গরমে হাঁসফাঁস অথচ পকেটে টান! সস্তায় মিলছে ব্যাটারির এসি, কতটা আলাদা নয়া যন্ত্র?

New AC at low budget : আপনি বিদ্যুতের সাহায্যে চালাতেও পারেন আবার ব্যাটারি দিয়েও আপনি এটিকে চালাতে পারেন। আসলে কী এই সস্তার এসি?

inscript
৩ মিনিট
গরমে হাঁসফাঁস অথচ পকেটে টান! সস্তায় মিলছে ব্যাটারির এসি, কতটা আলাদা নয়া যন্ত্র?

এখনও মাস খানেকের বেশি সময় বাকি বৈশাখ পড়তে, যদিও পারদের বাড়বাড়ন্ত দেখে তা অবশ্য আঁচ করার উপায় নেই। বসন্ত কাল বলে আলাদা করে যে সময়টুকু নির্ধারিত ছিল ক্যালেন্ডারে, বিশ্ব উষ্ণায়নের জেরে অচিরেই তা হারিয়ে গিয়েছে। বসন্তেও এখন দাপুটে গরম। ফলে রীতিমতো হাঁসফাঁস অবস্থা। তার ওপর ইট কাঠের জঙ্গলে যাদের ব্যাস তাদের অবস্থা তো শোচনীয়। উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিড়ে কোথাও কোনও সবুজের লেশমাত্র নেই। ফলে সময়ের সঙ্গে বাড়িতে বাড়িতে অপরিহার্য হয়ে উঠেছে একখানা এসি। তাতে পরিবেশের ভারসাম্য যে আরও নষ্ট হচ্ছে তা অবশ্য আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু তবুও প্রয়োজন তো বাধ সাধে না। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মধ্যবিত্তদের অবস্থা হয়েছে কাহিল। এসির প্রয়োজন অনুভূত হচ্ছে ঠিকই তবে পকেট বিশেষ সহায় নয় যে! তাহলে উপায়?

এই পরিস্থিতিতে বাজারে এসেছে নিয়া ফিচার। সস্তায় মিলছে এক্কেবারে আনকোরা নতুন এসি। কাজের দিক থেকে হুবুহু একই রকম অথচ দাম অর্ধেকের চেয়েও কম! শুনতে অবাক লাগলেও এটাই সত্যিই। এ বছরের লাগামছাড়া গরম মোকাবিলায় মধ্যবিত্তদের পাশে দাঁড়াতে পারে নিতু। ব্যাটারি চালিত এসি। কী এই নতুন যন্ত্র? কথায় পাওয়া যাচ্ছে? কত দাম? সব তথ্যই রইল এই প্রতিবেদনে। এক ঝলকে দেখে নিন সেই সব...

ভারতেরই একটি কোম্পানি। গুজরাতে তাদের মেন অফিস। তারাই নিতে এসেছে নয়া এই এসি। পরিচিত এসি বলতে বোঝায়, একদিকে চড়া দাম অপরদিকে বিদ্যুতের বিল বইতে নাজেহাল অবস্থা, সব মিলিয়ে মধ্যবিত্তদের নাগালেই বাইরে চলে যায় বিষয়টি। কিন্তু এই নতুন এসিটি দুই দিক থেকেই চিন্তা মুক্ত করতে পারে। এটি চাইলে সবই বিদ্যুতের সাহায্যে ব্যয়ভার করতেই পারেন, তবে এর মধ্যে রয়েছে এমন ফিচার যা ব্যাটারির সাহায্যেও চলতে সক্ষম। শুধু তাই নয়, UPS, সোলার পাওয়ারের সাহায্যেও চলতে এই এসি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গোটা বিশ্বে হু হু করে বাড়ছে গরম, তবু এসি ছাড়া চলা সম্ভব?

