প্রথমবার বাবা হওয়ার পর আয়তনে হ্রাস পাচ্ছে মস্তিষ্ক! নতুন গবেষণায় চাঞ্চল্য বিজ্ঞানমহলে

Brain Plasticity: আপাত দৃষ্টিতে কর্টেক্সের আয়তনে হ্রাস পাওয়ার ঘটনা ক্ষতিকর শুনতে মনে হলেও, এই ঘটনা আদতে সন্তান ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক এবং তার প্রতি স্নেহের টান স্থাপন করতে অগ্রণী ভূমিকা পালন করে।

Madhurima Pattanayak
৩ মিনিট
প্রথমবার বাবা হওয়ার পর আয়তনে হ্রাস পাচ্ছে মস্তিষ্ক! নতুন গবেষণায় চাঞ্চল্য বিজ্ঞানমহলে

মা বা বাবা হওয়া জীবন বদলে দেওয়ার মতো একটি ঘটনা। সেখানে শুধু সন্তানের সমস্ত দায়িত্ব নিয়ে ক্ষান্ত হলেই চলে না, সন্তানের সঙ্গে সুন্দর ও সুস্থ সম্পর্ক গড়ে তোলাও অপরিহার্য। সন্তানের জন্ম দেওয়ার পরে মহিলাদের শরীরে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনগুলো ঘটে, তার মধ্যে মস্তিষ্কের গঠনের পরিবর্তন একটি অন্যতম বিষয়। সন্তান জন্মের পরে মহিলাদের মস্তিষ্কে কী পরিবর্তন আসে, এ যাবৎ তা খুঁটিয়ে গবেষণা করেছেন গবেষকরা। কারণ, যেহেতু মা সন্তান ধারণ করেন প্রায় নয় মাস সময় ধরে, তার শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক।

‘আর্কাইভস অব ওমেনস মেন্টাল হেলথ’ জার্নালে ২০১৯ সালে প্রকাশিত একটি রিভিউ আর্টিকেল থেকে জানা যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে মা হওয়ার ব্রেন প্লাস্টিসিটির ঘটনা ঘটে। যা সন্তানদের যত্ন এবং লালন-পালনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, মা হওয়ার পর মহিলাদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের যে পরিবর্তন চোখে পড়ে, তার পেছনেও দায়ী ব্রেন প্লাস্টিসিটি। এমনকী পুরনো বেশ কিছু গবেষণা জানান দিচ্ছে, বাবা হওয়ার পর পুরুষদের মস্তিষ্কেও পরিবর্তন আসে।

পুরুষদের ক্ষেত্রে সেইরকম পরিবর্তনের অন্যতম হল নিউরোপ্লাস্টিসিটি। প্লাস্টিক যেমন বাহ্যিক শক্তির প্রভাবে যখন খুশি নিজেদের আকার, আয়তন পরিবর্তন করতে পারে- যেমন তাকে টানলে বেড়ে যায় বা তাপে কুঁচকে যায়, সেই রকম আমাদের নার্ভকোশ বা নিউরোনও বাহ্যিক বা শরীরের আভ্যন্তরীণ পরিবেশের প্রভাবে নিজেদের গঠন ও কাজে পরিবর্তন আনতে পারে। নিউরোনাল নেটওয়ার্ক, অর্থাৎ নার্ভকোশগুলির মধ্যে সংযোগের ফলে আন্তর্জাল গড়ে ওঠে, সেখানেও অদল-বদল ঘটতে পারে নিউরোপ্লাস্টিসিটির প্রভাবে। কিন্তু তারপরেও বাবা হওয়ার পরে মস্তিষ্কে আর কী কী পরিবর্তন হয়, সেই গবেষণা যথেষ্টভাবে হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
যত্রতত্র কিউআর কোড স্ক্যান করছেন, কী ভয়াবহ বিপদ লুকিয়ে রয়েছে জানেন?

QR Code Scan: পিৎজা় অর্ডার করতে গিয়ে আপনার আপনার অগোচরেই সরকার জানতে পারবে আপনি তাঁকে ভোট দেবেন কিনা

সন্তানধারণের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকলেও যে বাবা হওয়ার পরে পুরুষদের মস্তিষ্কের বিপুল বদল আসে, তা নিয়ে গবেষকদের একটি সাম্প্রতিক গবেষণা বিস্মিত করেছে। কিন্তু এ যাবৎ কেউ হয়তো ভাবেনি প্রথমবার বাবা হওয়ার পরে মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ আয়তনে হ্রাস পাবে। আর সেই অংশ হল মস্তিষ্কের কর্টেক্সের ধূসর বস্তু।

মাদ্রিদ এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দু’টি গবেষণাগারে এই নতুন এই গবেষণাটি করে দেখা গেছে, প্রথমবার বাবা হওয়ার পর পুরুষদের মস্তিষ্কের কর্টেক্সের কিছু পরিমাণ হ্রাস পেয়েছে। সেই গবেষণা চলতি মাসের শুরুর দিকে ‘অক্সফোর্ড অ্যাকাডেমি’-র ‘সেরিব্রাল কর্টেক্স’ জার্নালে প্রকাশিত হয়েছে।

