কৃতি ভালোবেসে, ঐতিহ্যবাহী কোনও প্রবাসী দেশে বা বিদেশেও খুলে বসতে পারেন কবিগুরু এফ এল শপ। ভালোবাসার অত্যাচার আর কী, শ্রদ্ধা বড়ই বিষম বস্তু। তবে এসব হার্ডওয়্যার, পোলট্রিফার্মের বাইরেও কবিগুরুর নামে যে ঠিক কীসের কীসের নামকরণ হয়েছে জানলে তাজ্জব হতে হয়। খাস কলকাতা শহরেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রয়েছে এক ডাইনোসর! মানে এককালে সে ডাইনোসরই ছিল, এখন কালের প্রবাহে জীবাশ্ম! বিশালাকার এক ডাইনোসোরের জীবাশ্মের নামকরণ হয়েছে রবীন্দ্রনাথের নামে, ‘বরাপাসোউরাস টেগোরেই’!

কলকাতার বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মিউজিয়ামের জিওলজি বিভাগের ঘরে সযত্নে রাখা আছে এই জীবাশ্মটি। ডাইনোসরের সময় রবীন্দ্রনাথ ছিলেন না, রবীন্দ্রনাথের সময়ও কোনও ডাইনোসর ছিল না। কোনও ডাইনোসরই সাহিত্য বা দর্শন চর্চা করেনি, রবীন্দ্রনাথও ডাইনোদের নিয়ে সাহিত্য রচনা করেননি। তাহলে এত কিছু ছেড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে কেন নামকরণ হলো এই ডাইনোসরের? দেখা যাক ইতিহাস ঘেঁটে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাড়িতে পোষেন ডাইনোসর! জ্যোতির্ময় দত্তকে নিয়ে এমনই বিশ্বাস অনেকের

Jyotirmoy Dutta: জ্যোতির্ময় দত্তকে নিয়ে গল্পের শেষ নেই। তাঁর সঙ্গে আলাপ একটু দেরিতে। '৮৮/'৮৯ সালে। ততদিনে তিনি কিংবদন্তি।

সাল ১৯৩১-৩২। বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশের উদ্যোগে বরানগরে প্রতিষ্ঠিত হলো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। রাশিবিজ্ঞানের পাশাপাশি ভূতত্ত্ব, নৃতত্ত্ব নিয়েও গবেষণা চলত এই কেন্দ্রে। ডাইনোসর বিষয়টি নিয়ে মাতামাতি ও চর্চা দুই-ই শুরু হয় ১৯৫০-এর দশকের শেষ দিকে। পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান জুরাসিক যুগ নিয়ে গবেষণা শুরু করে সেই সময়। ১৯৫৭ সালে গবেষক-অধ্যাপক পামেলা লামপ্লাউ রবিনসনকে আমন্ত্রণ করেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে পামেলা রবিনস, এলেক স্মিথ প্রমুখ গবেষক ভারতে আসেন ডাইনোসোরের খোঁজে। স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটও যুক্ত হয় সেই গবেষণায়। স্টাটিস্টিক্যাল ইন্সটিটিউটের পক্ষ থেকে গবেষণায় যোগ দেন বি রায়চৌধুরী, এস এল জৈন, তপনকুমার চৌধুরীর মতো গবেষকরা। তবে কলকাতায় নয়, দক্ষিণ ভারতে চলতে থাকে ডাইনোসরের সন্ধান। লন্ডনের রয়্যাল সোসাইটি এবং স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট মিলে অধুনা তেলঙ্গানার নালগোন্ডায় গোদাবরী নদী উপত্যকায় খনন শুরু করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্রিকেটার কবিগুরু! যে রবীন্দ্রনাথকে আজও চেনেই না বাঙালি

Rabindranath Tagore: রবীন্দ্রনাথ কিঞ্চিৎ ক্রিকেট খেলেছিলেন বটে, তবে তিনি ঠিক কোন সময়ে ক্রিকেট খেলেছিলেন, তা নিয়ে পরিষ্কারভাবে কিছু বলা নেই কোথাও।

