একদিনে নয়, ধাপে ধাপে যেভাবে বাংলার দুর্গাপুজো পেল ইউনেসকো-র স্বীকৃতি

ইউনেসকো-স্বীকৃত হলো বাঙালির দুর্গাপুজো। কার অবদান নেপথ্যে?

Sindhu Som
৩ মিনিট
একদিনে নয়, ধাপে ধাপে যেভাবে বাংলার দুর্গাপুজো পেল ইউনেসকো-র স্বীকৃতি

ইউনেসকো-র স্বীকৃতি পাওয়ার পর ২০২২-এ এই প্রথম আন্তর্জাতিক পুজো। অনুষ্ঠানের সাজো সাজো রব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গত ২২ অগাস্ট নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটির উদ্যোক্তা-কর্মকর্তাদের নিয়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যেই সাজো সাজো রব এইবার। প্রায় ৪৩ হাজার ক্লাবের প্রাপ্য সরকারি অনুদান ৬০,০০০ টাকা। ১ অক্টোবর থেকে ঢাকে কাঠি পড়বে, ৮ অক্টোবর পুজো কার্নিভাল এবং ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি। দু'বছর করোনার প্রকোপে বাংলার অন্যতম প্রধান এই উৎসব খানিক ম্রিয়মান হয়ে পড়েছিল। এই বছর ফের শতগুণ জৌলুসে ফিরতে চলেছে তাই-ই। এই নিয়ে চিরাচরিত উচ্ছ্বাস খানিক চোখে পড়ছে সাধারণ মানুষেরও। চালচিত্র শিল্পী থেকে কুমোরটুলি, মধ্যবিত্ত পাড়া থেকে নিম্ন-মধ্যবিত্ত বসত, পুজোর অপেক্ষা এক চঞ্চলতা এনে দিয়েছে।

চিরাচরিত আমরা বলি বটে, কিন্তু বাংলার বুকে এই উৎসবের পথ চলা কিন্তু খুব বেশিদিনের নয়। শক্তির উপাসনা অবশ্য ছিল। বিভিন্ন যুগে বিভিন্ন ধর্মে তা নানা রূপ পেয়েছে। অসমের পাল ও বঙ্গের সেন রাজাদের আমলেই পুজোর সূত্রপাত। সেখান থেকে শহর কলকাতায় এসে পৌঁছতে তার সময় লেগেছিল বিস্তর। প্রায় অর্ধ শতাব্দীরও বেশি। যাই হোক, রাজা কংসনারায়ণের হাতে যে পুজোর শুরু, ইতিহাসের নানা মোড়ে র‌ং বদলেছে সেও। ঔপনিবেশিক আমলে বাবুদের বাবুয়ানি, নব্য জমিদারদের দেখনদারি পুজোয় অতিরিক্ত মাত্রা যোগ করেছিল। কোম্পানির পুজোর হাত ধরে উপনিবেশের গোড়ার দিক থেকে ধীরে জাতীয়তাবাদী ভাবনায় 'দেশমাতৃকা'-র ধারণা সৃষ্টি, স্বদেশি আন্দোলন থেকে স্বাধীন ভারতে কংগ্রেসি আমল, বাম আমল হয়ে তৃণমূল আমলে নানা পরিবর্তনের সাক্ষী থেকেছে এই উৎসব। বঙ্গভঙ্গের সময় জাতীয়তাবাদকে এলিট শ্রেণি থেকে গণ-তে চালনা করার প্রয়োজন বোধ এল। সার্বজনীন দুর্গোৎসব এল গান্ধীর পাশাপাশি। এর পরের দশক গুলিতেও ক্ষমতা গণের যোগদান নিয়ন্ত্রণে পুজোর রূপ বদলে দিতে থেকেছে। পাড়ার পুজো থেকে পুজোয় বাম দলগুলির বুকস্টল যে পন্থায় এসেছে, তার হাত ধরেই অধুনা ক্লাবের ষাট হাজারি পুজো। ফলে এ জিনিস দেখে বিশেষ চমৎকৃত হয়ে লাভ নেই। বরং উৎসবের মূল সুরটির বিশ্লেষণ প্রয়োজন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশভাগের পরের প্রথম পুজো ছিল থমথমে, আজও গায়ে কাঁটা দেয় সেই ইতিহাস শুনলে

চারশো বছর ধরে পাল্টে পাল্টে গেছে বাঙালির উৎসব।

বর্তমানে পশ্চিমবঙ্গে ঔপনিবেশিক আমলের মতোই মামলা সংস্কৃতির আমদানি হয়েছে। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আদতে মার্কিন মুলুকের মতো পরস্পর প্রভাববর্জিত স্তম্ভের ওপর দাঁড়িয়ে নেই। তবু এই ধারণা এইভাবে বিক্রি হচ্ছে কেন, তার পিছনে উদ্দেশ্যটাই বা কী, সবটাই খুব সাধু উদ্দেশ্য কি না— তা নিয়েও বিতর্কের অবকাশ রয়েছে। আপাতত ক্লাবগুলিকে বিপুল পরিমাণ টাকা দেওয়া নিয়ে মামলার সূত্রপাত। বলা বাহুল্য, এই ক্ষোভ মধ্যবিত্তোচিত। আপামরের এই নিয়ে তেমন মাথাব্যথা নেই। আর এই উৎসবের ইতিহাস খুঁটিয়ে দেখলে এই বিশেষ সময়ে বিশেষ বড় অঙ্কের টাকা ঢালার প্রবণতা খুব একটা নতুন কিছু না।