প্রথমে বলা যাক মস্তিষ্কের ঠিক কোন অঞ্চলে কর্টেক্স থাকে। আমাদের মস্তিষ্কের সব থেকে বড় অংশটি হল সেরিব্রাম, মাথার সামনে থেকে শুরু করে মাঝের অংশ ছাপিয়ে মাথার সামান্য পেছন দিক অবধি বিস্তৃত থাকে এই অংশ। সেরিব্রামকে আবৃত করে যে অংশটি থাকে, তাকে বলে সেরিব্রাল কর্টেক্স। এই গবেষণার সঙ্গে যুক্ত ম্যাগডালেনা মার্টিনেজ়-গার্শিয়া ইন্সক্রিপ্টকে একটি জু়ম কলে জানিয়েছেন, “কর্টেক্সের কাজকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, যা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেও দেখা যায়। সন্তানলাভের পরে সন্তানের প্রতি সজাগ থাকতে, তাদের বিপদ থেকে বাঁচাতে মস্তিষ্কের কর্টেক্স অংশটি সাহায্য করে”।

  • আপনার জন্য আরও কিছু লেখা
"জি-স্পটটা কোন দিকে?" সঙ্গিনীকে যৌনসুখ দিতে যা খুঁজছেন, তা কি আদৌ আছে?

G-Spot: গবেষকরা জানান জি-স্পট বলে আদতে আলাদা করে কোনও জায়গাই নেই। বরং তাঁরা উল্টে ক্লিটোরাল এবং ভ্যাজাইনাল অর্গ্যাজ়মের উপস্থিতির কথা জানান।

এই গবেষণার উদ্দ্যেশ্য ছিল, বাবা হওয়ার পরে পুরুষদের কর্টেক্সের আয়তন, পুরুত্ব, ও বিস্তারের পাশাপাশি সাব-কর্টিক্সেরও আয়তনের পরিবর্তন হচ্ছে কিনা পরীক্ষা করে দেখা। পরীক্ষায় অংশ নেওয়া সদ্য বাবাদের ক্ষেত্রে কর্টেক্সের আয়তন এক থেকে দুই শতাংশ হ্রাস পায়। আয়তনের হ্রাস সেই অংশেই ঘটেছে, যাকে বলা হয় ‘ডিফল্ট মোড নেটওয়ার্ক’। এই অংশটি অভিভাবক হিসেবে সন্তানকে গ্রহণ করার ক্ষমতা বাড়ায়। পাশাপাশি সন্তানের প্রতি অভিভাবকের স্নেহের উদ্রেক ঘটানোর জন্যে দায়ী। ম্যাগডালেনা আমাদের জানান, “কর্টেক্স আমাদের এমন কিছু ব্যবহার নিয়ন্ত্রণ করে, যাদের আমরা ‘হায়ার অর্ডার বিহেভিয়ার’ বলে থাকি। যার মধ্যে অন্যতম সন্তানদের প্রতি মনোযোগী হওয়া, তাদের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতা দেখানো”।

এর পাশাপাশি কর্টেক্সের যে অংশে আয়তন কমেছে, তা হল ‘ভিজ্যু়য়াল সিস্টেম’। এই গবেষণায় অংশগ্রহণ করেন কুড়ি জন পুরুষ, যারা বাবা হতে চলেছেন। বাবা হওয়ার আগে ও পরে তাদের মস্তিষ্কের ছবি (নিউরোইমেজিং) নেওয়া হয়। পাশাপাশি সতেরো জন সন্তানহীন পুরুষের মস্তিষ্কের সঙ্গে, তাদের মস্তিষ্কের গঠন তুলনা করে দেখা হয় নিউরোইমেজিংয়ের সাহায্যে। নিউরোইমেজিংয়ের জন্য ব্যবহার করা হয়েছিল ম্যাগনেটিক রেজো়নেন্স ইমেজিং বা এমআরআই।

তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রথমবার যারা বাবা হয়েছেন, তাদের লিম্বিক সাব-কর্টিক্যাল নেটওয়ার্কে কোনও পরিবর্তন ঘটেনি। পরিবর্তন হয়নি সাব-কর্টেক্সের আয়তনেও। সাব-কর্টেক্স আমাদের ‘মোটিভেশন ও রিওয়ার্ড’ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। “সন্তানের থেকে রিওয়ার্ড পেতে সাহায্য করে সাব-কর্টিক্যাল অঞ্চল”, ইন্সক্রিপ্টকে জানান ম্যাগডালেনা।

গবেষকরা আরও জানাচ্ছেন, কর্টেক্সের ধূসর বস্তু বা গ্রে ম্যাটারে যথেচ্ছভাবে ব্রেন প্লাস্টিসিটির ঘটনা ঘটেছে। আপাত দৃষ্টিতে কর্টেক্সের আয়তনে হ্রাস পাওয়ার ঘটনা ক্ষতিকর শুনতে মনে হলেও, এই ঘটনা আদতে সন্তান ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক এবং তার প্রতি স্নেহের টান স্থাপন করতে অগ্রণী ভূমিকা পালন করে। পুরনো গবেষণায় দেখা গেছে, মায়েদের ক্ষেত্রে কর্টেক্সের আয়তনের হ্রাস যত বেশি হয়, সন্তানের প্রতি টান পাল্লা দিয়ে বাড়ে। কিন্তু সাম্প্রতিক এই গবেষণা জানান দিচ্ছে, সদ্য বাবাদের ক্ষেত্রেও এই ঘটনার ব্যত্যয় ঘটে না।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।