বছরে ঘুরতে না ঘুরতেই, ১৯৫৮ সালে গোদাবরী উপত্যকা অঞ্চলের পোচামপল্লি গ্রাম লাগোয়া অঞ্চল থেকে পাওয়া যায় বেশ কিছু বিশালাকার জীবের পায়ের হাড়ের জীবাশ্ম। দক্ষিণ ভারত হলেও ওই অঞ্চলে খননের কাজে নিযুক্ত ছিলেন হিন্দিভাষী শ্রমিকরাই। ফলে পশুর বড় বড় পা হয়ে গেল 'বড়া পা'। জীবাশ্মগুলিকে ডাকা হতে থাকে ওই নামেই। আরও খোঁড়াখুঁড়ির পর প্রায় তিনশোর মতো হাড়ের জীবাশ্ম মেলে। সেই সমস্ত জীবাশ্ম পরীক্ষা করে গবেষকরা জানান, সরীসৃপ গোত্রের এক নতুন ধরনের ডাইনোসোরের জীবাশ্ম সেটি। ‘বড়া পা’ এবং তার সঙ্গে গিরগিটি বা লিজার্ডের গ্রিক প্রতিশব্দ ‘সোউরাস’ মিলিয়ে প্রারম্ভিক জুরাসিক যুগের ওই ডাইনোসোরের গোত্রের নামকরণ হয় ‘বরাপাসোউরাস’। কিন্তু রবীন্দ্রনাথ কই?

কয়েক টন ওজনের সেই জীবাশ্মগুলি নিয়ে আসা হয় কলকাতায় স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। বছরখানেক ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সেই টুকরোগুলিকে জোড়ার কাজ শুরু হয়। সেই জীবাশ্মের টুকরো জুড়ে জুড়ে প্রাণীটি আসলে কেমন দেখতে ছিল, তার একটা আনুমানিক চেহারা দেওয়া হয়েছে। বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সংগ্রহশালার জিওলজি বিভাগের ঘরে সাজানো রয়েছে ভারতের মাটি থেকে পাওয়া প্রথম ডাইনোসোরের কঙ্কাল! ঘাড় থেকে ল্যাজের ডগা পর্যন্ত এই ডাইনোর দৈর্ঘ্য প্রায় ৪৬ ফুট! তবে বেচারা মুণ্ডহীন। বন্যা বা ওই জাতীয় কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে তীব্র জলের তোড়ে ভেসে গিয়ে বেচারা প্রকাণ্ড ডাইনোসোর সম্ভবত মারা যায় এবং মুণ্ডু ভেসে চলে যায় অন্যত্র। পরে সংস্থার অনুরোধে বিদেশ থেকে একটি মাথা উপহার হিসেবে আসে। ডাইনো একটি কৃত্রিম মাথা পায়!

ডাইনোসরের গোত্র না হয় ঠিক হলো, বারাপাসোউরাস। কিন্তু কোন প্রজাতির ডাইনো এটি? যে বছর এইসব কর্মকাণ্ড চলছে সেই ১৯৬১ সালটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ। বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রস্তাব দিলেন, কবিগুরুকে সম্মান জানিয়েই ডাইনোসরের নাম দেওয়া হোক। রবীন্দ্রনাথ ঠাকুরের পদবির ইংরেজি উচ্চারণ টেগোর অনুসারে ডাইনোসোরের প্রজাতির নাম দেওয়া হলো ‘টেগোরাই’। ডাইনোসোরের নাম হলো ‘বরাপাসোউরাস টেগোরেই’। বরাহনগরের এই ক্যাম্পাসে কয়েক বার এসেছিলেন রবীন্দ্রনাথও। প্রশান্তচন্দ্র এবং রানি মহালানবিশের বিয়ের সময় রবীন্দ্রনাথ যে আশীর্বাদী লিখে দিয়েছিলেন, এখানকার সংগ্রহশালায় এলে ডাইনোসরের পাশাপাশি দেখা যাবে রবীন্দ্রনাথের সেই লেখাটিও।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।