অশান্ত কাশ্মীর সামলেছেন, পেয়েছেন বহু পদক || কে ভারতের নতুন সেনাপ্রধান?

Sindhu Som
৩ মিনিট
অশান্ত কাশ্মীর সামলেছেন, পেয়েছেন বহু পদক || কে ভারতের  নতুন সেনাপ্রধান?

আর্মি ভাইস লিউটেনেন্ট জেনারেল মনোজ পাণ্ডেকে ভারতীয় সেনাপ্রধান পদে নিয়োগ করা হয়েছে। গত তিন মাসে অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন আধিকারিকের মধ্যে তিনি প্রবীণতম। আগামী ৩০ এপ্রিল ২৯তম সেনাপ্রধান পদের দায়িত্বগ্রহণ করবেন পাণ্ডে। বর্তমান সেনাপ্রধান এম. এম. নারাভান নিজস্ব পদ ছেড়ে নিরাপত্তা বিভাগের প্রধান হচ্ছেন। এই মাসের শেষে তাঁর অবসর নেওয়ার কথা। গত ফেব্রুয়ারিতেই লিউটেনেন্ট জেনারেল সি. পি. মহান্তি অবসর গ্রহণের পর ভারতীয় সেনা উপপ্রধান পদে নিয়োগ করা হয়েছিল তাঁকে। এর আগে ইস্টার্ন কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ ছিলেন পাণ্ডে। ২০২১-এর ১ জুন এই পদ গ্রহণ করেছিলেন তিনি। আন্দামান-নিকোবর কম্যান্ডে নেতৃত্ব দিয়েছেন, কম্যান্ডার ইন চিফ হিসেবে। গত ১৮ এপ্রিল তাঁকে সেনাপ্রধানের পদের জন্য মনোনীত করা হয়, আগামী তিরিশ তারিখ থেকে অফিস তাঁর হাতে ছাড়া হবে। ‘ইন্ডিয়ান আর্মি কর্পস্‌ অব ইঞ্জিনিয়ার’ থেকে ইনিই প্রথম সেনাপ্রধান হলেন।

মনোজ পাণ্ডের বাবা ড. জি. সি. পাণ্ডে ছিলেন সাইকোথেরাপিস্ট। নাগপুর বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। মা প্রেমা অল ইন্ডিয়া রেডিও-তে সঞ্চালিকার কাজ করতেন। মারাঠি পরিবারটি নাগপুরে বসবাস করত। সোমালওয়ার উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে মনোজ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি থেকে বিজ্ঞানে স্নাতক হন। এনডিএ জমানার পরে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে যোগ দেন এবং অফিসার পদে আসীন হন। এরপরে পুনের কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং-এ পড়শোনা শুরু করেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক ডিগ্রি অর্জন করেন মনোজ। ১৯৮৭ সালের ৩ মে অর্চনা সল্পেকরকে বিয়ে করেন মনোজ। অর্চনা গভর্নমেন্ট অব ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল থকে স্বর্ণপদকপ্রাপ্ত।

