টাটা থেকে দেবী শেট্টি, বাংলা নিয়ে বিনিয়োগকারীদের কী ভাবনা?

Sindhu Som
৩ মিনিট
টাটা থেকে দেবী শেট্টি, বাংলা নিয়ে বিনিয়োগকারীদের কী ভাবনা?

বাংলার বিশ্ব বাণিজ্য শীর্ষসম্মেলন ২০২২-র প্রথম দিনেই মোট বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে ৩.৪২ লক্ষ কোটি টাকার। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এমনটাই জানিয়েছেন। সমাপ্তি ভাষণে তিনি উল্লেখ করেন সর্বমোট ১৩৭ টি সমঝোতা স্মারক এবং লেটারস্‌ অব ইন্টেন্টে সই করা হয়েছে বিনিয়োগের জন্য। এতে ৪০ লক্ষ কর্মসংস্থান হবে বলেই মনে করছে সরকার। তাঁর ব্লু প্রিন্ট অনুসারে, মুখ্যসচিবের নির্দেশনায় একটি টাস্ক ফোর্স গঠন করা হবে, যারা বিশেষভাবে এই বিনিয়োগ গুলি দ্রুত সুষ্ঠু ব্যবহারের ব্যবস্থা করবে। চাষাবাদ, এমএসএমই, রপ্তানি, সার্ভিস সেক্টর এবং পর্যটনের সেক্টোরাল কমিটি গঠিত হয়েছে সম্মেলনে। এই কমিটি গুলি শিল্পপতিদের নিয়ে মাসে একবার সভা করবে। মুখ্যমন্ত্রী জানান, এই কমিটগুলিই ঠিক করবে নতুন নিয়মনীতি কী হবে, কীভাবে আরো বেশি কর্মসংস্থান করা সম্ভব, আরো বেশি বিনিয়োগ বাংলায় আনা সম্ভব তা নিয়ে আলোচনা করবে। এই শীর্ষ সম্মেলনে ৪২টি দেশ থেকে ৪৩০০ জন অংশগ্রহণ করেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। আগামী সম্মেলনের ২০২৩-এর ১ থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে হবে বলেই সরকারি ঘোষণা।

গত বুধবার আদানি গ্রুপ বাংলায় ১০০০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী দশ বছরে এই বিনিয়োগ খেপে খেপে হবে বলে জানিয়েছেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি। শীর্শসম্মেলনের প্রারম্ভিক সেশনে আদানি জানান, বিশ্বমানের বন্দরের পরিকাঠামো গড়ে তোলা, ডেটা সেন্টার, সমুদ্রের তলদেশ দিয়ে কেবলের মধ্যে দিয়ে যা একে অপরের সঙ্গে যুক্ত থাকবে, ডিগিটাল ইনোভেশনের কেন্দ্র, ওয়েরহাউস এবং লজিস্টিক্স পার্ক—এই সমস্ত খাতে ঐ বিপুল পরিমাণ বিনিয়োগ কাজে লাগানো হবে। হলদিয়ায় আদানির একটি ভোজ্য তেলের কারখানা রয়েছে। তাজপুরের গভীর সমুদ্র বন্দরের সর্বোচ্চ দরদাতা এ পর্যন্ত আদানিই। কিন্তু রাজ্য এখনও আদানিকে তাজপুর দেয়নি। আদানি জানান, “আদানি গ্রুপের শীর্ষকর্তাদের পশ্চিমবঙ্গে আনব। পরিকাঠামো ও কর্মচালনায় আমাদের দক্ষতা এবং আমাদের অভিজ্ঞতা আমরা ভাগ করে নিতে চাইছি। যে মানের প্রযুক্তি আমরা আনতে চাইছি, তাতে পশ্চিমবঙ্গের পরিকাঠামোও উন্নত হয়ে উঠবে।”

তিনি দাবি করেন, এই বিনিয়োগের ফলে ২৫০০০ কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। পশ্চিমবঙ্গে মমতা সরকারের ‘উৎকর্ষ বাংলা’ বা ‘সবুজ সাথী’র মতো প্রকল্পগুলির অত্যন্ত প্রশংসা করেন আদানি। এই এত কাজের জন্যেই মমতার জনপ্রিয়তা জাওও অক্ষুণ্ণ, মানুষ এখনও তাঁকে ভরসা করে বিশ্বাস করে—মত আদানির।

