মোদির স্বপ্নের লোকসভা ভবনে শৌচাগারের হাল ভয়াবহ! এ কী বলছেন জয়া?

Parliament Washroom Problem: সমস্ত আধুনিক সুবিধায় মোড়া সেই সংসদ ভবনে নাকি শৌচাগার খারাপ। লোকসভার শীতকালীন অধিবেশনের হইহইয়ের ভিড়ে এমনটাই অভিযোগ করে বসলেন সমাজবাদী পার্টি নেত্রী জয়া বচ্চন।

Sohini Das
২ মিনিট
মোদির স্বপ্নের লোকসভা ভবনে শৌচাগারের হাল ভয়াবহ! এ কী বলছেন জয়া?

শীতকালীন অধিবেশন জুড়ে লোকসভা তোলপাড়। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খোয়ানো থেকে শুরু করে একের পর এক বিরোধী সাংসদের বরখাস্ত হয়ে যাওয়া। সংসদ ইতিমধ্যেই প্রায় বিরোধীশূন্য। এরই মধ্যে আবার সংসদে হলুদ ধোঁয়ার ক্যানেস্টার হাতে হামলার ঘটনা ঘটিয়েছে দুই হামলাকারী। এত সব ঘটনার ঘনঘটার মধ্যেই মোদির স্বপ্নের লোকসভা ভবনের শৌচাগারের বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলে বসলেন সমাজবাদী পার্টির তারকা-নেত্রী জয়া বচ্চন।

খুব বেশি দিন আগের কথা নয়। পুরনো লোকসভা ভবন থেকে অধিবেশন গিয়ে উঠেছে মোদির স্বপ্নের নিউ পার্লামেন্ট ভবনে। বাস্তুশাস্ত্র মেনে তৈরি সেই লোকসভা ভবনের নাম দিয়েছেন মোদি সংবিধান ভবন। সমস্ত আধুনিক সুবিধায় মোড়া সেই সংসদ ভবনে নাকি শৌচাগার খারাপ। লোকসভার শীতকালীন অধিবেশনের হইহইয়ের ভিড়ে এমনটাই অভিযোগ করে বসলেন সমাজবাদী পার্টি নেত্রী জয়া বচ্চন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লোকসভায় গেরুয়া-রাজ! কেন গত তিনদিনে বরখাস্ত ১৪১ বিরোধী সাংসদ?

Opposition MPs suspended from Lok Sabha and Rajya Sabha: মঙ্গলবার সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর, মণীশ তিওয়ারি, কার্তি চিদাম্বরম, এনসিপি-র সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির ডিম্পল যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা-সহ আরও অনেকেই।

গত তিনদিনে ১৪১ জন বিরোধী সাংসদকে বরখাস্ত করা হয়েছে শীতকালীন অধিবেশন থেকে। সেই ঘটনার প্রতিবাদে উত্তাল বিরোধী সব ক'টি দল। সেই ঘটনার প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াক আউট করার আগে নেত্রী জানিয়েছেন, নতুন এই লোকসভা ভবনের শৌচাগারের অবস্থাও ভয়ানক। শুধু কি তাই, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তাঁকে বলতে দেননি বলেও অভিযোগ করেছেন তিনি।

জয়া বচ্চনের অভিযোগ, সকাল থেকে কথা বলার চেষ্টা করেছেন তিনি। তাঁদের ধৈর্যের পরীক্ষা দিতে বলা হয়েছে কার্যত। প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর জল খাওয়া ও শৌচাগারে যাওয়ার জন্য বিরতি নিয়েছেন তারা। যাতে অধিবেশন রাত এগারোটা পর্যন্ত চলে। এরপরেই অভিযোগ তোলেন সমাজবাদী পার্টির নেত্রী যে শৌচাগারের অবস্থা ভয়াবহ নতুন সংসদ ভবনের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মোদীর 'সুরক্ষিত' লোকসভায় ঢুকে পড়ল হানাদার! কী তাদের পরিচয়?

Parliament Security Breach: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুপুর একটা নাগাদ অধিবেশন চলাকালীন হঠাৎ করেই পাবলিক গ্যালারির দিক দিয়ে লাফ দেয় দুই অনুপ্রবেশকারী।

জয়া আরও জানান, কেন্দ্র চেষ্টা করছে, বিরোধীদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই বিল পাশ করে দিতে। তার জন্যই এই ভাবে গণবরখাস্তের ঢেউ বলে মনে করছেন জয়া। এতসব নাটক কীসের জন্য, প্রশ্ন তুলেছেন নেত্রী। বরাবরই স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে পছন্দ করেন জয়া। এদিনও চেনা ছন্দেই দেখা মিলছে অভিনেত্রীর।

লোকসভার এই গণবরখাস্তের ঘটনা আদতে গণতন্ত্রের হত্যা বলেই দাবি করেছেন বিরোধীরা। সংসদে হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবি করেছিলেন বিরোধীরা। পাশাপাশি এই বিষয়টি নিয়ে আলোচনার দাবিও জানিয়েছিলেন বিরোধী সাংসদেরা। আর এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলেই বরখাস্ত করা হচ্ছে একের পর এক বিরোধী সাংসদকে।

তবে জয়া নিজে এখনও পর্যন্ত চেয়ারটি বাঁচিয়ে রাখতে পেরেছেন শীতকালীন অধিবেশনে। তৃণমূল সাংসদ দোলা সেন, শিবসেনা নেত্রী ও প্রিয়ঙ্কা চতুর্বেদী- এই তিন মহিলা সাংসদই এখনও টিকে রয়েছেন। এদিকে রাজ্যসভার চেয়ারম্যান ধনখড় আবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অভিযোগ জানিয়েছেন, সিঁড়িতে বসে তাঁকে উপহাস করেছেন বরখাস্ত হওয়া কয়েকজন সাংসদ। আর তাতে তিনি আহত। তবে শিবসেনা নেত্রী প্রিয়ঙ্কা জানান, তাঁরাও এই গোটা ঘটনায় আহত। রাজ্যসভার চেয়ারম্যানও সাংসদদের কষ্টের দিকেও নজর দেবেন বলে তিনি আশাবাদী। সব মিলিয়ে শীতকালীন অধিবেশন জুড়ে নাটকীয় ঘটনার ঘনঘটা যেন শেষই হচ্ছে না। আর যে কটা দিন বাকি রয়েছে অধিবেশনের, তাতে আর কী কী ঘটে, সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।

বরফের গভীরে নিউট্রিনোর খোঁজ: মহাবিশ্বের রহস্য উন্মোচনে এবারের পদার্থবিদ্যায় নোবেল

IceCube Neutrino Observatory: অ্যান্টার্কটিকার বরফের গভীরে কীভাবে কাজ করে আইসকিউব টেলিস্কোপ? কীভাবে অদৃশ্য নিউট্রিনো কণার সংকেত ধরে কৃষ্ণগহ্বর, ব্ল্যাজার এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করছেন বিজ্ঞানীরা?