'কর্পস্ অব ইঞ্জিনিয়ারস্‌'-এর একটি রেজিমেন্ট বম্বে স্যাপার্স। ১৯৮২ সালের ডিসেম্বর মাসে পাণ্ডেকে এই রেজিমেন্টের দায়িত্ব দেওয়া হয়। লন্ডনের ক্যাম্বারলি স্টাফ কলেজেও পড়াশোনা করেছেন। সেই পড়াশোনা শেষ হলে মনোজ ভারতে ফেরেন, সে সময় তাঁকে উত্তর পূর্ব ভারতের মাউন্টেন বিগ্রেডে বিগ্রেড মেজর পদে বহাল করা হয়। সেনাবাহিনীতে অত্যন্ত দক্ষ কাজের জন্য তাঁর পদোন্নতি হয় দ্রুত। লিউটেনেন্ট কর্নেল পদে আসীন হওয়ার পরে সম্মিলিত জাতপুঞ্জের ইথিওপিয়া ও এরিট্রিয়া মিশনের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন পাণ্ডে। জম্মু এবং কাশ্মীরে এলওসি-তে ১১৭ নম্বর ইঞ্জিনিয়ার রেজিমেন্ট পরিচালনা করেন। অপারেশন পরাক্রম-এরও কম্যান্ডার ছিলেন মনোজ। এরপরে মধ্যপ্রদেশের মাহৌ-তে অবস্থিত আর্মি ওয়ার কলেজ থেকে উচ্চ নির্দেশনা বা হাই কম্যান্ড কোর্স করেন। কোর্স শেষে তাঁকে পার্বত্য বিভাগের আট নম্বর উচ্চ নির্দেশালয়ে কর্নেল কিউ করা হয়। সেখান থেকে প্রমোশন পেয়ে বিগ্রেডিয়ার পদ পান এবং ওয়েস্টার্ন থিয়েটারের স্ট্রাইক কর্পসের অংশ হিসেবে থাকা ইঞ্জিনিয়ার বিগ্রেডের দায়িত্ব পান। এলওসি-র বাহান্ন নম্বর ইনফ্যানট্রি বিগ্রেডও পরিচালনা করেন কিছুদিন। এরপরে ন্যাশনাল ডিফেন্স কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান পাণ্ডে। এই কোর্স শেষ করার পর তাঁকে ইস্টার্ন কম্যান্ডের উচ্চ নির্দেশালয়ে স্টাফ অপারেশনের বিগ্রেডিয়ার জেনারেল পদে বসানো হয়।

মেজর জেনারেলের পদে উত্তীর্ণ হওয়ার পর পাণ্ডে পশ্চিম লাদাখে নানা হাই অল্টিটিউড অপারেশন সাফল্যের সঙ্গে পরিচালনা করেন। তাঁর পরিচালনায় আট নং পার্বত্য বিভাগের কাজকর্ম চলে দীর্ঘদিন। এরপরে সেনা উচ্চ নির্দেশালয়ের মিলিটারি অপারেশন ডিরেক্টরেটে অতিরিক্ত নির্দেশক জেনারেল পদে কাজ করেন। কাজে খুশি হয়ে তাঁকে লিউটেন্যান্ট জেনারেল পদ দেওয়া হয়। এই সময় সাউদার্ন কম্যান্ডের কর্মচারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন পাণ্ডে।৩০ ডিসেম্বর ২০১৮-য় লিউটেন্যান্ট জেনারেল গুরুপাল সিং সংঘের কাছে থেকে তেজপুরের চতুর্থ কর্পসের দায়িত্ব নেন মনোজ। এই কর্পস্‌ উত্তর পূর্বে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি-তে প্রতি-আক্রমণমূলক কাজকর্ম চালায়। এর প্রায় দেড় বছর বাদে তাঁকে সেনা উচ্চ নির্দেশালয়ে পাঠানো হয়। সেখানে ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পান। মূলত অনুশাসন, অনুষ্ঠান এবং কল্যাণ– এই তিনটি বিষয় দেখশোনা করা ছিল তাঁর কাজ।

২০২০ সালের ৩০ এপ্রিল আন্দামান নিকোবর কম্যান্ডে প্রধান নির্দেশক পদের দায়িত্ব দেওয়া হয় পাণ্ডেকে। ২০২০ সালের ১ জুন দায়িত্ব গ্রহণ করেন। বছরখানেক বাদে ইস্টার্ন কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ পদে আসীন হন। আন্দামান নিকোবর কম্যান্ডের দায়িত্ব লিউটেন্যান্ট জেনারেল অজয় সিং-কে বুঝিয়ে দিয়ে ইস্টার্ন কম্যান্ডের দায়িত্ব গ্রহণ করেন। এরপর, গত ৩১ জানুয়ারি আর্মি স্টাফের উপপ্রধান হিসেবে নির্বাচিত হন।

তাঁর ঝুলিতে রয়েছে পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং বিশিষ্ট সেবা পদক। এছাড়াও তাঁকে আর্মি স্টাফ প্রধানের কমেন্ডেশন কার্ড ও দু'টি জিওসি-ইন-সি কমেন্ডেশন কার্ডে পুরস্কৃত করা হয়েছে।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।