যে দুর্গাবাড়ির পঞ্চমুণ্ডির আসনে আজও বসেন দেবী, সেখানেই একদিন শপথ নিতেন বিপ্লবীরা
Gangarampur Durgabari,: তন্ত্রশাস্ত্র অনুসারে, পঞ্চমুণ্ডি আসন সাধারণ কোনো বেদি নয়। পাঁচটি নির্দিষ্ট খুলি বা করোটি—যেমন চণ্ডাল বা ডোমের, শিয়ালের, বেজি বা নেউলের, বিষধর সাপের এবং হনুমানের খুলি মাটির নিচে নির্দিষ্ট নিয়মে পুঁতে এই আসন তৈরি করা হয়।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডে পা রাখলে অন্য দশটা জায়গার চেয়ে একটা আলাদা আমেজ পাওয়া যায়। কোলাহল পেরিয়ে একটু এগোলেই চোখে পড়ে শতাব্দীপ্রাচীন দুর্গাবাড়ি। প্রথম নজরে এটিকে সাধারণ একটি বাঙালি বাড়ির পুজোর মতোই মনে হতে পারে, যেখানে মহাষষ্ঠীর বোধন থেকে দশমীর সিঁদুর খেলা পর্যন্ত আনন্দের কোনো ঘাটতি থাকে না। কিন্তু এই মণ্ডপের চৌকাঠের ভিতরে পা রাখলেই বোঝা যায়, এর প্রতিটা ইট, প্রতিটা আচার আর প্রতিটা ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে তন্ত্রসাধনা, রাজপরিবারের পৃষ্ঠপোষকতা এবং ব্রিটিশবিরোধী স্বাধীনতা...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে






