রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ? ট্রাম্পের দাবি ওড়াচ্ছে ভারত

India–Russia Relations: বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প দীর্ঘদিন ধরেই রাশিয়া থেকে ভারতের তেল আমদানির উপর চাপ বাড়াচ্ছেন, কিন্তু নয়াদিল্লি আপাতত সেই চাপে নতি স্বীকার করেনি।

inscript
২ মিনিট
রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ? ট্রাম্পের দাবি ওড়াচ্ছে ভারত

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের আঙিনায় ফের তৈরি হয়েছে নতুন বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি প্রতিশ্রুতি দিয়েছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে নয়াদিল্লি এই দাবি সরাসরি অস্বীকার করেছে। ট্রাম্পের দাবি এখানেই শেষ নয়। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, ভারত-পাকিস্তানের সংঘাত থামানোর কৃতিত্ব তাঁরই। কিন্তু দুই ক্ষেত্রেই ভারত সরকারের বক্তব্য এক এই মন্তব্যগুলির কোনো ভিত্তি নেই।

প্রধানমন্ত্রী মোদি সংসদে স্পষ্ট বলেছিলেন, পাকিস্তানই প্রথমে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, এবং সংঘাত বন্ধ হয় দুই দেশের পারস্পরিক আলোচনার ফলেই। রাশিয়ার তেল কেনা প্রসঙ্গে যদিও মোদি কোনো মন্তব্য করেননি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দিয়েছেন, মোদি ও ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক কোনো ফোনালাপ হয়নি। এরপরই সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “ওঁরা যদি এমন কিছু বলে, তবে বিশাল পরিমাণ পণ্য-শুল্ক দিতে হবে।” তাঁর এই মন্তব্য আরও বিভ্রান্তি ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ট্রাম্প-পুতিন-আম্বানি, ত্রয়ীর মধ্যে মিলটা কোথায়?

India-US relations: ফিনল্যান্ড-ভিত্তিক CREA-এর রিপোর্ট অনুযায়ী, জামনগর রিফাইনারিতে যুদ্ধের আগে রাশিয়ান অপরিশোধিত তেলের ভাগ ছিল মাত্র ৩ শতাংশ। যুদ্ধের পর তা লাফিয়ে বাড়ে।

সাধারণত কূটনৈতিক আলোচনা হয় গোপনে, বিবৃতি আসে দু’দেশের যৌথ প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি যেন সেই ধারা ভেঙে দিচ্ছে। একপক্ষের প্রকাশ্য মন্তব্য ও অপরপক্ষের তাৎক্ষণিক খণ্ডন এই প্রবণতা কূটনৈতিক নীতিতে নতুন প্রশ্ন তুলছে।

ওপি জিন্দল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত ডিডাব্লিউ-কে বলেছেন, ''এর ফলে বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন ওঠে। যখন প্রকাশ্যে এই ধরনের বিবৃতি ও পাল্টা বিবৃতি দেওয়া হয়, তখন সেই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। সমাজমাধ্যমের কল্যাণে দুইটি বিবৃতিই সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে চলে গেছে।'' সাবেক কূটনীতিক কে সি সিং ওই সংবাদমাধ্যমকেই বলেন, ''ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুইভাবে কূটনীতি হতে পারে। একটা হলো, তাঁর সঙ্গে সংঘাতে না গিয়ে আলোচনা করা। এই পথ অনেকেই নিয়েছে। অন্যটা হলো, চিনের মতো নীতি। আমেরিকাঈ সঙ্গে তারা চুক্তি করেছে, আবার সমস্যা হলে পাল্টা ব্যবস্থা নিয়েছে।''

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘নো কিংস’ বিক্ষোভ! কেন ট্রাম্প বিরোধী আন্দোলনে নেমেছেন লাখ লাখ মানুষ?

No Kings Protest in the US: এই আন্দোলনে ডেমোক্র্যাট পার্টির শীর্ষ নেতারাও যোগ দেন। ওয়াশিংটনে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন সেনেটর বার্নি স্যান্ডার্স।

তবে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য শুধু ভারতের ক্ষেত্রেই নয়, ইউক্রেনের ক্ষেত্রেও দেখা গিয়েছে। যেখানে প্রেসিডেন্ট জেলেনস্কি তাঁর বক্তব্য অস্বীকার করেছিলেন। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প দীর্ঘদিন ধরেই রাশিয়া থেকে ভারতের তেল আমদানির উপর চাপ বাড়াচ্ছেন, কিন্তু নয়াদিল্লি আপাতত সেই চাপে নতি স্বীকার করেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, ভারত তার জ্বালানি নীতি নির্ধারণ করে সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থের ভিত্তিতে। বর্তমানে ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশই আসে রাশিয়া থেকে। বিশেষজ্ঞরা মনে করছেন, তেল কেনা কমতে পারে, তবে বন্ধ হবে না। কারণ, রাশিয়া আগে ভারতের কাছে তেল বিক্রিতে বড়ো অংকের ছাড় দিত, কিন্তু এখন সেই ছাড়ের পরিমাণ কমেছে। ফলে রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা হ্রাস পেতে পারে, তবে নয়াদিল্লি যে মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, তার কোনো ইঙ্গিত নেই। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় তেলের দাম ও শুল্ক বড়ো ভূমিকা নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আসলে সেই আলোচনার দরজা খোলা রাখারই কূটনৈতিক ইঙ্গিত— যাতে ভবিষ্যতে আমেরিকা ভারতের কাছে আরও সুবিধাজনক তেল বাণিজ্যের প্রস্তাব রাখতে পারে।

বিশেষজ্ঞদের সর্বসম্মত মত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষা যেমন জরুরি, তেমনি রাশিয়ার সঙ্গে বন্ধুত্বও ভারতের জন্য কৌশলগতভাবে অপরিহার্য। তাই দুই শক্তিধর দেশের মধ্যে ভারসাম্য রেখে চলাই নয়াদিল্লির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।