ইউনেসকো-স্বীকৃত হলো পুজো। ২০২১-এ ১৫ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত আবহমান বিশ্বসংস্কৃতি রক্ষা সংক্রান্ত ইউনেসকো-র আন্তঃসরকারি কমিটির ষোড়শ সম্মেলনে কলকাতার দুর্গাপুজো 'মানবতার জন্য আবহমান অধরা সাংস্কৃতিক ঐতিহ্য'-র তালিকার অন্তর্ভুক্ত হয়। এই বিষয়ে প্রধান অবদান তপতী গুহঠাকুরতার। ২০০৩ সাল থেকেই প্রেসিডেন্সির এই প্রাক্তন অধ্যাপিকা ও সেন্টার ফর সোশ‍্যাল স্টাডিজ অ্যান্ড সায়েন্সেস-এর অধ‍্যাপিকা গবেষণা চালিয়ে যাচ্ছিলেন। তিনিই কিছু ছবি ও ভিডিওর মাধ্যমে ইউনেসকো-র অধিবেশনে আবেদন করেছিলেন। ইউনেসকো-র স্বীকৃতি পাওয়া এই প্রথম দুর্গাপুজো পালনে আড়ম্বরের ত্রুটি নেই। বৃহস্পতিবার জোড়াসাঁকো থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মেগা র‍্যালি পৌঁছয় রেড রোডে। অসংখ্য লোকের ঢল। বছর দুই বাদে পুজোর উন্মাদনায় এই জনজোয়ারের সাক্ষী থাকল কলকাতা। রাস্তার পাশে মানুষ দেখছিলেন উৎসুক চোখে। উত্তেজনা চারিয়ে গিয়েছিল আশপাশের অঞ্চলেও। মিছিল এতটাই বড়, মাথা যখন ডোরিনা ক্রসিংয়ে, শেষ তখনও গিরিশ পার্কে।

কলকাতা, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, হাওড়া এবং সল্টলেক মিলিয়ে ২৫০০-এরও বেশি পুজো কমিটি এই মিছিলে অংশ নিয়েছিলেন। রেড রোডে ইউনেসকো-কে ধন্যবাদ জ্ঞাপনের মঞ্চ করা হয়েছিল। সেই মঞ্চে ইউনেসকো-র প্রতিনিধিদের সঙ্গে দেখা গেল তপতীকেও। প্রাক্তন অধ্যাপিকাকে নিজের হাতে সম্মাননা জ্ঞাপন করেন মমতা। ২০১৫ সালে প্রকাশ পায়, 'ইন দ্য নেম অফ দ্য গডেস: দ্য দুর্গাপূজাস অব কনটেম্পরারি কলকাতা'। তপতী গুহঠাকুরতার গবেষণাধর্মী এই বইটির ভূমিকায় জানানো হচ্ছে, সহকর্মী এবং বন্ধু অঞ্জন ঘোষের সঙ্গে একটি জয়েন্ট প্রোজেক্টে কাজ শুরু করেন তিনি। পরে নিজের দীর্ঘ গবেষণার ভিত্তিতে ২০১৫ সালে প্রকাশ পায় সেই বই। এই লড়াইয়ের ভিত শক্ত হল। ২০১৮ থেকে ইউনেসকো-র হেরিটেজ তকমা পাওয়ার জন্য লড়াই শুরু করেন তপতী। ডসিয়ার তৈরি করে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠানো হয়। পরে তা ইউনেসকো-র মনোনয়নের জন্য যায়। ২০২১ নাগাদ তপতীর এই দীর্ঘ লড়াই সফল হয়। এই নিয়েও দীর্ঘদিন বিতর্ক চলছিল। কেউ কেউ অভিযোগ আনছিলেন, তপতীর দীর্ঘ লড়াইয়ের সুফল সম্পূর্ণ আড়াল করতে চাইছেন মমতা। নিজে কৃতিত্ব নিতে চাইছেন। কিন্তু প্রকাশ্য মঞ্চে ১ সেপ্টেম্বর তপতী গুহঠাকুরতাকে সম্মান জ্ঞাপন করে সে বিতর্কের অবসান করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?

দুর্গাপুজোর উৎসব, অসুরের শোক: বাংলার ইতিহাসে কার জয়, কার পরাজয়?

Mahishasur Puja: ২০১১-র পুরুলিয়া পার করে ২০১৪-র মালদার গাজল। নিত্যানন্দ হেমব্রমরা শুরু করলেন অসুর আন্দোলন। ততদিনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে অসুর পুজোর সংখ্যা ৬৫০ ছাড়িয়েছে। কেউ মূর্তি বানিয়ে মহিষাসুর স্মরণ করেন, কেউ ফ্লেক্স বানিয়ে আলোচনা সভা।

প্রতিদিন বদলায় মেনু, বদলায় খাবারের দাম: তবু স্বাদে অটুট কলকাতার সিদ্ধেশ্বরী আশ্রম

Hotel Siddheswari Ashram: সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চোখ পড়বে সুবিশাল মেনু বোর্ডে, যাতে মুদ্রিত আছে হোটেলটির সামগ্রিক খাদ্য সমাহার। বোর্ডটিতে সেই দিনের প্রাপ্ত পদের পাশে চকখড়িতে হাতে লেখা সেই দিনের দাম। আর অতি অবশ্যই বাংলা ও ইংরাজিতে লেখা থাকে তারিখ।

যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা

Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।