Green Living: তীব্র গরম থেকে বাঁচতে এসির কী কোনো বিকল্প নেই? বিজ্ঞানীদের মতে সামান্য বদল ঘটিয়ে একাধিক প্রাকৃতিক উপায়ে ঘর ঠাণ্ডা রাখা সম্ভব এসি ছাড়াই।

গুজরাটের এই এসি তৈরির কোম্পানিটির নাম Tupik। Tupik AC এর মধ্যে রয়েছে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য। যথা -

১. এটি একটি মেড ইন ইন্ডিয়া এসি। এই AC মাত্র 400W বিদ্যুৎ খরচ করে এবং এটি বহন করাও খুব সহজ। মাত্র 13 কেজি ওজন এই Tupik AC-র। ফলে প্রয়োজন মত যে কোনও জায়গায় নিয়ে যেতে পারেন সহজেই।

২. শুধু তাই নয় এই এসিটি ইনস্টল করার জন্য আলাদা করে কোনও ইলেকট্রিশিয়ান ডাকার প্রয়োজন পড়বে না। নিজেই ব্যবহার শুরু করতে পারবেন।

৩. একাধিক সাইজের হয় এই Tupik AC। চালালে কোনও রকম আওয়াজ হয় না। সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই এসি। ৯ থেকে ১৩ ডিগ্রির মধ্যে কাজ করে এই এসি।

৪ এছাড়া এই AC ইনস্টল করার জন্য উইন্ডো এসির বাড়ির জানলায় কোনও রকম ফুটো করার দরকার হয় না। পাশাপাশি স্প্লিট এসির মতো বাড়ির দেওয়ালেও কোনও ফুটো করার দরকার হয় না।

এই Tupik AC টির দাম ঠিক করা হয়েছে ১২,৪৯০ টাকা। অর্থাৎ পচলিত এসি বলতে যা বুঝি তার থেকেও দামে অর্ধেকের থেকেও কম। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি কেন যাবে। এখানেই শেষ নয়, এই টুপিক এসির একটি ০.৫ টনের স্প্লিট এসি মডেলও রয়েছে, যার দাম ১৭,৬৫০ টাকা। সেই মডেলটিতে বিদ্যুতের খরচ হয় মোটামুটি ৩৭৫ ওয়াট মতো। এছাড়াও একটু বড় সাইজের বেডরুম হলে নিয়ে নাইট পারেন এই এসির অন্য একটি মডেল, যার দাম ১৯,৯৯০ টাকা। এই নির্ধারিত দামের ওপরেও বেশ কিছু ছাড় দিচ্ছে কোম্পানি। তাই এই গরমের হাত থেকে বাঁচতে এসিবকেনার জন্য পকেটের সঙ্গে ঠিকঠাক সমঝোতা করে উঠতে পারছিলেন না যাঁরা, তাদের জন্য এটি হতে পারে সত্যিকারের মুশকিল আসান।.

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

থিম নেই, জাঁকজমক নেই: মানুষের ভালবাসায় গড়া আমার গ্রাম কেশাতড়ার দুর্গাপুজো

Keshatara village Durga Puja: পুজোর সম্পূর্ণ খরচ বহন করেন গ্রামের মানুষই। ইদানীং সরকারি অনুদান মেলে ঠিকই, কিন্তু পুজোর ভোগের চালটা আজও আসে গ্রামের মানুষের দেওয়া টাকা থেকেই।

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দুর্গা মুখ তুলে তাকাবেন হকারদের দিকে?

Durga Puja Economy in Bengal: কর্পোরেট পুঁজির প্রভাব, অসংগঠিত অর্থনীতির সংকট, হকার উচ্ছেদ এবং ধর্মীয় বিধিনিষেধের আবহে কতটা সুরক্ষিত থাকবে শারদোৎসবের নিজস্ব চরিত্র? পুজোর জৌলুস বাড়লেও নাগরিক স্বাধীনতা, শিল্পের স্বতঃস্ফূর্ততা এবং সাধারণ মানুষের জীবিকার জায়গা ক্রমশ সংকুচিত হবে?