শতবর্ষে পা রাখছেন প্রধানমন্ত্রীর মা, জানুন হীরা বেনের জীবনের অজানা তথ্য

বর্তমানে গুজরাতের রাইসান গ্রামে ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হীরা বেন। সেখানেই হীরা বেনের একশো তম জন্মদিন উদযাপনের আয়োজন করেছে মোদি পরিবার।

Aritra Dasgupta
৩ মিনিট
শতবর্ষে পা রাখছেন প্রধানমন্ত্রীর মা, জানুন হীরা বেনের জীবনের অজানা তথ্য

১৮ জুন শতবর্ষে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরা বেন। হীরা বেনের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে তাই রাজকীয় আয়োজনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী মোদি। ১৯২৩ সালের ১৮ জুন গুজরাতের মেহাসানা জেলার ভাদনগর গ্রামে জন্ম হীরা বেনের। খুবই অল্প বয়সে গ্রামেরই দামোদরদাস মূলচাঁদ মোদি-র সঙ্গে বিবাহ হয় হীরা বেনের। মূলচাঁদ পেশায় ছিলেন চা-বিক্রেতা।

হীরা বেনের পরিবারও আয়তনে বেশ বড়। হীরা বেন এবং মূলচাঁদ মোদির পাঁচ ছেলে, এক মেয়ে। বড় ছেলে সোমা মোদি গুজরাত সরকারের স্বাস্থ্য বিভাগের আধিকারিক ছিলেন। বাকি ছেলেদের মধ্যে পঙ্কজ মোদি কাজ করেন গুজরাত সরকারের তথ্য ও সম্প্রচার বিভাগে। অন্য দুই ছেলের মধ্যে প্রহ্লাদ মোদি ব্যবসা করেন এবং অমৃত মোদি লেদ মেশিন কারখানায় কাজ করতেন। হীরা বেনের তৃতীয় সন্তান নরেন্দ্র মোদি ২০১৪ সালে দিল্লির মসনদে বসেন। যদিও তার আগে প্রায় দীর্ঘ ১৪ বছর গুজরাতের কুর্সি সামলেছেন হীরা বেনের তৃতীয় পুত্র।

বর্তমানে গুজরাতের রাইসান গ্রামে ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হীরা বেন। সেখানেই হীরা বেনের একশো তম জন্মদিন উদযাপনের আয়োজন করেছে মোদি পরিবার। পরিকল্পনা অনুযায়ী হীরা বেনের দীর্ঘায়ু কামনা করে বিশেষ চণ্ডীযজ্ঞ করা হবে। মায়ের জন্মদিন উপলক্ষে গুজরাতের গ্রামের বাড়িতে যাবেন নরেন্দ্র মোদিও। এছাড়াও সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হীরা বেনের জন্মদিন উপলক্ষে গ্রামের হটকেশ্বর মন্দিরে সংগীতানুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। অনুরাধা পড়োয়াল-সহ একাধিক বলিউড-খ্যাত শিল্পী সেই অনুষ্ঠানে অংশ নেবেন।এছাড়াও হীরা বেনের জন্মদিন উপলক্ষে আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে ভান্ডারো বা গণ আহারের ব্যবস্থা করা হয়েছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জাতীয় নেত্রীর ভূমিকায় ট্রায়াল, প্রথম বারে কতটা সফল মমতা?

অলৌকিক কিছু ঘটনা না ঘটলে বিরোধী প্রার্থীর জয়ের সম্ভাবনা যে ক্ষীণ, তৃণমূল নেত্রী যে তা জানেন না, এমন হতেই পারে না। তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, হারা ম্যাচ খেলতে কেন এতখানি সক্রিয় হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

প্রধানমন্ত্রীও একদিনের গুজরাত সফরে মন্দিরের অনুষ্ঠানে অংশ নেবেন। আবার পাভাগর মন্দির পরিদর্শনের পাশাপাশি ভাদোদরায় একটি জমায়েতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে বিভিন্ন সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি নিজের জীবনে মা হীরা বেনের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। ২০১৫ সালে মোদির আমেরিকা সফরের সময় ফেসবুকের অধিকর্তা মার্ক জুকারবার্গের সঙ্গে একটি আলোচনাসভায় মায়ের কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন মোদি।

দিল্লির তখতে বসার পরেই ২০১৬ সালে প্রধানমন্ত্রীর রেসকোর্স রোডের বাসভবনে মা হীরা বেনকে নিয়ে নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনের বাগান মা হীরা বেনকে ঘুরে দেখাচ্ছেন, এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন প্রধানমন্ত্রী।

২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে নোটবন্দির কথা ঘোষণা করেন। গোটা দেশে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু হয়। একাধিক অর্থনীতিবিদ এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেন। দেশজুড়ে যখন নোটের আকাল তৈরি হল, এটিএমগুলোর বাইরে যখন মানুষের লাইন পড়ে গিয়েছিল, হীরা বেন ছেলে নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তের সমর্থনে এটিএমে নগদ টাকা তোলার লাইনে দাঁড়ান আমজনতার পাশে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মায়ের আশীর্বাদ নিতে গুজরাতে নিজের গ্রামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃদ্ধ বয়সে ভগ্ন শরীর নিয়েও বিজেপির হয়ে ভোট দিতে গিয়েছিলেন হীরা বেন। লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের পর হীরা বেন সাংবাদিক সম্মেলন করে পুত্র নরেন্দ্র মোদি-সহ বিজেপির গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ২০১৪ সালে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরা বেনকে একটি শাড়ি উপহার হিসেবে পাঠান। এর আগে নরেন্দ্র মোদির 'কূটনৈতিক বন্ধু' নওয়াজ শরিফের মাকে একটি শাল উপহার হিসেবে পাঠিয়েছিলেন। এই আদানপ্রদান সেইসময় ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে বিশেষভাবে কাজ করেছিল।

প্রধানমন্ত্রীর মায়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে গান্ধিনগরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে হীরা বেনের নামে। রাজনীতি-সচেতন হীরা বেনের একশোতম জন্মদিনে পুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা স্মরণীয় করে রাখতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।

লিখেছেন
Aritra Dasgupta
Aritra Dasgupta
1 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।