জেএসডব্লিউ-এর চেয়ারম্যান এমন কোনও অঙ্কের প্রতিশ্রুতি দেননি। তবে ৯০০ মেগা ওয়াটের বিরাট একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন। এই মাপের পরিকল্পনা অন্তত সাত-সাড়ে সাত হাজার কোটির বিনিয়োগ পেতে পারে বলেই আশা করা হচ্ছে।

অন্য দিকে হিন্দুস্থান ইউনিলিভারের এম ডি সঞ্জীব মেহ্‌রা বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের কার্যকলাপ একটু খতিয়ে দেখলেই বোঝা যাবে দিনের সঙ্গে তাল রেখে নিজেদের নিয়মনীতি বদল করতে তাঁরা সক্ষম,। এতেই প্রতিযোগিতার বাজারে নিজের স্থান ধরে রাখা সম্ভব হয়েছে।” তিনি আরোও বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর সেই পরিবর্তনের স্বপ্ন দেখার সাহস ও ক্ষমতা রয়েছে। বাংলায় বর্তমানে হিন্দুস্তান ইউনিলিভারের চারটি ফ্যাক্টরি রয়েছে। এবং এমএনসি ফিজিক্যাল ইনফ্রাস্টাকচার ও বাজারে বিনিয়োগ চালু রাখবে।

টাটা স্টিলের এম ডি এবং সিইও টিভি নরেন্দ্রন মমতার প্রশংসা করেন, সরকারের প্রশংসা করেন এবং ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। সিআইআইকে ন্যাশনাল পার্টনার রূপে আমন্ত্রিত করার জন্য এবং বিনিয়োগ শীর্ষসম্মেলনের জন্য তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, টিসিএস এবং টাটার হোটেল শাখাটি বাংলায় আরো বাণিজ্যবিস্তার করবে। হীরানন্দিনী গ্রুপের প্রধান নিরঞ্জন হীরানন্দিনী ১৫০০ কোটির বিনিয়োগের প্রতিশ্রুতি দেন তথ্যকেন্দ্র ও ইন্দাস্ট্রিয়াল লজিস্টিক পার্কের জন্য। “কোভিড মহামারীর সময় দেশের অর্থনৈতিক হাল যখন বিপর্যস্ত, সে সময় পশ্চিমবঙ্গের উন্নতি দেখে আমি চমকিত”, জানান তিনি। উইপ্রোর চেয়ারম্যান ঋষদ প্রেমজী বলেন, কোম্পানি দ্বিতীয় ক্যাম্পাস প্রোজেক্ট শুরু হবে, এবং তাতে কয়েকশো কোটি বিনিয়োগের ব্যবস্থা করা হবে।

ডঃ দেবীপ্রসাদ শেট্টি শহর কলকাতায় একটি হাজার বেডের হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন। এতে থাকবে চিকিৎসা, সার্জারি, অর্গান ট্রান্সপ্ল্যান্ট এবং অন্যান্য সুবিধা ইত্যাদি নানা আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। মমতার উপরে ভরসা তাঁর বরাবর অর‍্যেছে বলেই জানান দেবী শেট্টি। নারায়ণ হেলথ গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান শেট্টি জানান, হাসপাতালটিতে অঙ্কোলজি সার্জারি এবং অর্থোপেডিক অপারেশনের সুবিধাও থাকবে। দু থেকে তিন বছরের মধ্যে পরিকল্পনা বাস্তবায়িত করবেন তিনি। সরকারকে তিনি আরো নার্সিং কলেজ খোলার পরামর্শ দেন। “আপনি বরাবরই নারী ক্ষমতায়ন চেয়ে এসেছেন আমরা জানি। আজ তার পরম সুযোগ। রাজ্যে হাজার খানেক নার্সিং কলেজ গড়ে তোলা হোক। প্রতি হাসপাতাল থেকে অন্তত ১০০ খানা বেড দানের অনুরোধ করা হোক। এতে নার্সিং কলেজ স্থাপনের সুবিধা হবে। মাত্র বছর চারেকের মধ্যে কয়েক হাজার উচ্চ-মধ্যবিত্ত পরিবার যথেষ্ট পরিমাণ রোজগার করতে শুরু করবে। আপনিই পারবেন, আর কারোর পক্ষে সম্ভব নয়।”--মমতাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেন শেট্টি।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।